somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মন তার আকাশের বলাকা

৩০ শে জুলাই, ২০২৩ রাত ১০:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মন তার আকাশের বলাকা
দিগন্তে নিজ্‌ঝুম বনানি
বিকেল কী সন্ধ্যায়
রোজকার আড্ডায়
লিখে যায় কত শত কাহিনি

হাতে তার একগোছা বনফুল
চপলাচপল পায়ে হেঁটে যায়
সহসা সে মেলে দিয়ে পাখনা
মিশে যায় পাখিদের মিছিলে
এইভাবে প্রতিদিন ভোর হয়
তারপর কী হয়
আমি তার সন্ধান রাখি নি

চোখ তার পুকুরের কালো জল
নিটোল ঢেউয়ের মতো স্বপ্নীল
রাতের আঁধারে বোনা সুখ তার
তারাদের সাথে হয় মিতালি
এইভাবে রাতগুলো কেটে যায়
তারপর কী হয়
ঘুমহীন কেটে যায় যামিনী

লিরিক রচনা : ৯ নভেম্বর ২০১৩
সুর সৃষ্টি : ১১ অক্টোবর ২০২২


কথা, সুর, মিউজিক কম্পোজিশন ও কণ্ঠ : খলিল মাহ্‌মুদ
মিউজিক কম্পোজিশন গাইড : বেবি লাবিব

গানের লিংক : প্লিজ এখানে ক্লিক করুন - মন তার আকাশের বলাকা

অথবা নীচের লিংকে ক্লিক করুন।





গানটা লেখা হয়েছিল অনেক আগে, ০৯ নভেম্বর ২০১৩ তারিখে। বিভিন্ন সময়ে এটাতে সুর দিয়েছি, কিন্তু কোনো সুরই নাচের জন্য উপযুক্ত মনে হয় নি (বাচ্চাদের একটা নাচের অনুষ্ঠানে গাওয়ানোর জন্য প্ল্যান ছিল)। অবশেষে গত বছর বর্তমান সুরটা চূড়ান্ত করা হয় - ১১ অক্টোবর ২০২২ তারিখে। এ গানটা এর আগে এ পোস্টে শেয়ার করা হয়েছিল। ট্যালেন্টেড গিটারিস্ট, সিঙ্গার ও টগবগে কবি-ব্লগার নিবর্হণ নির্ঘোষ এ গানটাকে খুব বেশি ভালোবাসা দিয়ে আমাকে ঋণী করেছেন। আমি খুবই আপ্লুত বোধ করেছি, তিনি তার একটা ক্লাসিক গল্পে আমার এ গানটাকে শিরোনামের অংশ করেছেন এবং সে গল্পের একটা উল্লেখযোগ্য অংশে এ গানটার উপস্থিতি রয়েছে। পাঠকরা এ গল্পটা পড়লে তার লেখার শৈলি ও সাবলীলতা সম্পর্কে স্পষ্ট ধারণা পাবেন। সোনাবীজের গান এবং একটি অকেজো ম্যান্ডোলিন!!

আগের গানগুলোর মিউজিক এডিট/রিমাস্টারিং করছি। এ গানটা নতুন করে গেয়েছি, মিউজিকটাও নতুন।

আজকের পোস্টটা উৎসর্গ করছি কোনো এক চিত্রাকে - যার ঔদাসীন্য এ দুরন্ত প্রেমিককে কেবলই ক্ষ্যাপাটে করে তোলে।

সর্বশেষ এডিট : ৩০ শে জুলাই, ২০২৩ রাত ১০:২৩
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি বড়দের গল্প - ছোটরাও পড়তে পারে

লিখেছেন মুনতাসির, ০২ রা এপ্রিল, ২০২৬ সকাল ১০:৫০

বিজ্ঞানীরা তিনটা আলাদা দ্বীপে দুইজন পুরুষ আর একজন মহিলা মানুষকে এক বছরের জন্য ফেলে রেখে এসেছে। একটা দ্বীপ ব্রিটিশদের, একটা ফ্রেঞ্চদের, আর শেষটা আমাদের বাংলাদেশীদের। এক বছর পর যখন... ...বাকিটুকু পড়ুন

সংকটে আওয়ামী লীগের কর্মীরা কোথায় দাঁড়িয়ে?

লিখেছেন রাবব১৯৭১, ০২ রা এপ্রিল, ২০২৬ সকাল ১১:০০

সংকটে আওয়ামী লীগের কর্মীরা কোথায় দাঁড়িয়ে?
বাংলাদেশের রাজনীতির ইতিহাসে বহুবার প্রমাণ হয়েছে যে, কোনো রাজনৈতিক দলের প্রকৃত শক্তি থাকে তার তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে। তাদের শ্রম, ত্যাগ, জেল-জুলুম সহ্য করার মানসিকতা এবং... ...বাকিটুকু পড়ুন

খাজনা

লিখেছেন রাজীব নুর, ০২ রা এপ্রিল, ২০২৬ দুপুর ১:২৯



মন! মানুষের মন! মানুষকে তছনছ করে দেয়!
কখনো সে বাঘ, কখনো সে অজগর, কখনো সে শত্রু, কখনো সে বন্ধু!
কখনো সে ঈশ্বর, কখনো সে শয়তান, কখনো সে নিয়তি!
বিদিকিচ্ছিরি কান্ড!

লম্বা টানা... ...বাকিটুকু পড়ুন

আমাদের ওভারব্রীজ

লিখেছেন নাহল তরকারি, ০২ রা এপ্রিল, ২০২৬ রাত ৯:০৪

বেশ অনেকদিন আগের কথা। আমি কোন এক দুর্ঘটনায় পা এ ব্যাথা পাই। হাসপাতালে ইমারজেন্সি চিকিৎসা নেই। কিন্তু সুস্থ হতে আরো অনেক দেরী। সম্ভবত চিটাগাং রোডে (নারায়ণগঞ্জ) এ রাস্তা পার হবার... ...বাকিটুকু পড়ুন

ইরানের পক্ষে বাংলাদেশ সরকারের সরাসরি দাঁড়ানো সম্ভব নয়

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা এপ্রিল, ২০২৬ রাত ১:১৫


ঢাকায় ইরানের রাষ্ট্রদূত যখন মাইক্রোফোনের সামনে কথা বলা শুরু করলেন , তখন তার চোখে রাগ ছিল না, ছিল এক ধরনের ক্লান্ত অভিমান। একটা মুসলিম দেশ, কোটি কোটি মুসলিম মানুষের... ...বাকিটুকু পড়ুন

×