somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তোমাকে নিয়ে বেঁধেছি এ গান || আমার বন্ধু কবি শোয়েব মজুমদারের লেখা লিরিকে সুর করলাম

২৯ শে ডিসেম্বর, ২০২৩ রাত ২:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার গানগুলো আমি নিয়মিতই শুনে থাকি এবং ক্রমাগত এর মিউজিক ইম্প্রুভ করার চেষ্টা করি। আজ ইউটিউবে গানটি শুনে আমি নিজেই মুগ্ধ হলাম। গানটির সুর বেশ ভালো এবং মিউজিকটাও বেশ চমৎকার হয়েছে বলে আমি মনে করি।

তোমাকে নিয়ে বেঁধেছি এ গান
ও ও ও ও ও

তুমি আমার পরাণের পরাণ
তোমার জন্য মন পুড়ে যায়
বুক ভেঙে খান খান

তোমার সঙ্গে ভাবের খেলা সারাটা জীবন;
তোমার কথা হয় যে স্মরণ সদাই সর্বক্ষণ
মিশে আছো মরমে আমার
তোমায় নিয়ে ভাবনা ডানায়
ঘুরি সাত আসমান

তোমার আমার মিলন হবে – বাঁচি এ আশায়
ভেবে ভেবে যাই হারিয়ে, মন হারিয়ে যায়
হয়ত তুমি ভাবছো এসব
আজব কবির খেয়ালিপনা
আজব কাজ কারবার

সুর সৃষ্টির তারিখ : ২৯ অক্টোবর ২০২২
লিরিক গ্রহণ :১৫ মার্চ ২০২৩
আগেই আমার একটা সুর করা ছিল। শোয়েব মজুমদারের লিরিকটা সেই সুরের সাথে মিলিয়ে দিয়েছি।

কথা : শোয়েব মজুমদার
সুর, মিউজিক কম্পোজিশন ও কণ্ঠ : খলিল মাহ্‌মুদ
মিউজিক কম্পোজিশন গাইড : বেবি লাবিব

এটা আগেও ব্লগে শেয়ার করা হয়েছিল। সেটার ভোকালের ভলিয়্যুম একটু কম মনে হওয়ায় আজ একটু বাড়িয়ে দিলাম, সেই সাথে মিউজিকেও সামান্য কারেকশন করা হয়েছে।

ইউটিউব লিংক : প্লিজ এখানে ক্লিক করুন - তোমাকে নিয়ে বেঁধেছি এ গান - ফটোমিক্স

অথবা, নীচের লিংকে ক্লিক করুন।



প্লিজ এখানে ক্লিক করুন - তোমাকে নিয়ে বেঁধেছি এ গান - লিরিক্যাল

অথবা, নীচের লিংকে ক্লিক করুন।



শব্দ একটু বেশি মনে হলে এবং আগ্রহী হলে আগের ভার্সনটাও শুনতে পারেন।

আগের ভার্সনের ইউটিউব লিংক : প্লিজ এখানে ক্লিক করুন - তোমাকে নিয়ে বেঁধেছি এ গান

অথবা, নীচের লিংকে ক্লিক করুন।




শোয়েব মজুমদারের অরিজিন্যাল লিরিক

তোমারে লইয়া আমি বাঁধিতেছি গান
তুমি আমার পরাণের পরাণ
তোমার জন্য সদা কাঁদে প্রাণ
গাইতে থাকে কত আকুল গান দিনমান

তোমার সঙ্গে ভাবের খেলা আমরণ
তোমারি কথা হয় স্মরণ সারাক্ষণ
থাক সদা আমার চিন্তার অবকাশে
দেখতে পাই তোমায় আকাশে আকাশে
তোমার আমার মিলন হবে এই আশা
ভাবতে ভাবতে হারিয়ে ফেলি ভাষা
ভাবো হয়ত তুমি সব কবির আজব খেয়ালিপনা
হবে না কখনও তোমার আপন আপনা
সত্যি সত্যি তোমায় মিস করি নিয়ত
একদিন প্রমাণ মিলবে আমার কথা সব সত্য!


লিরিকের কম্পোজিশন দেখে শুরুতে ফোক জনারে সুর করতে থাকি। কিন্তু সেই সুর মনের মতো হচ্ছিল না। চেষ্টা করি নতুন আরেকটা সুরে গাইতে। সেটাও ভালো লাগছিল না। আগে তৈরি করা একটা সুর ছিল। শেষমেষ সেই সুরেই গানটা ফাইনাল করলাম।

সর্বশেষ এডিট : ৩০ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১২:১০
৬টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রাথমিক বিদ্যালয়ে মাদ্রাসার শিক্ষক: একটি প্রগতিশীল (?) অগ্রযাত্রা

লিখেছেন সৈয়দ কুতুব, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১:০৮


আমি আসলে জন্মগতভাবেই খুব আশাবাদী মানুষ। সত্যি বলছি। ২৯ মার্চ ২০২৬ তারিখে যখন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নতুন নীতিমালা জারি করল, আমি মনে মনে বললাম , অবশেষে কেউ... ...বাকিটুকু পড়ুন

দুশ্চিন্তাগ্রস্ত মানুষের জন্যে আপনি কি করতে পারেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:২৫



পৃথিবীতে অনবরত বিভিন্ন ধরণের কাণ্ড ঘটে চলেছে, যা একজন মানুষের মনকে ভারাক্রান্ত করতে বাধ্য। হামে কাছের মানু্ষ মারা যাচ্ছে, দুর্ঘটনায় বন্ধুর মৃত্যু কিংবা ইরান - যুক্তরাষ্ট্রের সংঘাতে প্রাণহানি।... ...বাকিটুকু পড়ুন

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

জীবন চালাতে শহরে থাকা কিন্তু বেঁচে থাকা যেন বাড়িতেই

লিখেছেন Sujon Mahmud, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৯

ঈদের ছুটিটা কেমন যেন চোখের পলকে শেষ হয়ে গেল। মনে হচ্ছিল, এই তো সেদিন বাড়ি গেলাম—মায়ের হাতের রান্না, বাবার গল্প, ছোট মেয়ের হাসি, আর স্ত্রীর সেই নীরব অভিমান… সবকিছু মিলিয়ে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

×