somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তুই যখন চলে গেলি || কবিতা থেকে গান

৩০ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তুই যখন চলে গেলি
গোধূলি তখন করুণ ধূপের মতো গলে যাচ্ছিল সন্ধ্যায়
যেতে যেতে তুই কাঁদছিলি
আমারও বুক ভাঙছিল পথের দুপাশে ভাষাহীন গাছেদের কান্নায়

আমাদের গ্রামগুলি আমাদের ভালোবেসেছিল
গাছের শেকড় যেমন ধরে রাখে মাটি
তারাও অঝোর ধারায় কাঁদলো
অবোধ পাখিরা যন্ত্রণায় কলরবে বুক ফাটালো
তুই যখন চলে গেলি
বিষণ্ণ বিকেলগুলো তোকে খুঁজে খুঁজে
এখনো দিশা হারায়

ঘাসের জমিনে আমাদের নাম আঁকা ছিল পাশাপাশি
তাই দেখে কপোত কপোতীরা শিখেছিল ভালোবাসাবাসি
তুই যখন চলে গেলি।
নামগুলো হায় মুছে গেল পৃথিবীর নিঠুর ধুলায়।

এখন আমার চোখ ফেটে রক্ত ঝরে। সারা বুক জ্বলে অঙ্গার।

১৮ ডিসেম্বর ২০২১



গানের লিংক : তুই যখন চলে গেলি




এটা কবিতা হিসাবেই লিখেছিলাম। এখনো কবিতা হিসাবেই গণ্য করছি। লেখার পর ইচ্ছে হয়েছিল, একটু সুর দিই। প্রথম অংশটাকে খুব সহজেই সুরে ফেলতে পারলাম, কিন্তু এর পরের অংশ খুব টাফ হয়ে গিয়েছিল। সেই অংশ শেয়ার করেছিলাম এই পোস্টে - তুমি যখন চলে গেলে - প্রথম পোস্ট

গানের লিংক : তুই যখন চলে গেলি





পুরোনো ভার্সনগুলো।










সর্বশেষ এডিট : ৩০ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:১৪
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আত্নশুদ্ধির দিনে : পরিবেশ দূষণ কেন ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মে, ২০২৬ রাত ১১:৩৫

আত্নশুদ্ধির দিনে : পরিবেশ দূষণ কেন ?



একজন মুসলমান হিসাবে, জীবনের সারা পথ আত্নত্যাগ ও পরপোকারে লিপ্ত থাকা আবশ্যক ।
ঈদুল আজহা আমাদের জন্য সেই বার্তা নিয়ে আসে, প্রতি বৎসর... ...বাকিটুকু পড়ুন

সরকারের ১০০ দিন কেমন কাটলো ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০১ লা জুন, ২০২৬ রাত ২:৫৬


যখন এই ব্লগটি লিখতে বসেছি তার কিছুক্ষণ আগেই সংবাদে দেখলাম সরকার বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করার কথা বলে পেট্রোল ও অকটেনের দাম বাড়িয়েছে। জ্বালানির দাম বৃদ্ধির খবর এখন আর নতুন... ...বাকিটুকু পড়ুন

আট নম্বর হাতের ছায়া

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা জুন, ২০২৬ সকাল ১১:৩০


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। গল্পের সমস্ত চরিত্র, নাম, স্থান এবং ঘটনা লেখকের কল্পনাপ্রসূত। বাস্তব কোনো জীবিত বা মৃত ব্যক্তি,... ...বাকিটুকু পড়ুন

"টেকসই অর্থনীতির: সহজ সমাধান"

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০১ লা জুন, ২০২৬ বিকাল ৫:০৭



দেশ এখন অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত। ব্যাংকে তারল্য সংকট, টাকার অবমূল্যায়ন, অর্থ পাচারসহ নানা বহুমুখী সমস্যার সম্মুখীন। ইউনূস সরকার দেশীয় ব্যাংকগুলো থেকে ঋণ নিয়ে কোনোভাবে জোড়াতালি দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার... ...বাকিটুকু পড়ুন

আপনি অন্যায় করছেন, ওমর খাইয়াম!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৩৪

আপনি সামুতে দীর্ঘদিন ধরে লিখছেন। এই ব্লগে আপনার অনেক অবদান। সেই অধিকারে, যে কোন ব্লগারের লেখাকে আপনি সমালোচনা করতেই পারেন। কিন্তু, কারো নাম নিয়ে কটাক্ষ করার অধিকার আপনাকে কে দিয়েছে?... ...বাকিটুকু পড়ুন

×