somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভালোবাসা মানে - এবার আমার কবিতা থেকে এ-আই 'কভার-সং' করলাম || সাথে থাকছে বোনাস সংস

২৩ শে ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এবার কবিতা থেকে আমার সুরে একটা এ-আই জেনারেটেড কভার-সং করলাম। এর আগেও অবশ্য কবিতা থেকে গান করা হয়েছিল, তবে সেটা আমার সুর করা ছিল না, এ-আই জেনারেটেড সুর ছিল।



'ভালোবাসা মানে' শীর্ষক আমার এ কবিতাটা লেখা হয়েছিল ২০০৬ সালে, যেটি ২০০৬ সালের বইমেলায় প্রকাশিত আমার 'নিঃসঙ্গ সময়ের সুখপাখি' কাব্যের অন্তর্গত। কেউ এ বইটির কবিতা পড়তে চাইলে প্লিজ এ লিংকে ক্লিক করুন - নিঃসঙ্গ সময়ের সুখপাখি

কবিতার নাম : ভালোবাসা মানে
কথা, সুর ও মূল কণ্ঠ : খলিল মাহ্‌মুদ
এ-আই কভার : সোনারু

ভালোবাসা মানে তোমার জন্য মন করা আনচান
ভালোবাসা মানে তোমার আঘাতে বুক ভেঙে খানখান।
ভালোবাসা মানে মুঠোফোনটিকে খুব বেশি ভালোবাসা
ভালোবাসা মানে ভালোবেসে বেসে বেঁচে থাকবার আশা।

ভালোবাসা মানে তোমার কণ্ঠে গুনগুন গান শোনা
ভালোবাসা মানে মুঠোফোনটার মিস্‌ডকলগুলো গোনা।
ভালোবাসা মানে আমার জন্য বসে থাকা পথ চেয়ে
ভালোবাসা মানে খুব করে পাওয়া সুচারু-হৃদয় মেয়ে।
ভালোবাসা মানে বহুদিন ধরে সযতনে তুলে রাখা
নীল-আসমানী শাড়িখানি পরে একা একা বসে থাকা।

ভালোবাসা মানে ফিরে ফিরে এসে দর্পণে মুখ দেখা
ভালোবাসা মানে বিনিদ্র রাত সুদীর্ঘ চিঠি লেখা।
ভালোবাসা মানে তোমায় দেখতে ভোর কী গভীর রাতে
রুদ্ধশ্বাসে ছুটে চলে আসা উদগ্র বাসনাতে।
ভালোবাসা মানে হঠাৎ হঠাৎ প্রিয় বইগুলো পাওয়া
ভালোবাসা মানে ভালোবাসাতেই খুব বেশি ঋণী হওয়া।

ভালোবাসা মানে তোমার জন্য আকুল অস্থিরতা
ভালোবাসা মানে খুন হয়ে যাওয়া ভাবিয়া তোমার কথা।
ভালোবাসা মানে মান-অভিমান, অকারণ খুনসুটি
ভালোবাসা মানে এক হয়ে যাওয়া আমাদের মন দুটি।

রচনাকাল :২০০৬
সুর সৃষ্টি : ২০ জানুয়ারি ২০২৫

গানের লিংক :

অডিও ভার্সন-২ : প্লিজ এখানে ক্লিক করুন - ভালোবাসা মানে। কণ্ঠ - সোনারু। ভার্সন-২

অথবা নীচের লিংকে ক্লিক করুন।




অডিও ভার্সন-১ : প্লিজ এখানে ক্লিক করুন - ভালোবাসা মানে। কণ্ঠ - সোনারু। ভার্সন-১

অথবা নীচের লিংকে ক্লিক করুন।




বোনাস - বসন্তের গান






















বসন্তের গানগুলো সবই আগে ব্লগে শেয়ার করা হয়েছিল, তবে আমার বেসুরো কণ্ঠে
:)

পোস্ট ঘুরে যাওয়ার জন্য আপনাকে অজস্র ধন্যবাদ। গান শোনার জন্য আরো ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:২৩
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজনৈতিক হাতিয়ার হিসাবে ধর্ম অবমাননার ব্যবহার ক্রমশ বাড়ছে !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১:২৯


ঢাকায় এসে প্রথম যে স্কুলে ভর্তি হয়েছিলাম, সেটা ছিল মিরপুরের একটা নামকরা প্রতিষ্ঠান। লটারির যুগ তখনো আসেনি, এডমিশন টেস্ট দিয়ে ঢুকতে হতো। ছোট্ট বয়সে বুঝিনি যে স্কুলের টিচাররা কোন মতাদর্শের... ...বাকিটুকু পড়ুন

ওরা দেশের শত্রু; শত্রু দেশের মানুষেরও...

লিখেছেন নতুন নকিব, ০৮ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ৯:০৮

ওরা দেশের শত্রু; শত্রু দেশের মানুষেরও...

অন্তর্জাল থেকে নেওয়া সূর্যোদয়ের ছবিটি এআই দ্বারা উন্নত করা হয়েছে।

ইসলামের পবিত্র আলো ওদের চোখে যেন চিরন্তন গাত্রদাহের কারণ। এই মাটি আর মানুষের উন্নয়ন... ...বাকিটুকু পড়ুন

তারেক রহমানের হঠাৎ ‘জামায়াত-বিরোধী’ উচ্চারণ: রাজনীতির মাঠে নতুন সংকেত, নাকি পুরোনো সমস্যার মুখোশ?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:২৯

তারেক রহমানের হঠাৎ ‘জামায়াত-বিরোধী’ উচ্চারণ: রাজনীতির মাঠে নতুন সংকেত, নাকি পুরোনো সমস্যার মুখোশ?

বিএনপি রাজনীতিতে এক অদ্ভুত মোড়—অনেক বছর পর হঠাৎ করেই তারেক রহমান সরাসরি জামায়াতকে ঘিরে কিছু সমালোচনামূলক কথা বললেন।... ...বাকিটুকু পড়ুন

এমন থাপ্পড় খাবি!

লিখেছেন রাজীব নুর, ০৮ ই ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৩৩



ঘটনাঃ ইরাকের প্রেসিডেন্ট সাদ্দামের পতনের সময়।
চৈত্র মাস। সারাদিন প্রচন্ড গরম। জামাই তার বউকে নিয়ে শ্বশুর বাড়ি যাচ্ছে। সুন্দর গ্রামের রাস্তা। পড়ন্ত বিকেল। বউটা সুন্দর করে সেজেছে। গ্রামের... ...বাকিটুকু পড়ুন

এডমিন সাহেব আমাকে নিয়ে অনেক বক্তব্য দিতেন এক সময়।

লিখেছেন জেন একাত্তর, ০৮ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৯:০৯



আমার "চাঁদগাজী" নিকটাকে উনি কি জন্য ব্যান করেছিলেন, সেটা উনি জানেন; আসল ব্যাপার কখনো আমি বুঝতে পারিনি; আমার ধারণা, তিনি হয়তো নিজের দুর্বলতাগুলো নিয়ে ভয়ে ভয়ে থাকতেন; মনে... ...বাকিটুকু পড়ুন

×