somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডাকাতিয়া নদী || অলৌকিক নদী

০১ লা জুন, ২০২৫ রাত ১১:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

উপক্রমণিকা

এ কেমন তুমি - ভাগ হয়ে অজস্র নদী, উপনদী
নিরন্তর বয়ে চলো, জন্ম থেকে জন্মান্তর অবধি!
তোমাকে ছুঁয়ে দেখি - স্পর্শে বিচ্ছুরিত হিরন্ময় দ্যুতি;
তোমার হয় না ভুল, বিলকুল ঘটে না বিচ্যুতি।

হে নদী, আকুলা স্রোতস্বিনী-
তোমাতেই প্রোথিত আমার অগ্রন্থিত সমগ্র কাহিনি।

ডাকাতিয়া নদী

বিছুটি বিছানো পথে কচি কচি আলোঘাস সুন্দর স্বপ্নের মতো হাসে
আঁকাবাঁকা আ’ল ধরে কতদূর হেঁটে গেছি ভেঙে ভেঙে সকালের দূর্বাশিশির
ধু-ধু চরের মতো আজ সব ঝাপসা অন্ধকার

একটি ছায়ার মতো স্মৃতির অবয়ব বার বার জেগে ওঠে,
আবার গলে পড়ে সূর্যের ভেতর

আমি কিছুই বুঝি না আজও– কে আমারে নিয়ে গেছে বহুদূর সপ্তসিন্ধু পাড়ে
বালুচরে ফেলে রেখে মৃতকোষ, জীর্ণ দেহখানি

একদিন ভোরে উঠে দেখি, সব নদী ভরে গেছে কুসুমে কুসুমে
আর ধবল মেঘেরা উড়ন্ত কাশফুল সুস্নিগ্ধ নীলে
কতদিন লুকিয়ে কেঁদেছি এমন একটা ভোরের বাসনায়
সন্ধ্যার বলাকারা বহুদূর ভেসে গেছে আনন্দ কোলাহলে-
কত সাধ হতো আমিও মিশে যাই পাখির ভুবনে-
আমারে ডাকে নি ওরা ওদের মিছিলে

পৃথিবীতে কিছুই যাও নি রেখে
আমার জন্য, হে পলাতকা পাখি, নদী ও কুয়াশা
আচানক তোমাদের দেখি আর দু ফোঁটা অশ্রুতে
উপশম খুঁজি, নিত্য, নিরবধি

আমারে শান্তি কে দেবে? নদীর দহনে জল কোথা পাবো, বলো!

২৬ আগষ্ট ২০০৯


অলৌকিক নদী

পাতার শিয়রে শিশিরের রং মেখে রৌদ্ররা বালুহাঁস
অখণ্ড জমিনে বার মাস তুলেছো দেয়াল রাতকে সাক্ষী না রেখে
অমোঘ শব্দব্যাধ ক্ষেপে গেলে শব্দের সংহারে
তুমিও পক্ষ নিয়েছ নিঠুর নিয়তির

আমি আর ভেজাবো না ঘাসপাতা জোছনার রং মেখে
অখণ্ড জমিনও নিলামে উঠুক
এসব শব্দাশব্দ খেলাগুলো নির্জন রাস্তায় তুলে রাখো

পাহাড়ের ওধারে শুকনো নদীরাপাখিদের সাথে জলকেলীরঙ্গে
আমিও নাববো এবার

১৮ অক্টোবর ২০০৯


সর্বশেষ এডিট : ০১ লা জুন, ২০২৫ রাত ১১:২০
৬টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

“আমি ক্রিকেটার বলে বেঁচে গেলাম” — নাঈম হাসানের কান্না এবং সাধারণ মানুষের প্রশ্ন

লিখেছেন জুয়েল তাজিম, ১৩ ই জুন, ২০২৬ দুপুর ১:১৯

একজন আন্তর্জাতিক ক্রিকেটার মাঝরাতে বিমানবন্দর থেকে বাসায় ফিরছিলেন। জাতীয় দলের জার্সি পরে দেশের প্রতিনিধিত্ব করেছেন, আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন, অসংখ্য মানুষ তাকে চেনে। অথচ কয়েক ঘণ্টার মধ্যেই তাকে নিজের পরিচয় প্রমাণ... ...বাকিটুকু পড়ুন

ব্রাজিলের ম্যাচগুলো কবে কখন কোথায় এবং কার সঙ্গে?

লিখেছেন শিমুল মামুন, ১৩ ই জুন, ২০২৬ দুপুর ২:১৪


একনজরে ব্রাজিলের গ্রুপ পর্বের ফিক্সচার (Brazils Group Stage Fixtures at a Glance)
প্রথম ম্যাচ (প্রতিপক্ষ মরক্কো): ১৪ জুন ২০২৬। বাংলাদেশ সময় ভোর ৪টায় নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১

কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

নাগরিকের অপমান ও রাষ্ট্রীয় জবাবদিহির সংকট: ক্রিকেটার নাঈম হাসানের ঘটনা

লিখেছেন নতুন নকিব, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪০

নাগরিকের অপমান ও রাষ্ট্রীয় জবাবদিহির সংকট: ক্রিকেটার নাঈম হাসানের ঘটনা

ক্রিকেটার নাঈম হাসানের ছবিটি অন্তর্জাল থেকে নেওয়া।

ক্রিকেটার নাঈম হাসানের সঙ্গে পুলিশের আচরণ নিয়ে যে অভিযোগ উঠেছে, তা কোনো বিচ্ছিন্ন... ...বাকিটুকু পড়ুন

×