somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পথের সময়ের দিকে ফিরে যদি চাও || আমার নতুন গান

২৬ শে আগস্ট, ২০২৫ রাত ৮:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নতুন গান লেখা হয় না অনেকদিন, সুরও নতুন করে করছি না, কারণ, অনেক সুর জমে গেছে। গত দু'দিনে ২০২২ সালে সুর করা একটা ধরলাম এ-আই জেনারেটেড কভার সং তৈরি করার জন্য।



অনেক সুর জমে গেছে, এতদিন পুরোনো গানগুলোর একাধিক ধাপে এ-আই কভার সং বানিয়েছি বলে কোনো নতুন গানে হাত দিতে পারি নি তেমন। গতকাল এ গানটা শুনে আমি নিজেই মুগ্ধ হলাম, সুরটা তো চমৎকার, এতদিন এটায় হাত দেয়া হলো না কেন! অবাক হলাম।

প্রথম লেখা লিরিকেই এ-আই জেনারেট করে আমি অভিভূত হলাম, এ-আই নির্ভুলভাবে আমার সুরটা তুলে এনেছে। এরপর লিরিকে কিছু পরিমার্জন করলাম। এ গানটা চূড়ান্ত করতে আমাকে তেমন বেগ পেতে হয় নি, প্রায় প্রতিটি অ্যাটেম্পটেই সুর নির্ভুল ছিল। এটার একটা মেইল ভার্সনই তৈরি করা হয়েছে, তবে আজ একটা ফিমেইল ভার্সন করার প্রস্তুতি নিচ্ছি।

আমার কাছে গানটা অদ্ভুত সুন্দর লেগেছে, নিজের সুরে নিজেই মুগ্ধ। আপনাদের প্রতিক্রিয়া জানতে পেলে ভালো লাগবে।

এই যে পথের সময়ের দিকে ফিরে যদি চাও
তুমি দেখবে সেখানে আমি বসে আছি
আজও বসে আছি আর চেয়ে আছি ধুধু চোখে
আর চেয়ে আছি ধুধু চোখে
তুমি আসবে
ওওও তুমি আসবে

তুমি কার কথা ভাবো তুমি কার ছবি আঁকো
আমি সে কথা ভেবে ভেবে বেদনায় বুক ভরি নি
তুমি কার নাম লিখে লিখে বুকে পুষে রাখো
আমি সে কথা ভেবে কখনো বেদনায় বুক ভরি নি
এই যে পথের জন্মের আগে ফিরে যদি যাও
এই যে পথের সৃষ্টির আগে ফিরে যদি যাও
তুমি দেখবে সেখানে আমি বসে আছি
তুমি দেখবে সেখানে আজও বসে আছি
আজও বসে আছি আর চেয়ে আছি ধুধু চোখে
আর চেয়ে আছি ধুধু চোখে
তুমি আসবে
ওওও তুমি আসবে

তুমি কার হাত ধরো তুমি কাকে দাও ফুল
তুমি কাকে ভালোবাসো তুমি কাকে বোঝো ভুল
আমি সে কথা ভেবে ভেবে বেদনায় বুক ভরি নি
তুমি কাকে ভালোবাসো তুমি কাকে বোঝো ভুল
আমি সে কথা ভেবে কখনো বেদনায় বুক ভরি নি
এই যে পাথর সময়ের দিকে ফিরে যদি চাও
এই যে নিষ্ঠুর সময়ের দিকে ফিরে যদি চাও
এই যে কঠিন অতীতের দিকে ফিরে যদি চাও
তুমি দেখবে সেখানে আমি বসে আছি
আজও বসে আছি আর চেয়ে আছি ধুধু চোখে
আর চেয়ে আছি ধুধু চোখে
তুমি আসবে
ওওও তুমি আসবে

সুর সৃষ্টি : ১৭ জানুয়ারি ২০২২
প্রথম লিরিক : ১৭ জানুয়ারি ২০২২
পুনর্লিখিত/পরিমার্জিত লিরিক : ২৫ আগস্ট ২০২৫

কথা, সুর ও মূল কণ্ঠ : খলিল মাহ্‌মুদ
এ-আই কভার : সোনারু

গানের লিংক : প্লিজ এখানে ক্লিক করুন। এই যে পথের সময়ের দিকে ফিরে যদি চাও। সোনারু

অথবা নীচের লিংকে ক্লিক করুন।

সর্বশেষ এডিট : ২৬ শে আগস্ট, ২০২৫ রাত ৮:৫১
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Take Back Bangladesh/ same Nexus working once again like2004. BNP and JAMAT- 2026 owaoo

লিখেছেন ক্লোন রাফা, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:০৫

২০০৪ সালের ১ এপ্রিল মধ্যরাতে চট্টগ্রামের চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) জেটিঘাটে ট্রলার থেকে সারবোঝাই ট্রাকের আড়ালে বিপুল পরিমাণ ভারী অস্ত্র খালাস করা হচ্ছিল। এ সময় চোরাকারবারী ও স্থানীয়... ...বাকিটুকু পড়ুন

এছাড়া আমার বলার মতো আর কোনো পরিচয় নেই

লিখেছেন হাসান মাহবুব, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৯

ফেসবুকের সাম্প্রতিক সময়ের ভাইরাল গল্পগুলি যে এআই দিয়ে, অথবা প্রচণ্ডরকম এআই এর সাহায্য নিয়ে তৈরি, এই কথাটা বলে হুইসেলব্লোয়ারের ভূমিকা মনে হয় আমিই পালন করেছি। শুরুতে একটা হুক। এমন এক... ...বাকিটুকু পড়ুন

বিশ্ববিদ্যালয় বেকার তৈরি করে, সরকার কী তৈরি করে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৫০


আজ দেখলাম, আমাদের নতুন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেকারত্ব নিয়ে বেশ কিছু কথা বলেছেন। তাঁর বক্তব্যের মূল কথা হলো, শিক্ষার পেছনে সরকার... ...বাকিটুকু পড়ুন

পূর্ণিমার চাঁদ যেন

লিখেছেন হুমায়রা হারুন, ২৩ শে নভেম্বর, ২০২৬ সকাল ৭:৩৮

আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:১৮

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা



মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।

বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন

×