somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এক কাপ চা খাওয়ালে কবিতা দিবি || কবিতা থেকে গান

২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের সময়টা তখন উদ্দাম তুফানের মতো। আমরা আড্ডা দিই, শহর ঘুরে বেড়াই। অমন সময়ে আমরা কয়েকজন ক্লাসমেট, যাদের নাম করিম, শাহনাজ, শাহজাহান, ইমরান, জাহিদ- হঠাৎ একটা প্ল্যান করি, আমরা একটা সাহিত্যপত্রিকা বের করবো।



এর মধ্যে ইমরান অলরেডি পুরোদমে লেখালেখি করছে, বড়ো বড়ো পত্রপত্রিকায় লেখা বের হয়, দুটো বই প্রকাশিত হয়েছে, আমারও একটা-দুটা বই বের হয়েছে, কাজেই ইমরান আর আমি লজ্জার সাথেই নিজেদেরকে লেখক হিসাবে মেনে নিয়েছি। ওদিকে করিম, শাহনাজ, জাহিদ হলো বইয়ের পোক, ভীষণ পড়ুয়া। লেখক হিসাবে ওদের স্বীকৃতি পেতে আমাদের চেষ্টার ত্রুটি নাই।

সিদ্ধান্ত হলো আমরা পত্রিকা বের করবো। খরচ বহন করবো আমরা ভাগাভাগি করে নিজেরাই। সম্পাদনা ও প্রকাশনার দায়িত্ব আমার। পত্রিকার নাম সবুজ অঙ্গন - আমাদের গ্রামের ক্লাব 'সবুজ অঙ্গন'-এর নামানুসারে এই নাম।

পত্রিকায় 'লেখা আহবান' বিজ্ঞাপন দিই। সারাদেশের বিভিন্ন ভার্সিটি ও কলেজ হলে চিঠি পাঠাই লেখা আহবান করে। ঢাকা ও একুশে বইমেলায় আমরা দল বেঁধে লিফলেট বিতরণ করি ও লেখা সংগ্রহ করি।

ঝড়ের এই দিনগুলো শুরু হয় ২০০৩ সাল থেকে।

এর মধ্যে ইমরান একবার আমেরিকা প্রবাসী এক তুখোড় কবির নাম বললো। তখন মোবাইল এতটা ব্যাপক হারে ব্যবহার শুরু হয় নাই। কবির ইয়াহু মেইল পেলাম ইমরানের কাছ থেকে। মেইল ও ইয়াহু মেসেঞ্জারে কবির সাথে যোগাযোগও হলো। কবি দেশে এলেন। একদিন সেই কবিকে কল দিলাম টিঅ্যান্ডটি-তে। কবিতা চাইলাম পত্রিকার জন্য। তিনি কবিতা দিতে চাইলেন, তবে বললেন - আমাকে এক কাপ চা খাওয়াতে হবে :)

ব্যস, এই আইডিয়া থেকেই এ ছোট্ট কবিতাটা লিখে ফেলি। চা-টা খাওয়া-খাওয়ি ছিল ফান-টানের অংশ :) কোনোদিন টি-স্টলেও যাই নাই, কারো জন্য বইসাও থাকি নাই। তখন ইমেইল, ইয়াহু মেসেঞ্জারের যুগ। তিনি ইমেইলেই কবিতা পাঠাতেন। পত্রিকায় ছাপানোও হতো। দু-একবার একুশে বইমেলায় দেখা হলেও কুশলাদি বিনিময় ছাড়া সাহিত্য বা পত্রিকা বা অন্য কোনো বিষয়েও কোনো আলোচনা হয় নাই।

কবি অবশ্য এই ব্লগের একজন ব্লগারও। তবে কালেভদ্রে তাকে ব্লগে দেখা যায়, হয়ত ৪-৫ বছরে একবার :) তেমনি ৪-৫ বছর পর পর ফেইসবুকে একটা মেসেজ দেন - কেমন আছেন? আমি 'ভালো আছি। আপনি কেমন?' লিখলেও সেটা তিনি দেখেন পরবর্তী ৪-৫ বছরের টার্মে, যখন আবার নতুন আরেকটা মেসেজ দেন - 'ভালো আছেন আপনি?'

এই হলো গল্প।

গত কিছুদিন ধরে আমার কবিতাকেই সুরারোপ করে গানে রূপান্তর করছি। রাগাশ্রিত, ধীর লয়ের গান আমার বেশি পছন্দ, আমি সুরও সেভাবেই তৈরি করি, তার জন্য আমার পছন্দ হলো বিরহের গান বা কবিতা, যাতে সিতার, পিয়ানো, বাঁশি, স্যাক্সোফোন, তবলা, ইত্যাদির সংমিশ্রনে একটা দুরের মূর্ছনা সৃষ্টি হয়।

কিন্তু আমার এ ছোট্ট কবিতাটা একটা রোমান্টিক কবিতা। সুরটাও রোমান্টিক এবং মিউজিকটা হাইলি রিদমিক। আশা করি আপনাদের ভালো লাগবে।

এটার দুটো ভার্সন করা হয়েছে, ছেলে-কণ্ঠ এবং মেয়ে-কণ্ঠ। একই লিরিক, তবে ছেলে-কণ্ঠে 'মেয়েরা কি এতই বোকা হয়'-এর জায়গায় মেয়ে-কণ্ঠে 'ছেলেরা কি এতই বোকা হয়'- এতটুকু মাত্র পার্থক্য আছে।

এ কবিতাটা ২০০৫ সালে প্রকাশিত আমার 'অন্বেষা' কাব্যের অন্তর্গত।

কবিতা : তুই চেপেছিস ভুল ট্রেনে (২০০৪)
কাব্য : অন্বেষা (একুশে বইমেলা ২০০৫)
কবিতায় সুরারোপ : ২৩ সেপ্টেম্বর ২০২৫
কবিতা রচনা, সুরারোপ ও মূল কণ্ঠ : খলিল মাহ্‌মুদ
এ-আই কভার : সহেলিয়া / সোনারু

এক কাপ চা খাওয়ালে কবিতা দিবি,
নিয়েছিলাম মেনে
টি-স্টলে বসেছিলাম সারাটা দিন
তুই বললি, চেপেছি ভুল ট্রেনে।

মেয়েরা কি এতই বোকা হয়
কাকে দেবে মন ও শরীর,
জানে না তার সঠিক পরিচয়?

২০০৪


গানের লিংক : প্লিজ এখানে ক্লিক করুন - এক কাপ চা। সহেলিয়া

অথবা নীচের লিংকে ক্লিক করুন।




ভার্সন-২। প্লিজ এখানে ক্লিক করুন - ফেইসবুক লিংক। এক কাপ চা। সোনারু।

ভার্সন-২ ইউটিউবে প্রিমিয়ার হবে ২৬ সেপ্টেম্বর ২০২৫ তারিখে রাত ৮টায়। লিংক। প্লিজ ক্লিক করুন। এক কাপ চা। সোনারু। ২৬ সেপ্টেম্বর ২০২৫ তারিখে রাত ৮টার পর

অথবা নীচের লিংকে ক্লিক করুন।





বইয়ের ডাউনলোড লিংক।

অন্বেষা, একুশে বইমেলা ২০০৫, ইত্যাদি গ্রন্থ প্রকাশ
সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১:৩৪
৭টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Take Back Bangladesh/ same Nexus working once again like2004. BNP and JAMAT- 2026 owaoo

লিখেছেন ক্লোন রাফা, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:০৫

২০০৪ সালের ১ এপ্রিল মধ্যরাতে চট্টগ্রামের চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) জেটিঘাটে ট্রলার থেকে সারবোঝাই ট্রাকের আড়ালে বিপুল পরিমাণ ভারী অস্ত্র খালাস করা হচ্ছিল। এ সময় চোরাকারবারী ও স্থানীয়... ...বাকিটুকু পড়ুন

এছাড়া আমার বলার মতো আর কোনো পরিচয় নেই

লিখেছেন হাসান মাহবুব, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৯

ফেসবুকের সাম্প্রতিক সময়ের ভাইরাল গল্পগুলি যে এআই দিয়ে, অথবা প্রচণ্ডরকম এআই এর সাহায্য নিয়ে তৈরি, এই কথাটা বলে হুইসেলব্লোয়ারের ভূমিকা মনে হয় আমিই পালন করেছি। শুরুতে একটা হুক। এমন এক... ...বাকিটুকু পড়ুন

বিশ্ববিদ্যালয় বেকার তৈরি করে, সরকার কী তৈরি করে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৫০


আজ দেখলাম, আমাদের নতুন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেকারত্ব নিয়ে বেশ কিছু কথা বলেছেন। তাঁর বক্তব্যের মূল কথা হলো, শিক্ষার পেছনে সরকার... ...বাকিটুকু পড়ুন

পূর্ণিমার চাঁদ যেন

লিখেছেন হুমায়রা হারুন, ২৩ শে নভেম্বর, ২০২৬ সকাল ৭:৩৮

আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:১৮

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা



মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।

বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন

×