আমি আছি এখানেই
তোমার কথা ভাবি বন্ধু
আমায় তুমি ভাবো কি?

সবাই মিলে হল্লা করে
দৌড়ে যেতাম ইশ্কুলে
দুপুর বেলায় গাছের তলায়
আড্ডা দিতাম সকলে
জুট্টি করে ফলের বাগে
কত না ফল পেড়েছি
বনে বনে গাছে গাছে
পাখির বাসা খুঁজেছি
তুমি এখন কোথায় আছ?
এসব মনে পড়ে কি?
তোমার কথা ভাবি বন্ধু
আমায় তুমি ভাবো কি?
সবাই মিলে বনের ধারে
চড়ুইভাতি রেঁধেছি
আষাঢ় মাসে সারাবেলা
ডুবসাঁতারে মেতেছি
কলার ভেলায় চড়ে কত
এপার-ওপার করেছি
পুকুর পাড়ে বসে বসে
বড়শিতে মাছ ধরেছি
তুমি এখন কোথায় আছ?
এসব মনে পড়ে কি?
তোমার কথা ভাবি বন্ধু
আমায় তুমি ভাবো কি?
কাবাডি আর দাঁইড়াবান্ধা
কত খেলা খেলেছি
গুনাই বিবির যাত্রা দেখে
আনন্দে গান করেছি
হিজল ফুলের মালা গেঁথে
গলায় পরে ঘুরেছি
বৈশাখ মাসের মেলায় গিয়ে
কতই মজা করেছি
খাওয়া দাওয়া ভুলে কত
পুতুলখেলা খেলেছি
দেখতে দেখতে কবে যেন
বড়ো হয়ে উঠেছি
হঠাৎ কোথায় চলে গেলে
আমায় কিছু বলো নি
কোথায় গেলে পাবো বলো
গ্রামের মধুর দিনগুলি
মন যে আমার কাঁদে বন্ধু
তোমার মনটা কাঁদে কি?
তোমার কথা ভাবি বন্ধু
আমায় তুমি ভাবো কি?
তুমি চলে গেছো বন্ধু
আমি আছি এখানেই
১৫ জানুয়ারি ২০২২
কথা ও সুর : খলিল মাহ্মুদ
কণ্ঠ : শানাল
গানের লিংক। প্লিজ এখানে ক্লিক করুন। তুমি চলে গেছো বন্ধু। শানাল
অথবা নীচের লিংকে ক্লিক করুন।
আগের পোস্ট। আগের পোস্ট
সর্বশেষ এডিট : ২০ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



