আসলে অনেক সময় খারাপ কিছু থেকে ভালো কিছু হয়। আপনি শুনবেন যে, বিদেশে কোনো নারী উলঙ্গ হয়ে প্রতিবাদ জানাচ্ছে। এখন এটা যদি কোনো এক দু নারী না করে অনেকেই করতো তাহলে হয়তো মেরে বা গ্রেফতার করে দমন করা যেত না। অবশ্যেই দাবী আদায় হতো। আবার লক্ষ্য করবেন, ২৫ শে মার্চ রাতে যদি পাকিস্তানী সেনাবাহিনী হঠাৎ হামলা না করতো আমরা নিজেরা গিয়ে কখনই হামলা করতাম না তাদের, যাই হোক ফলশ্রুতিতে আগের জমানো ক্ষোভ এবং প্রতিহত করা সব মিলিয়ে যুদ্ধের মাধ্যমেই দেশ স্বাধীন হলো। আবার দেখুন, যদি অনাকাঙ্খিত ভাবে সেনাসমর্থিত সরকার হঠাৎ চলে না আসতো তাহলে, দেশের রাজনীতিতে একটি অন্য ধরণের ধারা বয়ে যাওয়ার সম্ভবণাটুকুই হয়তো সৃষ্টি হতো না। এভাবেই অনেক সময় দেখবেন, শিশুকে ধরে ধরে না হাঁটিয়ে তাকে হঠাৎ অনাকাঙ্খিত ভাবে একা ছেড়ে দেওয়া হয়, হয়তো সেদিনই শিশুটি হাঁটতে শেখে। অনেক সময় আঘাত পেয়ে কারও স্মৃতি শক্তি কিংবা মস্তিষ্ক ভালো হতেও শোনা যায়। কারও কারও জীবনে সব হারানোর কারণেও সফল হতে শোনা যায়। কাউকে ভুলে করে ভালোবাসার মানুষকে হারিয়ে আরও গভীরভাবে ও ভালোবাসতে শোনা যায়। মদ খেয়ে বেশি মাতলােমো করার কারণেই ইসলাম ধর্মে মদকে হারাম করা হয়েছে। আবার আমার মতো কোনো লেখক হয়তো বা এ লেখার কারণে বাজে কোনো মন্তব্য শোনে, লিখে সময় নষ্ট না করে লেখা বন্ধ করে দিয়ে কোনো কাজে মন দিতেই শোনা যাবে। আসলে, আমি বলতে চাচ্ছিলাম অনাকাঙ্খিতভাবে অনেক সময়েই প্রত্যাশার চেয়ে ভালো কিছু পাওয়া যায়।
সর্বশেষ এডিট : ১৫ ই জুলাই, ২০১৫ রাত ১০:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




