১মঃ ১৫
২য়ঃ ১২
৩য়ঃ ১০
৪থঃ ০৯
৫মঃ ১৩
মোটঃ ৬০
শিক্ষকঃ ৪ জন
স্কুলের নিজস্য কোন জমি নাই।
এই পর্যন্ত নদী ভাংগার জন্য ৪ বার ঘর পরিবরতন করা হয়েছে।স্কুলে চেয়ার গুলো ভাঙ্গা । অনেক সময় শিক্ষক ছাত্রদের বেঞ্চে বসে ক্লাস নেন।
এলাকার কেও কোন জমি দেয় না স্কুলের জন্য আর কারো কোন আগ্রহ নেই লেখাপরার জন্য। এলাকার শিক্ষক দের জরাজরিতেই আর উপব্রিত্তির লোভে কিছু ছাত্র পাওয়া যায়। তাও আবার বেশি দিন সে ছাত্র গুলো থাকে না।স্কুলের এমন অনেক কিছু যা স্কুলের শিক্ষক গন নিজেরা কিনে নিয়েছেন । কারন অফিসে চাওয়া হলে তাদের বলা হয় যে স্কুলের নামে কোন জমিই নেই তাহলে এতে কোন কিছু বরাদ্দ থাকবে না ।স্কুলের এমন অবস্থা দেখে আমি ভেঙ্গে পরেছি । কিছুই কি করার নাই? আমরা কি কিছু করতে পারি না? সেখান কার লেখাপরার পরিবেশ টা ভাল করে দিতে । আমার সাথে আপনাদের ও মন খারাপ হবে স্কুলটার ছবিগুলো দেখলে । আমি ছবিগুলো দিচ্ছি।এই যদি হয় আমাদের প্রাথমিক শিক্ষার অবস্থা তাহলে দেশের সামগ্রিক শিক্ষা ব্যাবস্থা কি হতে পারে সেটা না বল্লেও চলবে। এই লেখাটা আমার ১ম ব্লগে লেখা প্লিজ ভুল গুলো ক্ষমা সুন্দর চোখে দেখবেন আর এইরকম স্কুলের উন্নয়নে কি করা যায় একটু ভাবুন। সবাই এগিয়ে আসুন এ বা্পারে।
সর্বশেষ এডিট : ৩০ শে মার্চ, ২০০৯ রাত ৮:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


