মেয়ে নিয়ে ফূর্তি করতে গিয়ে গণধোলাইয়ের শিকার হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এককর্মী। বৃহস্পতিবার ইবি থানাধীন হরিনারায়ণপুর বাজারের পাশে এ ঘটনা ঘটে। পরে বিয়ের আশ্বাস দিলে তাদের ছেড়ে দেয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ইবি ছাত্রলীগকর্মী ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের (২০০৫-০৬) ছাত্র মাহফুজ আহমেদ টুকু তার বান্ধবীকে নিয়ে হরিনারায়ণপুর বাজারের পাশে এক বাড়িতে অনৈতিক কাজে লিপ্ত হয়।
বিষয়টি টের পেয়ে স্থানীয়রা ওই বাড়িতে গিয়ে তাদের হাতে-নাতে ধরে ফেলে। এ সময় তারা মাহফুজকে গণধোলাই দেয়। পরে এলাকার মুরব্বি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম গোলাম রশিদ, হরিনারায়নপুর পুলিশ ফাঁড়ির সদস্যরাও ঘটনাস্থলে আসেন।
এলাকাবাসী আটক প্রেমিক-প্রেমিকার বিয়ে দাবি করে। কিন্তু অপরাধী মাহফুজ আহমেদ বাংলা বিভাগের শিক্ষক রাশেদুজ্জামানের শ্যালক হওয়ায় রাশেদুজ্জামান পুলিশ ও এলাকার মুরব্বিদের সঙ্গে মধ্যস্থতা করে ছাড়িয়ে নেন। পরে প্রেমিকা পান্নাকে তার হলে পৌঁছে দেয়া হয়।
Click This Link
ছাত্রলীগ যাও এগিয়ে ....কেউ করে ধর্ষণের সেন্চুরি , কেউ করে যৌন নিপীড়নের সেন্চুরি

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


