ইচ্ছে করি ভাল কিছূ পড়ে ঘুমাতে যাবো,কিন্তু ঠিক এই সময় ব্লগে আসা মাত্র কিছু রাজনৈতিক আর এমন কিছু চোখে পড়ছে তাতে

এই ইমো কমেন্ট না করে পারছিনা। এই রকম পোস্ট দাতাকেও বিরক্ত লাগে, পোস্টের বিষয় গুলো, যাদের অভিযুক্ত করে লেখা সব গুলোকেই

দেখাই। চিন্তিত এই যে, সামনে দেশের রাজনৈতিক অবস্থার কারনে সব গ্রুপ গুলো নিজেদের পক্ষে, বিপক্ষের বিরুদ্ধে যথাক্রমে চামচামি, ও কুরুচি পূর্ণ, উগ্রতা প্রদর্শন করবে। গত নির্বাচনের পূর্বে ব্লগের কেমন অবস্থা ছিল জানিনা। তখন মনে হয় এত ব্যবহার কারিও ছিলনা, বেশি ব্যবহার কারী মানে বেশি ভাল এবং বেশি খারাপ মানুষের অংশগ্রহণ। আমরা আমাদের নেতাদের থেকে অসহিস্নুতা, ব্যক্তি আক্রমণ, আর চামচামি শিখছি বেশি, আমাদের নেতাদের সবার মধ্যেই যে কিছু না কিছু ভাল দিক আছে, সে কথা প্রায় অনেকেই ভুলে যাই। রাজনৈতিক আলাদা ব্লগ আছে কি বাংলাদেশে? যদি থাকে তাহলে এই সব আওয়ামী লীগ, বি এন পি, জামায়াত, জাতীয় পার্টি, কমিউনিস্ট, পীর , ভণ্ডপীর প্রমুখ অনুসারি দের সেখানে যদি ফরোয়ার্ড করা যেত সেটাই মনে হয় দেশের জন্য ভাল হতো। প্রযুক্তির জন্য বেশ কিছু ফোরাম, ব্লগ আছে, সেখানে প্রযুক্তির নানা রকম বিষয় নিয়ে আলাপ করে, একজনের বিষয় আরও অনেকে জানতে পারে এতে অনেকের অজ্ঞতা দুর হয়।
উপরের মতবাদ পন্থীদের এরকম একটি পৃথক আলাপের জায়গা থাকে, সেখানে একজনের অসারতা অপর জন প্রমান করতে পারবে, বুদ্ধি বৃত্তি , যুক্তি , কৌশল দ্বারা একে অন্যকে পরাস্ত করতে, প্রভাবান্বিত করতে পারবে। সেখানে সত্যিকারের মেধাবীরা প্রতিষ্ঠিত হতে পারবে। নিছক আবেগ দিয়ে গালাগালি, অপবাদ, কট্টর একগুঁয়েমি চিন্তা চেতনা দুর হত, একজন খুনি কেন খুন করলো, সে যেমন বলবে, একজন কেন দান করলো সেটাও নিরভয়ে বলতে পারবে এরকম কোন সর্ব মতের উদার কোন প্লাটফর্ম কি আছে বাংলা ভাষায়? কারো ধারনা থাকলে জানাবেন। না হলে এই রকম পাবলিক প্লেসে রাজনীতির নষ্ট অধ্যায় দেখিয়ে আমরা কতটুকু ভাল মানুষ গড়ে তুলতে পারবো, বুঝে আসে না। কেউ কারো ভাল দিক আলাপ করিনা। আমি তাই সিদ্ধান্ত নিয়েছি। রাজনীতি ঘেঁষা সব কমেন্টে



এই ইমো ব্যবহার করবো।
কি লিখলাম কি জানি। খুব বিরক্তি সহকারে লিখেছি




আমি উদার নীতি , আপোষ কামী মনভাব নিয়ে সহনশীল হতে চেষ্টা করছি। তাই লেখার ক্ষেত্রে ত্রুটি আপনারাও এড়িয়ে যাবেন আশা করি।
পরিশেষে সকল উগ্র, একগুঁয়ে মানুষ দের লাল সালাম



