somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তোর অনুভূতি কী মুন্নী? বান্ধবী আমার (বান্ধবির বিয়ের শোকে স্মৃতি স্মরনি):((:((

১৯ শে মে, ২০১৩ রাত ১২:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তোর অনুভূতি কী মুন্নী? বান্ধবী আমার

চাইলে এই কয়েকশত কিলোমিটার দূর থেকে যেতে পারতাম, কিন্তু কেন গেলাম না, সেটা তুই এবং ফিরোজ ভাল ভাবে জানিস। আমার কোন কথাটা তোর অজানা?

প্রথম দিকে তোর, সুমি, মৌসুমি, রত্না, রুমা এই রকম নাম গুলি আমার প্রান সখি রাসনা ম্যাডাম সহ্য করতে পারতোনা, বিশেষ সে কখনো চায় না আমি ২০০৫ এর পরে নতুন করে কোন মেয়ে মানুষের সাথে কাছা কাছি আসি, যত পিরিত করা লাগুক তিনি ছাড়াও শারমিন, মাসুদা, কাজল , হাসি কিংবা ইতি ডার্লিংদের সাথে মাতি তাতে তিনি নির্ভয় থাকবেন। চেষ্টা করেছি তার চাওয়া পুরনে। কিন্তু কোন না কোন ভাবে হয়ে গেল তোর সাথে বন্ধুত্ব। তার সাথে আলাপ করিয়েছি।সব জানার পরে তিনি আর আপত্তি রাখেন নি, দেখেছেন আমি যোগ্য কারো সাথেই বন্ধুত্ব করেছি।

তোর বিয়েতে আমি খুশি, কিন্তু মনের কোথায় যেন একটু খটকা লাগছে। বলতো

1. সেই শহরে গিয়ে বাস বা ট্রেন থেকে নেমে এবার আমি কাকে ফোন দিয়ে জানাবো “ ডার্লিং আসলাম, কাল দেখা হচ্ছে” ?


2. এরপর যখন ঐ মহিলা হোস্টেলের সামনে দিয়ে যাবো আমার চোখ কি আটকাবেনা দোতলার পশ্চিমের সেই শেষ জানালায়?, সেখানে গিয়ে কি আমার পুরান অভ্যাসে তোকে ফোনে দিয়ে বলতে ইচ্ছে করবেনা “ ডার্লিং কোথায় তুই, জানলার কাছে আয়” ?


3. কোন দুপুরে গোসলের পর তোর চুল শুকাতে লোডশেডইং এর কারনে ঐ দখিনা জানালায় হেলান দেয়ার দৃশ্য, কিংবা আমার ফোন পেয়ে আসরের নামাজ শেষে মাথায় হলুদ ওড়না দিয়ে হাতে জায়নামাজ নিয়ে আমার দিকে হাসি মুখে যে ভাবে তাকিয়েছিলি তা ভোলার মত মস্তিষ্ক আমার নারে। দারোয়ানের ঝাড়ি কিংবা হাম্বা টোকাই দের টিজিং এর কারনে কিছুটা সম্মানে আঘাত লাগার ভয়ে মেসের ছোট কোন ভাই, কিংবা তোর বন্ধু ফিরোজ, নয়ন , রানাদের সাথে নিয়ে যেতাম। তাই আমি সেখানে এখনো বেড়াতে গেলে আমার, রাসনার সাথে সাথে তোর খবর ও জিজ্ঞেস করে। এরপরে আমি এরা কি আমাকে তোর মনে করায় দিবে না ?


4.
আমি ভুলিনি রে আমার বিরহ পালন করে তোর কাছে ফোন কত কেঁদেছিলাম “ মুন্নি , প্লিজ ওকে একটু বোঝা” ।

বান্ধবী গো, কোনদিন আর মেসির গোল হল চিল্লিয়ে বলবনা ডার্লিং মেসির গোলটা দেখলি, কিংবা এই শালী সাকিব এর ছক্কা দেখা মিস করলি কেন। অথবা হারামি মিসবাহ তীরে এসে তরী ডুবাল।

 অবশেষে যা মুক্তি দিলাম তোরে, ল্যাবে কেঁচো, ব্যাঙ কাটার আড়ালে আর কেউ তোর দিকে ঢ্যাপ ঢ্যাপ করে তাকিয়ে থাকবে না। আর কোনদিন তোকে আমাকে নিয়ে রেজা, আতিক, শাপলা , ফেঞ্চি, বাবলীদের বাঁকা কথা শুনতে হবে না। ওরা না জানলেও তুই তো জানতি আমি তোর ঐ সুশ্রী সুস্মিতা সেন এর মত ভ্রু দেখতেই না শুধু , ঐ ভ্রু জোড়া কিংবা তোর ইরানী কাল বোরকা মাঝে তুই যে আমার নিজের বানানো বান্ধবী, এর আগে পরে যারা এসেছে সবার সাথে চলতে চলতে বন্ধুত্ব হয়েছে।

পরিশেষে বান্ধবী, আমার এই ২৪ বছরের জীবনে যদি প্রাপ্তি কিছু থাকে তার মধ্যে তুই, ইতি , শারমিন দের মত বান্ধবী আর ফিরোজ, নুর দের মত বন্ধু। আমার এই সংঘাতময় জীবনে নিজের রক্তের আত্মীয়রা কিভাবে দূরে ঠেলে দিয়েছে , সেখানে তোদের প্রেরনায় বেঁচে আছি। যদি কখন স্বাদ জাগে এই ভবঘুরে বাউনডুলের হাজারো পাগলামি কোন ব্যবহারের মানে জানতে একটু ভেবে নিস কেন সেই ছেলে রাজশাহী, নওগাঁ, জয়পুরহাট, চাপাই নবাবগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, সিরাজগঞ্জ থেকে শুরু করে ঢাকা, চট্টগ্রাম কক্সবাজার , বান্দরবন এর পথের প্রায় সব জেলা সব, সব মনে রাখার মত জায়গা থেকে , সব ভাল লাগার, কান্নার সময়, রাস্নার সাথে ঝগড়া পরে, আব্বুর সাথে রাগ করে আসার পরে কিংবা আপার কষ্টের বিষয় গুলো আমার পারিবারিক, ব্যক্তিগত , রাজনীতি , ব্যবসা, উপার্জন , লস, লাভ, ভাল বড় কোন প্রজেক্ট পেলে কেন জানাতাম।

মা, বাবার সাথে সাথে শ্বশুর বাড়িতেও এখন ভাল সম্পর্ক তাই এখন তোদের ভুলে থাকতে বেশি খারাপ লাগেনা।



জানিনা এই লেখা কোনদিন তুই পড়বি কিনা, আর পড়লে মনে হয় সেদিনের মতই রেগে যাবি আমার উপর যেদিন হোস্টেল গেটে সেন্টমারটিন এর ঐ ছবি গুলো ছিরেছিলাম নয়নদের সামনে :D


যেখানেই থাক ভাল থাকিস। ভুলে যাস না, বউ আর বান্ধবী অনেক তফাৎ। যদিও আমার বউ আমার বেস্ট ফ্রেন্ড কিন্তু তোর স্বামী কিন্তু আমার মত স্মার্ট হলনা। এই চ্যালেঞ্জে হেরে গেলি বস। যদিও আমার বউ এর তুলনা আমি আনছি না । তার পর ও বলে দিলি “ লে তুই আর আমি সুন্দর, ওরা আমাদের চেয়ে অসুন্দর হা হা হা”
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নতুন ভোরের গান

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭


নতুন ভোরের গান



কষ্টের দিন পেরিয়ে এবার
আসবে আলোর গান,
নতুন দিনের নতুন সুরে
জাগবে সবুজ প্রাণ।

নষ্ট স্মৃতির আড়ষ্টতা
ঝরিয়ে দেবো অনেক দূরে,
নিজের মনেই ভালোবাসার
নূপুর বাজবে সুরে সুরে।



ভ্রষ্ট পথের আঁধার কেটে
ভোর... ...বাকিটুকু পড়ুন

ব্লগে চার বছর একদিন হয়ে গেল । কি আশ্চর্য!

লিখেছেন সামরিন হক, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭

অবজ্ঞা

তোমার বিশেষ ঘৃণা দ্বারা আক্রান্ত আমি
চারপাশ ঘিরে ফেলেছে ঘৃণারা আমাকে
আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে আমাকে তোমার ঘৃণা
আমার কথা শোন
আমি কখনই মনুষ্যত্বের সীমা পার করিনি
কিন্তু তোমার ঘৃণায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত-গায়েব-গুম এবং পিওর ও শিওর লাভ

লিখেছেন সামছুল আলম কচি, ৩১ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:১৬


৭ মাসে বাংলাদেশে ১৫ হাজার শিশু নিখোঁজ !!!
এমন রোমহর্ষক, চমকে যাওয়া এবং অন্তরে কাপুনি ধরানোর মতো তথ্য বা কথা বার্তার কোনও মানে হয় ??!!
গরীব পরিবারের শিশুদের কথা বাদ দেই-এ... ...বাকিটুকু পড়ুন

মেমোরি লুপ (Memory Loop)

লিখেছেন চারাগাছ, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ১১:০৪




মেমোরি লুপ (Memory Loop)

​গভীর রাত। ল্যাবের নিস্তব্ধতা চিরে শুধু ভেসে আসছে মনিটরের নীলচে আলোর মৃদু কম্পন। টেবিলের ওপর ঝুঁকে বসে আছেন ডা. আরিয়ান। স্ক্রিনে ভাসছে তার বহু বছরের... ...বাকিটুকু পড়ুন

টাই চাই

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন

×