somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কী সফটওয়্যার ব্যবহার করবেন? অফলাইন নাকি অনলাইন??

১০ ই জুন, ২০১৪ রাত ১২:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

“হুজুগে বাঙ্গালী” কথাটি আমাদের অভ্যাসের একটি গুরুত্বপূর্ণ নেতিবাচক পরিচয় বহন করে। তবে কথাটি সামগ্রিক ভাবে না হোক, কিছুটা হলেও আমাদের সামাজিক অজ্ঞতা ও ভবিষ্যৎ সম্পর্কে অসচেতনা তুলে ধরে । হাল সময়ে ইন্টারনেট নেটওয়ার্ক প্রসার ও তথ্য-প্রযুক্তির উন্নয়নের জোয়ারে অনেক ব্যক্তি, ছোট বড় প্রতিষ্ঠান নিজেদের আধুনিকতা অর্জনের জন্য নিজস্ব ওয়েবসাইট চালু করছে । আজ এই হুজুগের একটি টপিক তুলে ধরছি । লেখাতে আমি তত্ত্বীয় কোন ব্যাখ্যা না দিয়ে আমার গত কয়েক বছরের ক্ষুদ্র অভিজ্ঞতার প্রকাশ ঘটাচ্ছি সাথে সামান্য বিজ্ঞাপন ;)

মূলবিষয়ে যাবার আগে আমরা এই সফটওয়্যার গুলো সম্পর্কে সামান্য কয়েকটি বিষয়ে দৃষ্টি দেই , যা থেকে একটি অনুসিদ্ধান্তে উপনীত হতে পারিঃ

ব্যবসায় কোন ধরনের সফটওয়্যার ব্যবহৃত হয় ?
*একাউন্টিং সফটওয়্যার, এন্টারপ্রাইজ (ERP) বা ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (MIS) সফটওয়্যার বা কাস্টম আরও ক্ষুদ্র বিভিন্ন সফটওয়্যার ব্যবহৃত হয়।

কী কাজে এই সফটওয়্যার ব্যবহৃত হয়?
* ব্যবসা সংক্রান্ত এবং আর্থিক হিসাব সংরক্ষনের জন্য যাতে
মালামাল মজুদ, ক্রয়-বিক্রয় , ব্যাংক সংক্রান্ত এবং অন্যন্য আর্থিক হিসাব সংরক্ষন, ঋণ, মজুরি , ব্যয়, বাজারজাত করন সংক্রান্ত, মানব সম্পদ সংক্রান্ত তথ্য সংরক্ষন এবং হিসাববিজ্ঞানের প্রমানমান নিয়ন্ত্রণ ইত্যাদি কাজে বিভিন্ন রকমের সফটওয়্যার ব্যবহৃত হয় ।

সফটওয়্যার গুলির ব্যবহারকারী কারা?
* দোকানি , সেলসম্যান, একাউন্টেন্ট, ম্যানেজার, ব্রাঞ্চ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী, বিভাগীয় প্রতিনিধি, মালিকপক্ষ প্রমুখ ।

এবার চলুন মূল প্রতিপাদ্য বিষয় , বাস্তবতা এবং হুজুগে অনলাইন সফটওয়্যার ।

অনলাইন নাকি অফলাইনঃ
গত কয়েক বছরে বিনামূল্যে এবং তুলনামূলক সহজলভ্য রিসোর্স এর কারনে কিছু আধা দক্ষ প্রোগ্রামার, ডেভেলপার দেশে তৈরি হয়েছে। এসব প্রোগ্রামারবৃন্দ বেশির ভাগ ই ওয়েব বেজড এপ্লিকেশন তৈরি করে লোকাল মার্কেট ধরতে স্বল্প থেকে স্বল্পতর মূল্যের প্রতিযোগিতায় নেমেছেন । অনলাইন এপ্লিকেশন সহজেই একাধিক কপি করে অনেক কাস্টমারকে দেয়া যায়, বিভিন্ন ওপেন সোর্স সিএমএস বা নাল রিসোর্স ব্যবহার করে ক্লায়েন্টকে দেয়া এরকম অনেক বিষয় এর কারনে অনেক আধা দক্ষ ডেভেলপার স্বল্প বাজেটের অনলাইন সফটওয়্যার এর মার্কেটিং করছেন । অনেক কাস্টমার এসব সার্ভিস নিচ্ছেন , যাদের অনেকেই সেই এপ্লিকেশন কাংখিত সার্ভিস না পেয়ে হতাশ হয়েছেন ।

চলুন দেখা যাক অনলাইন সফটওয়্যারের সীমাবদ্ধতা গুলি কি কিঃ
1.স্পিডঃ কাজের জন্য সর্বপ্রথম গতির কাছেই অনলাইন এপ্লিকেশন পরাস্ত হবে অফলাইন বা ডেক্সটপ নির্ভর সফটওয়্যারের কাছে । পৃথিবীর দ্রুততম গতির সার্ভার এবং হার্ডওয়্যার ব্যবহার করলেও একটি লোকাল কম্পিউটারের ইন্সটল্ড ই,এক্স,ই (exe) সফটওয়্যারের গতির সমতুল্য হবে না।

2.নিরাপত্তাঃ কোন ওয়েবসাইট ই একটি লোকাল কম্পিউটার বা ইনডোর নেটওয়ার্ক এর মত নিরাপদ হতে পারে না । আপনি যত নিরাপত্তাই নেন না কেন আপনার ওয়েবসাইট যে কোন সময় হ্যাকিং বা নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকির মুখোমুখি হতে পারে । আর আপনি কখনই আপনার গুরুত্বপূর্ণ বিষয় গুলি অনিশ্চয়তায় রাখতে চাইবেন না। অন্যদিকে লোকাল নেটওয়ার্ক নির্ভর সফটওয়্যার তুলনামূলক অনেক নিরাপদ ।

3.ইন্টারনেট সমস্যাঃ লোডশেডিং, সাবমেরিন ক্যাবল কাটা পড়া, আইএসপি সমস্যা ইত্যাদি কারনে আপনার খুব দরকারি সময়ে আপনার ইন্টারনেট ব্যবহারে জটিলতার মুখোমুখি হতে পারেন। তাই আপনার ব্যবসা বা ব্যক্তিগত কাজের ওয়েব বেজড সফটওয়ারটি ব্যবহার বাধা গ্রস্ত হতে পারে । অপরদিকে আপনার লোকাল কম্পিউটার নির্ভর সফটওয়্যারের এরকম কোন সমস্যার মুখোমুখি হতে হবে না।

4.প্রভাইডারঃ অনলাইন এপ্লিকেশন সফটওয়্যার গুলি ব্যবহার করতে আপনাকে কয়েকটি সার্ভিস এক বা একাধিক ব্যক্তি বা প্রভাইডারের সাথে যোগাযোগ রাখতে হবে । যেমনঃ ডোমেইন, হোস্টিং, এপ্লিকেশন ডেভেলপার প্রভৃতি লাগবেই । কিন্তু একটি ডেস্কটপ সফটওয়্যার সেই সফটওয়্যার প্রভাইডার কোম্পানি খুব সহজেই সেটআপ এবং সেই একটি সোর্স থেকে ওয়ান স্টপ সার্ভিস পেতে পারেন । এখানে তেমন কোন জটিলতা নাই।

• আমি নিজে এরকম বেশ কয়েকটি ক্লায়েন্ট পেয়েছি যারা নিতান্ত প্রয়োজনে একটা সফটওয়্যার খুজছিলেন । দেখা গেছে এলাকার বা ফেসবুকে পরিচিত নতুন কোন ডেভেলপার , আধা দক্ষ প্রোগ্রামার ৪/৫ টি সার্ভিসের (যেমনঃ ডোমেইন, হোস্টিং, এপ্লিকেশন ডেভেলপ প্রভৃতি) প্যাকেজের বিল দিয়ে প্রাপ্ত সফটওয়্যারের ব্যবহারে অসন্তুষ্টির কারনে আমাদের থেকে লোকাল কম্পিউটার নির্ভর সফটওয়্যার নিয়েছেন । আর ফিডব্যাক নিঃসন্দেহে পজিটিভ ।

তাই সচেতন হন। নিরাপদ রাখুন আপনার ব্যবসা,হিসাব এবং স্পর্শকাতর তথ্য । খুব বেশি দরকারি না হলে অনলাইন এপ্লিকেশন এখন পর্যন্ত ব্যবহার এড়িয়ে লোকাল কম্পিউটার নির্ভর সফটওয়্যার ব্যবহার করুন। অনেক বিখ্যাত বিখ্যাত সফটওয়্যার আছে আপনার সেবায়।

(বিজ্ঞাপন) B-) B-) B-)
আর আমরা নিজেরা বাংলাদেশের সর্ববৃহৎ একাউন্টিং ত্রয়ী ( Troyee) সফটওয়্যার এবং টালি বাজারজাত করছি ২০০৯ থেকে । আমাদের সাত শতাধিক ক্লায়েন্ট সন্তুষ্টির সাথে আমাদের সফটওয়্যার ব্যবহার করছে । ইচ্ছে করলে আমাদের সার্ভিস নিতে পারবেন।

=================================
Unitech Solutions
14/4 (2nd floor) , Shyamoli, Dhaka-1207.
http://www.softdomainhost.com
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নতুন ভোরের গান

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭


নতুন ভোরের গান



কষ্টের দিন পেরিয়ে এবার
আসবে আলোর গান,
নতুন দিনের নতুন সুরে
জাগবে সবুজ প্রাণ।

নষ্ট স্মৃতির আড়ষ্টতা
ঝরিয়ে দেবো অনেক দূরে,
নিজের মনেই ভালোবাসার
নূপুর বাজবে সুরে সুরে।



ভ্রষ্ট পথের আঁধার কেটে
ভোর... ...বাকিটুকু পড়ুন

ব্লগে চার বছর একদিন হয়ে গেল । কি আশ্চর্য!

লিখেছেন সামরিন হক, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭

অবজ্ঞা

তোমার বিশেষ ঘৃণা দ্বারা আক্রান্ত আমি
চারপাশ ঘিরে ফেলেছে ঘৃণারা আমাকে
আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে আমাকে তোমার ঘৃণা
আমার কথা শোন
আমি কখনই মনুষ্যত্বের সীমা পার করিনি
কিন্তু তোমার ঘৃণায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত-গায়েব-গুম এবং পিওর ও শিওর লাভ

লিখেছেন সামছুল আলম কচি, ৩১ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:১৬


৭ মাসে বাংলাদেশে ১৫ হাজার শিশু নিখোঁজ !!!
এমন রোমহর্ষক, চমকে যাওয়া এবং অন্তরে কাপুনি ধরানোর মতো তথ্য বা কথা বার্তার কোনও মানে হয় ??!!
গরীব পরিবারের শিশুদের কথা বাদ দেই-এ... ...বাকিটুকু পড়ুন

মেমোরি লুপ (Memory Loop)

লিখেছেন চারাগাছ, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ১১:০৪




মেমোরি লুপ (Memory Loop)

​গভীর রাত। ল্যাবের নিস্তব্ধতা চিরে শুধু ভেসে আসছে মনিটরের নীলচে আলোর মৃদু কম্পন। টেবিলের ওপর ঝুঁকে বসে আছেন ডা. আরিয়ান। স্ক্রিনে ভাসছে তার বহু বছরের... ...বাকিটুকু পড়ুন

টাই চাই

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন

×