ভঙ্গুর সমাজ ব্যবস্থায় আন্তঃ পেশা সংঘর্ষ তৈরি হওয়া মোটেও অপ্রত্যাশিত নয়। পেশাগত মানের অতি নিচু স্তরে যেখানে আর্থিক স্বার্থবাদিতা, অবৈধ ক্ষমতাবান হওয়া, নীতিহীনতা আর অব্যবস্থাপনা প্রাধান্য পায় সেখানে এই সংঘর্ষ নিয়মিত হতে বাধ্য। এটা সমাজ ব্যবস্থার এবং একই সাথে রাষ্ট্র ব্যবস্থার প্রকট ভঙ্গুরতার একটি মাত্রা নির্দেশক। সাধারণ ভঙ্গুরতার পর্যায়ে সাধারণত আন্তঃপেশা ভাগ বণ্টন এর সাময়িক ঐক্য দৃশ্যমান থাকে। স্বার্থ বাদিতা চরমে পৌঁছালে এর সাম্যব্যবস্থা ভেঙ্গে পড়ে। সমাজ বিজ্ঞানীরা বলছেন, এটাই আধুনিক সময়ে অকার্যকর রাষ্ট্র ব্যবস্থার একটি অন্যতম সিম্পটম।
এই পর্যায়ে সকল পেশার লোকেরাই চরম দুর্নীতিতে ডুবে থাকে যারা নিজ নিজ কর্মক্ষেত্রকে ডিফেন্ড করে অন্যের উপর ক্রমাগত দোষ চাপায়। এই অবস্থাটি দুরব্রিত্তায়িত রাজনীতির দেশে, ক্ষমতার রাজনীতির কারিগরদের প্রতিরোধ হীন অবাধ লুটপাট এ সহায়ক। উল্টো করে বলতে গেলে, প্রতিরোধ হীন অবাধ লুটপাট কে সহজতর করতে দুর্নীতিবাজ নেতৃত্ব এই অবস্থার পরিকল্পিত বিকাশ ঘটায়। বাংলাদেশ তার অতি উর্বর ক্ষেত্র।
বাংলাদেশে সাংবাদিক, বিচারক, আমলা, আইনজীবী, ডাক্তার , ইঞ্জিনিয়ার , শিক্ষক , ব্যবসায়ী , ছাত্র, শ্রমিক, কৃষক, বুদ্ধিজীবি প্রতিটি পেশায় ভয়ানক রকমের পচন ধরেছে । এখানে ডাক্তার রা অমানবিক, আমলা - বিচারক - ইঞ্জিনিয়ার রা ঘুষ খোর, সাংবাদিক রা মাফিয়া সন্ত্রাসী (আগে হলুদ ছিল এখন কুচ কুচে কালো) , আইনজীবী রা প্রতারক মিথ্যবাদী, বুদ্ধিজীবি রা লোভী উচ্ছিস্ট ভোগী, শিক্ষকরা অবিবেচক, ছাত্ররা ফাঁকিবাজ। কেঊ কারো চেয়ে কম যায় না। এই সকল স্তর শুধু এক একটি পেশাকে অবৈধ অর্থ যোগে রিচ করছে না পাশাপাশি সম্মিলিত ভাবে সকল পেশার দুর্নীতি লুটপাট কারী রাজনীতিকে উর্বর করছে। নিজ নিজ দুর্নীতি ঢাকতে আদালত এবং রাজনিতীবিদরা সময়ে সময়ে ভিন্ন ভিন্ন পেশাজীবি দের সাময়িক সুরক্ষা দিবে নিশ্চিত, তাতে সাংবাদিকরা সুবিধা প্রাপ্তিতে এগিয়ে থাকবেন। কিন্তু এই সাময়িক সাপোর্ট নাগরিকের জন্য প্রাণদায়ী নয়, সমাজের জন্য তা চূড়ান্ত আঘাত।
আপাত দৃষ্টিতে মনে হতে পারে লিডারশীপ ঠিক না হলে আর মুক্তি নাই। এটাই বাস্তব। কিন্তু এই বাস্তব অবস্থায় পৌঁছাতে হলে নাগরিক কে নৈতিক (Moral & Ethical Development) উন্নয়নের মধ্যদিয়ে এক কঠিন পথ পাড়ি দিতে হবে।
প্রতিটি পেশায় সততা, দায়িত্বশীলতা, মানবিকতা আর কর্মদক্ষতা চাই। প্রতিটি পেশার লোক অন্য পেশার মানুষ কে সম্মান করুক। সবাই সমাজের সমান কন্ট্রিবিউটর। সকলের সম্মান এবং অংশীদারীত্ব সমান।
সর্বশেষ এডিট : ১৫ ই মে, ২০১৪ রাত ৩:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



