নতুন জাতীয় সম্প্রচার "কালো" নীতিমালা এবং আইসিটি "কালো" আইন কে কিভাবে চ্যালেঞ্জ করবে ব্লগাররা, সোশাল এক্টিভিস্টরা, কিভাবে করা উচিত?
এভাবে চলতে থাকলে, সকল সমালোচনা বন্ধ হলে দুর্নীতি গ্রস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাঁচবে কি করে, দুর্নীতি থেকে বেরিয়ে আসবে কিভাবে? নাগরিক আর নাগরিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে চাপ আসবে কি করে?????
সরকার বা সরকারগুলোর দুঃশাসনের বিপরীতে সুশাসন প্রতিষ্ঠার সকল পথ বন্ধ এবং সমালোচনার পথও বন্ধ!!!!!
ঘুষ দুর্নীতি চাঁদাবাজি টেন্ডারবাজি তদবির দলীয়করণ প্রভু তোষণ সব উর্বরতা পাবে কিন্তু কথা বলা যাবে না??????
""ধরা যাবে না ছোঁয়া যাবে না বলা যাবে না কথা
রক্ত দিয়ে পেলাম শালার এমন স্বাধীনতা!
যার পিছনে জানটা দিলাম যার পিছনে রক্ত
সেই রক্তের বদল দেখো বাঁচাই কেমন শক্ত,
ধরা যাবে না ছোঁয়া যাবে না বলা যাবে না কথা,
রক্ত দিয়ে পেলাম শালার এমন স্বাধীনতা!
বাঁচতে চেয়ে খুন হয়েছি বুলেট শুধু খেলাম
উঠতে এবং বসতে ঠুকি দাদার পায়ে সেলাম,
ধরা যাবে না ছোঁয়া যাবে না বলা যাবে না কথা
রক্ত দিয়ে পেলাম শালার এমন স্বাধীনতা!""
রাজনৈতিক সরকার টাইম ডিফাইন্ড ক্ষণস্থায়ী, রাষ্ট্র স্থায়ী, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রাষ্ট্রের কাঠামো , ,নাগরিক রাষ্ট্রের মৌলিকতা। লূটপাটকারী, অবৈধ সরকারের বা সরকারগুলোর সমালোচনা করা যাবে না কেন? কেউ আদালতে যাচ্ছে না কেন? নাগরিক কে সুরক্ষা আদালত নাগরিক অধিকার টুটে ধরাকে পর্যবেক্ষণ করছে না কেন?
দুরবিত্তায়িত ক্ষমতা কাঠমোতে হাজার হাজার চোরকে ঠেলে উপরে উঠা একদল শক্তিমান চোরকে কেন চোর বলা যাবে না????
ঘুষ তদবিরনির্ভর জনপ্রশাসনের দুর্নীতি বাজ আমলা কর্মকর্তা কে চোর বলা যাবে না কেন????
সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০১৪ ভোর ৪:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



