somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

এক নিরুদ্দেশ পথিক
ফয়েজ আহমদ তৈয়্যব,ইইই প্রকৌশলী। মতিঝিল আইডিয়াল, ঢাকা কলেজ, বুয়েট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র।টেলিকমিউনিকেশন এক্সপার্ট। Sustainable development activist, writer of technology and infrastructural aspects of socio economy.

টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট এর সমন্বয়, ট্রেনিং পরিধি এবং সক্ষমতা বাড়ানো

০৮ ই আগস্ট, ২০১৪ রাত ৮:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট এর সমন্বয়, ট্রেনিং পরিধি এবং সক্ষমতা বাড়ানো


বর্তমানে বিভিন্ন পর্যায়ের শিক্ষকদের বিদ্যমান প্রশিক্ষণ কর্মসূচি পর্যাপ্ত নয়। এগুলোতে নতুন কারিকুলাম পড়ানোর যোগ্যতা সম্পন্ন করে তোলা হচ্ছে না শিক্ষকদের। শিক্ষাদানের মাধ্যম, স্টুডেন্ট কমিউনিকেশন এবং ব্যবস্থাপনা শিখানোর পাশাপাশি ক্লাস মেটেরিয়াল, লেকচার কনটেন্ট এর মান এবং বিষয় ভিত্তিক লেকচারে শিক্ষক কি কি বিষয় পড়াবেন, ধারণা দিবেন, প্রেজেন্টেশন করবেন, স্টুডেন্ট কে প্রেজেন্টেশন করতে বলবেন এবং টেক্সট বইয়ের বাইরে বর্ধিত শিক্ষার রেফারেন্স দিবেন (বই এবং ইন্টারনেট ) সেসব ব্যাপারে কার্যকর নির্দেশনা দিতে হবে, নির্দেশনা দিতে হবে পাঠ্যবই এবং পাঠ্য ক্রমের প্রতিটি সাবজেক্ট এবং টপিক্স এর জন্য। বিজ্ঞান এবং গনিত শিক্ষার জন্য এটা খুবই গুরুত্ব পূর্ণ। বাংলাদেশের মাধ্যমিক শিক্ষায় বিজ্ঞান এবং গনিত এখনও মুখস্ত করা এবং করানো হচ্ছে। শিক্ষক এবং ছাত্র উভয় দিক থেকেই।

বর্তমানে দেশে ৫৩টি প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট, ১০টি মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের প্রশিক্ষণ কলেজ, ১ টি শারীরিক শিক্ষাবিষয়ক প্রশিক্ষণ কলেজ, ১ টি কারিগরি শিক্ষণবিষয়ক শিক্ষক প্রশিক্ষণ কলেজ, ১ টি মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ কলেজ ও ঢাকায় ১৫টি বেসরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজ রয়েছে। কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় অপ্রশিক্ষিত শিক্ষকদের জন্য বি.এড কর্মসূচি পরিচালনা করছে। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে চার বছর মেয়াদি বি.এড (সম্মান) কোর্স চালু আছে। শিক্ষা মন্ত্রণালয়ের প্রশাসনিক তত্ত্বাবধানে পরিচালিত বাংলাদেশ দূরশিক্ষণ ইনস্টিটিউট উন্মুক্ত ও দূরশিক্ষণ পদ্ধতিতে ১৯৮৫ সাল থেকে ‘ব্যাচেলর অব এডুকেশন’ (বি.এড) প্রোগ্রাম চালু করেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় একাডেমিক কর্মসূচির অধীনে বি.এড প্রোগ্রাম পরিচালনা করছে। ১৯৯২ সাল থেকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সি.এড, বি.এড এবং এম.এড প্রোগ্রাম উন্মুক্ত এবং দূরশিক্ষণ মাধ্যমে পরিচালনা করে আসছে।

এই সকল কোর্স , ইন্সটিটিউট এবং বিশ্ববিদ্যালয় একাডেমিক কারিকুলাম এর এর মধ্যে সমন্বয় এবং আপগ্রেডেশন প্রয়োজন। কত দিন পর পর পাঠ্য ক্রম আপডেট হবে তা শিডিউল্ড করতে হবে সেই অনুযায়ী টিচার্স ট্রেনিং কলেজ / ইন্সটিটিউট সমূহের একাডেমিক কারিকুলাম / সিলেবাস আপডেট করতে হবে। প্রতিটি ইনস্টিটিউটের সঙ্গে অনেকগুলো প্রদর্শনী স্কুল যুক্ত করতে হবে যেখানে প্রশিক্ষণার্থী শিক্ষকগণ গিয়ে শিক্ষাদান এবং তাদের তত্ত্বাবধায়কগণ প্রশিক্ষণার্থীদের তৎপরতা মূল্যায়ন করতে পারেন। এই মূল্যায়ন প্রতিটি কোর্স এর সাথে সম্পৃক্ত করতে হবে। আধুনিক শ্রেণী শিক্ষাদান (ক্লাস প্রেজেন্টেশন, বিষয় ভিত্তিক প্রজেক্টর উপস্থাপন), ডেটা প্রসেস- গ্রাফ - ট্রেন্ড , ফোরকাস্ট ইত্যাদি উপর গুরুত্ব দিয়ে, শুধু পাঠ্য বই ভিত্তিক মুখস্ত এবং গৎবাঁধা নোট নির্ভর ক্লাস লেকচার কে পুরোপুরি বন্ধ করতে হবে। টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট এর সক্ষমতা বহু গুনে বাড়তে হবে।

টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট এর ডিগ্রি শিক্ষাদানের মাধ্যম, স্টুডেন্ট কমিউনিকেশন এবং ব্যবস্থাপনা শিখানোর শিক্ষকের বিষয় ভিত্তিক জ্ঞান, সাবজেক্ট টপিক এক্সসেলেন্সির নিশ্চয়তা দিবে। যাতে শিক্ষক নিজে পাঠ্য বইয়ের অনুশীলনের বাইরে এসে নিজেই প্রশ্ন বানাতে পারেন কোর্স কনটেন্ট এর ভিতরে থেকেই। সত্যিকারের "ক্রিয়েটিভ" প্রশ্ন ব্যবস্থার উপযোগী করে তুলতে হবে শিক্ষক দের।

কোর্স রেফারেন্স ব্যাংক

NCTB, পাঠ্য বইয়ের লেখক বৃন্দ এবং টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট যৌথ ভাবে একটি অনলাইন পাঠ্যক্রম রেফারেন্স ব্যাংক তৈরি করবেন, যাতে ছাত্র এবং শিক্ষকের অধিকতর জ্ঞানার্জন সহজ হয়। আগ্রহী শিক্ষক এবং শিক্ষার্থী নিজেদের "এক্সট্রা মাইল" অর্জন করতে পারেন। এটা ছাত্র শিক্ষক এর গবেষণা এবং ক্রিয়েটিভিটি বাড়াবে। মুখস্থ বিদ্যা কে দূর করতে সহায়ক হবে। অন্যদিকে অপ্রয়োজনীয় ইন্টারনেট সার্চ এবং মানহীন কন্টেন্ট ডাউনলোড , স্ট্যাডি এবং সময় অপচয় থেকে রক্ষা করবে। পাঠ্য ক্রম তৈরির সময় NCTB পাঠ্য বইয়ের লেখক বৃন্দ এটা সহজেই করতে পারেন। ডেটা সার্ভার, নির্দেশনা এবং আন্তরিকতা থাকলে এই কাজটি খুবই সহজ। এই কাজে শিক্ষা মন্ত্রনালয়ের সার্ভার ব্যবহার করা যেতে পারে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোথায় পাই পাগলের শ্বশুর

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৪৮


পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।

মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু... ...বাকিটুকু পড়ুন

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

×