somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

এক নিরুদ্দেশ পথিক
ফয়েজ আহমদ তৈয়্যব,ইইই প্রকৌশলী। মতিঝিল আইডিয়াল, ঢাকা কলেজ, বুয়েট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র।টেলিকমিউনিকেশন এক্সপার্ট। Sustainable development activist, writer of technology and infrastructural aspects of socio economy.

ফেল করা এবং পাশ করাদের মধ্যকার উচ্চ শিক্ষার জন্য বিশ্ববিদ্যালয় ভর্তির সুযোগ বঞ্চিতদের নিয়ে আমাদের রাষ্ট্র কি ভাবছে?

১৩ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি), আলিমে, কারিগরি এইচএসসিতে (বিএম) এবং ডিআইবিএসে পরীক্ষায় গড় পাসের হার ৭৮.৩৩%।

এইচএসসি পরীক্ষার্থী ৯,২৪,১৭১
আলিম পরীক্ষার্থী ১,০৭,৫৫৭
কারিগরি এইচএসসিতে (বিএম) ১,০৪,৬৬৯
ডিআইবিএস পরীক্ষার্থী ৪,৯৯৭

মোট ১১,৪১,৩৭৪ জন। পাশ করেছেন ৮,৯৪,০৩৮ জন। এই অংশ গ্রহন করা পরীক্ষার্থীর ২১,৬৭% ফেল করেছেন গড়ে।
অর্থাৎ ২,৪৭,৩৩৬ জন ফেল করেছেন। এই বৃহৎ মানব সম্পদ নিয়ে আমাদের রাষ্ট্রের চিন্তা ভাবনা কি? আমার বয়সে আমি রাষ্ট্রের কাউকে ভাবতে শুনিনি বা কাজ করতে দেখিনি।

প্রায় সব পরীক্ষার প্রশ্ন পত্রই ফাঁস হয়েছে। তথাকথিত শিক্ষাদান পদ্ধতি, ফাঁসক্রীত প্রশ্ন, উদার মূল্যায়ন এর মাধ্যমে যারা পাশ করেছেন, তাদের উল্লেখযোগ্য অংশের শিক্ষা মান নিয়ে গুরুতর প্রশ্ন থেকেই যায়। তার পরেও ধরে নেই তারা কিছু একটা করতে পারবেন। বাংলাদেশের প্রেক্ষাপটে এইচ এস সি এবং সমমান এখনও একটি বড় পর্যায়ের শিক্ষা ধাপ। (আফসুসের ব্যাপার যদিও)।

৮ টি শিক্ষা বোর্ডে শুধু এইচএসসি পরীক্ষার্থী ৯,২৪,১৭১ এবং পাশের হার ৭৫,৭৪%। এই হিসেবে ক্রিতকার্য ৬,৯৯,৯৬৮ জন। চার ভাগের তিন ভাগ। বাকি ১/৪ ভাগ অর্থাৎ ২,২৪,২০৩ জন ফেল করেছেন।


বাংলাদেশের বিশ্ববিদ্যালয় সমূহের স্নাতক ১ম বর্ষের আসন সংখ্যা মোট ২,১৯,২২৯ টি।
১,৩১,৯৩২ বেসরকারি বিশ্ববিদ্যালয় - ৬০.১৮%
৮৭,২৯৭ সরকারি বিশ্ববিদ্যালয় -৩৯.৮২%

৬,৯৯,৯৬৮-২,১৯,২২৯= ৪,৮০,৭৩৯ জন উচ্চ শিক্ষার জন্য বিশ্ববিদ্যালয় ভর্তির সুযোগ পাচ্ছেন না। এটা মোট অংশ গ্রহন কারীদের ৬৮.৬৮%।

ফেল করা ২,৪৭,৩৩৬ জন এবং উচ্চ শিক্ষার জন্য বিশ্ববিদ্যালয় ভর্তির সুযোগ না পাওয়া ৪,৮০,৭৩৯ জন (শুধু এইচ এস সি) নিয়ে আমাদের রাষ্ট্র কি ভাবছে?

অন্যভাবে দেখলে, বিষয়টি এরকম HSC এবং সমমানের পরীক্ষায় অংশ নেয়া মোট ১১,৪১,৩৭৪ জন এর জন্য স্নাতক ১ম বর্ষের আসন সংখ্যা মোট ২,১৯,২২৯ টি রয়েছে। বাকি ৯,২২,১৪৫ জন শিক্ষার্থীর উচ্চ শিক্ষার সুযোগই নেই, শুধু একটি মাত্র বছরে। তারা সবাই HSC বা সমমান পাশ করলেও তাদের উচ্চ শিক্ষার বন্দোবস্ত নেই।

এই বিশাল মানব সম্পদকে উচ্চ শিক্ষার আওতার বাইরে রেখে কিভাবে উন্নয়ন, দারিদ্র বিমোচন সম্ভভ?

আমাদের অগ্রসর নাগরিক রাই বা কি ভাবছেন?

আমরা কি ধরেই নিয়েছি এই ছাত্র ছাত্রীদের শিক্ষা জীবন এখনেই ইতি! এই সমাপ্তি কি উনারা ডিসাইড করেছেন, নাকি আমাদের রাষ্ট্রীয় কাঠামো শেষ করছে?

সর্বশেষ এডিট : ১৪ ই আগস্ট, ২০১৪ রাত ১:৫৫
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোথায় পাই পাগলের শ্বশুর

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৪৮


পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।

মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু... ...বাকিটুকু পড়ুন

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

×