ক্যাডেট কলেজ সমূহকে এলিট পর্যায়ে সীমাবদ্ধ না রেখে এর সম্প্রসারন করা দরকার। একেকটি ক্যাডেট কলেজকে দেশের বৃহৎ স্কুল সমূহের আসনের সমপর্যায়ের ছাত্র ছাত্রী পাঠদানের সক্ষমতায় আনতে হবে।
তারপর কোয়ালিটি এনশিউর করা হবে এবং অংশ গ্রহন মূলক (ইন্টারেক্টেভ) শিক্ষা দান পদ্ধতির স্টান্ডার্ড সেট করা হবে, যা বেসামরিক শিক্ষা প্রতিষ্ঠান ফলো করতে পারে।
এখানে ব্যক্তি এলিট তৈরি করা হবে না বরং বৃহৎ পর্যায়ের স্কুল ম্যানেজমেন্ট কেমন হবে তাঁর মানদণ্ড নির্ধারন এবং তা বাস্তবায়ন করে সাধারন স্কুল শিক্ষার মান উন্নয়নে উৎসাহ দেয়া হবে।
দীর্ঘ মেয়াদে আমরা বিশ্ববিদ্যালয়কে অনাবাসিক করে মাধ্যমিক (নবম ও দশম) এবং উচ্চ মাধ্যমিক (একাদশ এবং দ্বাদশ) কে ১০০% আবাসিক করার চিন্তা করেছি। মানে বোর্ডিং স্কুল কনসেপ্টটা আমাদের কালচারের সাথে কমপ্লাই করানোর ব্যাপারে রাষ্ট্রের চিন্তা ভাবনা শুরু করতে হবে কেননা সমাজ ও পরিবার দেশাত্ববোধ এবং এথিক্যাল ভ্যালূ এড করতে পারছে না। পুর্বের একটি বিস্তারিত লিখায় অষ্টম শ্রেণী পর্জন্ত প্রাথমিক শিক্ষা সম্প্রসারনের কথা আছে, এই অষ্টম শ্রেণী পর্জন্ত শিক্ষার্থী বাবা মায়ের সাথে থাকবে।
আমাদের দেশের স্কুল সমূহের আকার বড় হচ্ছে, যেমন ভিকারুন্নিসা নূন স্কুল। অনেকগুলো স্কুল শাখা নিয়ে একসময়ের সেরা এই স্কুল টি শিক্ষা মান ধরে রাখতে পারছে না। আগের চেয়ে স্কুল টি বহু গুন স্টুডেন্ট ধারন করছে এবং এর প্রয়োজনীয়তা অনস্বীকার্য। এরকম আছে মতিঝিল আইডিয়াল, মতিঝিল মডেল, ক্যাম্ব্রিয়ান, ন্যাশনাল আইডিয়াল আরো বহু বহু ।
পরিসর বাড়াতে গিয়ে স্কুল সমূহ ইন্টারেক্টিভ কিংবা শ্রেণী অংশগ্রহন মূলক শিক্ষা দান করতে পারছে না, সার্বিক শিক্ষার মানও কমে আসছে।
এত বিশাল স্টুডেন্ট বেইজকে কিভাবে মান সম্পন্ন শিক্ষা এবং এক্সট্রা কারিকুলাম এর আওতায় আনা যায় তার স্ট্যান্ডার্ড ক্যাডেট কলেজে সমূহ সেট করে দিতে পারে। বাংলাদেশের ছাত্র ছাত্রীদের অতি কাছে থেকে অপারেট করার কারনে (আবাসিক অবকাঠমো) আমাদের স্টুডেন্ট দের সাইকোলজি উনারা খুবই ভালো জানেন, উনাদের ব্যবস্থাপনা মান অতি উন্নত,উনাদের পাঠদানের ইফেক্টিভ টেকনিক রয়েছে।
এই মেধা ব্যবস্থাপনার পরিসর বৃহত্তর কল্যানে সমাজের বৃহৎ পরিসরে নিয়ে আসতে হবে।
সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



