somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

এক নিরুদ্দেশ পথিক
ফয়েজ আহমদ তৈয়্যব,ইইই প্রকৌশলী। মতিঝিল আইডিয়াল, ঢাকা কলেজ, বুয়েট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র।টেলিকমিউনিকেশন এক্সপার্ট। Sustainable development activist, writer of technology and infrastructural aspects of socio economy.

পদ্মা সেতু বনাম ঢাকা- চট্রগ্রাম চার লেইন

১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক যুগ ধরে ঢাকা - চট্রগ্রাম চার লেইন (মাত্র!) এর কাজ চলছে। বাড়ি যাবার রাস্তাটি এখনও যানজট মুক্ত হয়নি।

একটি দেশের ব্যস্ততম এবং সর্বাধিক গুরুত্বপূর্ণ মহাসড়ক (!) ২০১৫ তেও চার লেইন এ পরিনত হতে পারেনি, এই লজ্জা নাগরিক হিসেবে আমাকে তাড়িয়ে বেড়ায়। তাও নিছক চার লেইন, সার্ভিস লেইন নাই, এক্সিট এন্ট্রির বন্দোবস্ত নাই, নাই গ্রামীণ অর্থনীতির চালিকা শক্তি "হাঁট বাজার" গুলোর জন্য প্রভিশন। নেই রোড সাইড বাস স্ট্যান্ড এর প্রভিশন। নেই স্লো মুভিং লেইন, গ্রাম থেকে গ্রামের সংযোগ কারি রাস্তায় নেই পায়ে হাঁটার পথ কিংবা সাইক্লিং লেইন। নিছকই ২+২ চার লেইন। তাও হয়ে উঠলো না।

সর্বশেষ ২ বার বাসে গ্রামের বাড়ি যাবার সময় আট ঘন্টার মত সময় লেগেছে, দুরুত্ব মাত্র ৯২ কিমি! প্রাইমারি স্কুলে থাকতে এই রাস্তায় ২ টি ফেরিঘাট ছিল (মেঘনা, গোমতি-মেঘনা), সেই সময়েও অতি নিন্ম মানের বাসে ৫-৬ ঘন্টার মত সময় লাগতো।

তাও আশা করি কাজ টা শেষ হোক, তাও আশা করি এই কাজ শেষ হলে, নেতৃত্বের কেউ ভাববে সার্ভিস লেইন এবং স্লো মুভিং লেইন সহ ৬ বা ৮ লেইনের কাজ এর কথা।

প্রায় এক যুগ ধরে পদ্মা সেতুর কাজ শুরু হওয়া নিয়ে পরিকল্পনা বিভাগে কথা হচ্ছে। সরকারের সর্বোচ্চ পর্যায়ে দূর্নীতির হিসেব নিকেশ বাদ দিয়েও আশায় ছিলাম এই কাজ দ্রুত শুরু হবে, অবশেষে আজ হয়েছে, পরিকল্পনা নেয়ার প্রায় বার-তের বছর পর।

স্বাধীনতার ৪৪ বছর এর মাথায় দেশের স্বাধীনতার আন্দোলনের স্থপতির গ্রামের বাড়ি যাবার রাস্তায় একটি সেতুর কাজ শুরু হচ্ছে, এই দুর্বিত্তায়িত বিলম্ব আর এই লজ্জা আর কাউকে তাড়িয়ে না বেড়ালেও, নাগরিক হিসেবে আমাকে বেড়ায়। কারণ এই একটি সেতু দেশের জিডিপিতে ১% এর অধিক ভূমিকা রাখতে পারে।


আমরা যারা দেশের নাগরিকের আর্থ-সামাজিক মুক্তি নিয়ে ভাবি, আমরা আশা করি চার লেইনের মত এক যুগ যাতে লেগে না যায় এই সেতুর উদ্ভোদনে। আগামী ৪-৫টি অর্থ বছরেই পদ্মা সেতুর কাজ সমাপ্ত হবে, এই আশায় বুক বাঁধি!

পদ্মা সেতু, তোমার ভিজিবিলিটির অপেক্ষায়!
সর্বশেষ এডিট : ১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫৮
১৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

মধু মাসে বিয়া

লিখেছেন রোকসানা লেইস, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৫৮


সকাল থেকেই মেঘলা আকাশ অথচ রাতের বেলা দেখেছিলাম অনেক তারার মেলা আকাশে। একটুখানি অরোরার আলো ও ঝিলিক দিয়েছিল। রাত ভোরের দিকে অনেকটা সময় আকাশের নিচে দাঁড়িয়ে ছিলাম। জরুরী কিছু... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

×