somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

এক নিরুদ্দেশ পথিক
ফয়েজ আহমদ তৈয়্যব,ইইই প্রকৌশলী। মতিঝিল আইডিয়াল, ঢাকা কলেজ, বুয়েট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র।টেলিকমিউনিকেশন এক্সপার্ট। Sustainable development activist, writer of technology and infrastructural aspects of socio economy.

চতুর্থ শিল্প বিপ্লব ও বাংলাদেশ: গ্রন্থ পরিচিতি

২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ ভোর ৫:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


চতুর্থ শিল্প বিপ্লবের প্রধান প্রধান যেসব চ্যালেঞ্জের মুখোমুখি বাংলাদেশ। টেকসই মানবসম্পদ উন্নয়ন, কর্মসংস্থান তৈরি ও টেকসই অবকাঠামো উন্নয়নের প্ররিপ্রেক্ষিতে বিষয়ভিত্তিক আলোচনা।


 চতুর্থ শিল্প বিপ্লব কি ও কেন?
 পঞ্চম প্রজন্মের টেলিকম
 ব্যাংকিং ও পেমেন্ট অবকাঠামো
 মোবাইল ব্যাংকিং অবকাঠামো
 ফিনটেক, ব্লকচেইন ও ক্রিপ্টো মুদ্রা
 ভ্যাট সংগ্রহ ও ভাতা বরাদ্দ অবকাঠামো
 পরিসংখ্যান প্রবৃদ্ধি ও কর্মসংস্থান
 বাংলাদেশের শিক্ষা সংস্কারের যোগসূত্র সমূহ!

মানবসভ্যতা দীর্ঘ যাত্রার ভেতর দিয়ে প্রযুক্তিগত উৎকর্ষের দিকে এগিয়ে এসেছে। এই যাত্রায় মানুষ সব সময়ই কারিগরিভাবে উন্নত উপায়ে শিল্প উৎপাদন ও ব্যবস্থাপনাগত রূপান্তর ঘটিয়ে চলেছে। সাম্প্রতিক বছরগুলোতে এই রূপান্তরের প্রস্তুতিতে ব্যাপকতা এসেছে এবং তা অভাবিত গতিতে একটা প্রযুক্তিগত বিপ্লবের দিকে যাচ্ছে। আমরা একটি প্রযুক্তিগত বিপ্লবের দোরগোড়ায় দাঁড়িয়ে আছি। এর মাধ্যমে আমাদের জীবনযাত্রার, কাজ করার এবং একে অপরের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে সম্পর্কিত হওয়ার পথ ও পদ্ধতিগুলো মৌলিকভাবে বদলে যাব।

অ-টেকসই উৎপাদন ও বাজারজাতকরণ, বৈদেশিক মুদ্রা আহরণ, ব্যাংকিং, বন্দর ও রপ্তানি ব্যবস্থাপনা, চিকিৎসা ও স্বাস্থ্যসেবা এবং সর্বোপরি আমাদের মধ্যমান শিক্ষাব্যবস্থা ঠিক কী কী চ্যালেঞ্জের মুখে পড়বে, এখনই তার উপলব্ধি শাণিত করা চাই। পাশাপাশি পণ্য ও সেবা ব্যবস্থাপনার খাতগুলোতে কী কী সম্ভাবনার দুয়ার অবারিত হবে, তা আবিষ্কার ও উপলব্ধির মধ্যে আনাও জরুরি। স্বল্প দক্ষ শ্রমবাজারের ভিত্তিতে দেশের বৈদেশিক মুদ্রার বুনিয়াদ গড়ে উঠেছে বলে চতুর্থ শিল্পবিপ্লবের কারিগরি উৎকর্ষ ও রূপান্তর থেকে আমরা অনেক দূরে। এই বিশাল শ্রমবাজার ঠিক কী কী ঝুঁকি, চ্যালেঞ্জ ও সম্ভাবনার মুখোমুখি হবে, সেসবের নিরন্তর গবেষণা এখন সময়েরই প্রয়োজন। অর্থাৎ আমাদের স্পষ্ট করতে হবে যে কোথায় কোথায় আমাদের সম্ভাবনা বাড়বে এবং কোথায় কোথায় বর্তমানের অর্জনগুলো চ্যালেঞ্জের মুখোমুখি হবে। আমাদের অবকাঠামোগত ও কৌশলগত পরিকল্পনা এবং শিক্ষা, শিল্প উৎপাদন ও বাজার বিকাশের দিক থেকে আমাদের প্রস্তুতিগুলোই বা কেমন হওয়া দরকার, তা জানা কেননা টিকতে হলে বদলাতে হবে আমাদের। এই নিয়ে 'চতুর্থ শিল্পবিপ্লব ও বাংলাদেশ' বই ।

আমি ফয়েজ তৈয়্যব। লেখক, গবেষক, ব্লগার ও সাস্টেইনেবল ডেভেলপমেন্ট এক্টিভিস্ট। বাংলাদেশের অবকাঠামো, অর্থনীতি ও কর্মসংস্থান নিয়ে লিখি। সামাজিক যোগাযোগ মাধ্যমে, ব্লগে, পত্রিকায়। প্রথম আলো অনলাইন, বণিক বার্তা, শেয়ার বিজ পত্রিকায় লিখি। আমার প্রথম বই 'চতুর্থ শিল্প বিপ্লব ও বাংলাদেশ'।

প্রকাশকঃ আদর্শ
প্রচ্ছদঃ সব্যসাচী মিস্ত্রী
প্রাপ্তিস্থানঃঅমর একুশে বইমেলা ২০২০
স্টল নং ৪২১-৪২৪

এছাড়াও পাওয়া যাচ্ছে রকমারিতে!
http://www.rokomari.com/book/198496


সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ ভোর ৫:০৬
৬টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তারেক রহমানের চীন সফর, অশ্বডিম্ব।

লিখেছেন হাসান কালবৈশাখী, ২৭ শে জুন, ২০২৬ রাত ২:৪৭

বাংলাদেশী মিডিয়া সোসাল মিডিয়াতে তোলপার
তারেক রহমানের চীন সফরে ভারত উদ্বিগ্ন।
এখন তো দেখলাম অশ্বডিম্ব।
কোন অর্থায়ন চুক্তি নেই, নতুন কোন ঋন দিবে না
বহুল আলোচিত তিস্তা প্রকল্প নিয়ে কোন চুক্তি বা মামুলি সমঝোতা... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ইকারুস: জেনেভার ছায়া

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:০০



বালি অপারেশন শেষ করে ঢাকায় পিবিআই সদর দপ্তরে যখন আরিয়ান, তানভীর ও বর্ষা ফিরে এলো, তখনো বাইরের আকাশ থমথমে। বালি থেকে উদ্ধার করা ৬০% ডেটায় একটি... ...বাকিটুকু পড়ুন

তুরাগের বুকে আমার ছোট ভাইদের লাশ ২০২৪-এর উপহার ‼️

লিখেছেন ক্লোন রাফা, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:১৩



২০২৪ আমাদের নতুন করে শত্রু মিত্র চিনতে শিখিয়েছে। আমি কোনো করুনা, সান্ত্বনা কিংবা বিচারের দাবি নিয়ে আজকের এই ক্ষুদ্র পোস্ট লিখতে চাই না।শুধু সময়ের স্বাক্ষী হিসেবে একটু আচর কেটে... ...বাকিটুকু পড়ুন

আম গেল ছালাও গেল

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩


আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এমন এক উজ্জ্বল নক্ষত্র, যার নাম মুছে ফেলা অসম্ভব। ১৯৯৯ সালে ইংল্যান্ডের মাটিতে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের মাথা উঁচু করেছিলেন এই... ...বাকিটুকু পড়ুন

সৌর বিদুৎ।

লিখেছেন নাহল তরকারি, ২৭ শে জুন, ২০২৬ রাত ৮:১৮


আমি বিটিভি দেখতে ভালোবাসি। একদিন বিটিভিতে একটি জনসচেতনতামূলক বিজ্ঞাপন দেখেছিলাম। এটি কোনো বাণিজ্যিক বিজ্ঞাপন ছিল না। সেখানে তৎকালীন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী/মন্ত্রী সোলার বিদ্যুৎ সম্পর্কে সংক্ষেপে বলছিলেন।... ...বাকিটুকু পড়ুন

×