somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাননীয় প্রধানমন্ত্রী সমীপেষু

৩০ শে নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আপনাকে আমরা সাধারণ জনগন, বিশেষ করে নতুন প্রজন্ম তাদের জীবনের প্রথম ভোট দিয়ে পূনঃনির্বাচিত কুরেছি এই ভেবে যে আপনি বরাবরি সুদূর প্রাসারি চিন্তা-ভাবনা করেন । কিছুদিন পর-পর আপনার বিভিন্নধরনের যুগান্তকারী সিদ্ধান্ত দেখে আমরা দেশবাসী পুলকিত হই । আমি আপনার অধিনস্ত একজন নগন্য প্রজা হয়ে আজ আপনাকে একটি প্রস্তাব দিব । প্রথমেই বলে রাখি এই প্রস্তাবে যদি কোন বেয়াদবি হয়ে থাকে নিজগুনে ক্ষমা করে দিবেন ।
বর্তমানে আপনি ঢাকা বিভক্তিকরনের যে মহা সিদ্ধান্ত নিয়েছেন সেটাকে কিছু পরিবর্তন-পরিবর্ধন করা উচিত বলে আমার ক্ষুদ্র মস্তিস্ক জানান দিচ্ছে । আপনি মহান, আপনি মহীয়ষী । আপনার চিন্তাভাবনা কেন শুধু ঢাকা কেন্দ্রিক হবে? আপনি চিন্তা করবেন বৃহৎ পরিসরে । আসুন দেশ শাসন সুবিধার্থে ঢাকার মতো পুরো দেশকে দুটি ভাগে ভাগ করে দেই । এর একভাগ পেলো স্বাধীনতার স্বপক্ষের শক্তি বাংলাদেশ আওয়ামীলীগ আর অন্যভাগ জাতিয়তাবাদী দল বিএনপি । আমার ছোট মুখে এই বড় প্রস্তাব শুনে আপনি এই মুহুর্তে নিশ্চই রেগে যাচ্ছেন না । আপনি এই প্রস্তাবের সুবিধা গুলো ভেবে দেখলে নিশ্চই রাগ করার কথা ভাববেনি না । সুবিধাগুলো নিম্নে আপনার আপনার সামনে তুলে ধরা হলো-
• দেশ শাসনের মহান দায়িত্ব নিয়ে আপনারা বড় দুই দলের চিরদিনের গৃহযুদ্ধের অবসান ঘটবে ।
• প্রতি ৫ বছর পর পর নির্বাচনের পরিবর্তে ফুটবল ম্যাচের মতো টস করা হবে শুধু মাত্র প্রান্ত বদল করার জন্য । অর্থাৎ কোন ভাগ কোন্ দল শাসন করবেন তা নির্ধারন করা হবে । এতে করে প্রতিবার নির্বাচন বাবদ বিপুল পরিমানের অর্থের জলাঞ্জলী হবে না । ঐ টাকা দিয়ে গঠনমুলক অনেক কাজ করা যাবে । সেটা জনগণের হোক আর আপনাদেরি হোক তাতে কারো কাছে জবাব দিহি করতে হবে না ।
• দেশে কোন বিরোধিদল থাকবে না তাই হরতালও ডাকা হবে না । এ বাবদ আপনাদের আর এই অভাগা জনগনদের আরো কিছু টাকা বেঁচে যাবে ।
• আপনারা দুই নেত্রীর এখন অনেক বয়েস হয়ে গেছে, একজন আর একজনের সমালোচনা বাবদ যে অমানুষিক মানসিক পরিশ্রম করতে হয় সেটার হাত থেকেও বেঁচে যাবেন ।
• সর্বোপুরি দেশবাসীরা সুখে থাকবে ।
আর একটা কথা, দেশকে সুদীর্ঘ্য চল্লিশ বছরের অশান্তির হাত থেকে রক্ষা করার কারনে আপনার দিকে নোবেল কমিটি নির্ঘাত চোখ তুলে তাকাবে তখন এহেনও সুপরামর্শ দেওয়ার জন্য এই অধমের দিকে একটু সুনজর দিবেন আশাকরি । আর কেউ জানুক আর না জানুক আমরা জানি আপনার আশে-পাশের কেউ কোন দিন আপনাকে সুপরামর্শ দেয় না । ও হ্যা আপনি এই বীল নির্বাচনের আগে পাশ করালেও আপনার জনসাধারন কিছু মনে করব না । তখন দেশের অলিতে-গলিতে কাউন্ট-ডাউন ওয়াচ ফিট করা হবে । যেটাতে সুদিনের ক্ষন গণনা করা হবে ।
সর্বশেষ এডিট : ০১ লা ডিসেম্বর, ২০১১ বিকাল ৪:১৩
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×