somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পঁচিশ-তিরিশ বছরের ফটিক [ একটি ২৫+ প্লাস পোস্ট ]

১১ ই জানুয়ারি, ২০১২ বিকাল ৫:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কে বলেছে ফটিকত্ব শুধু এগারো-বারো বছরের বালকদেরই হয় ? আসল ফটিক বেলা তো শুরু হয় পচিশ/ছাব্বিশ বছর থেকে । কেনো বিশ্বাস হচ্ছে না ? আসুন মিলিয়ে দেখি,শেষ পর্যন্ত যে কেউ বলতে বাধ্য হবেন এই ফটিক ছোট ফটিক থেকে অনেক গুন বেশি অভাগা । এদের দুর্গতির শুরু হয় গ্র্যাজুয়েশন বা পোষ্ট-গ্র্যাজুয়েশন শেষ হওয়ার সাথে সাথেই । এদের দুর্গতির ফিরিস্তিতে আসুন একবার চোখ বুলিয়ে নেই-
• শুরুতেই অবসান হবে ক্লাসের দোহাই দিয়ে বাইরে যাওয়ার আপনার সর্ণালী দিনগুলোর । পরীক্ষার ফী, টার্ম টেস্ট বাবদ বাবার কাছ থেকে টাকা মারার পথটাও বন্ধ হয়ে যাবে চিরতরে ।
• বড় ভাইরা আপনাকে দেখে চোখ কুঁচকে তাকাবে ভাববে আপনার বেকারত্বটা ইচ্ছাকৃত বিলাসিতা, আপনি কোথাও ট্রাই না করে শুধু শুধুই টইটই করে ঘুরে বেরাচ্ছেন ।
• ক্যাম্পাস ছেড়ে আসায় বন্ধুরাও হয়ে যাবে অমাবশ্যার চাঁদ ।
• মাখন মানে ছোটভাইদের সাথে আড্ডাতে বসলে তারাও অসস্থিবোধ করবে ।
• আর যদি কোন মাখন আপনার আগে চাকরি-বাকরিতে ঢুকে পরে তবে তার আশে পাশে একশ হাতের ভেতর যাওয়াটা কবিরা গোনাহর সমান্তরাল বলে বিবেচিত হবে (সরকারী বিশ্ববিদ্যালয়-জাতীয় বিশ্ববিদ্যালয় পড়ুয়ারা ১০০% নিশ্চিৎ থাকুন এই পরিস্থিতিতে পড়বেনই)। তার আলগা ভাবের গরমের হাত থেকে বাঁচতে আপনাকে শীতের রাতেও দু-তিনবার গোসল করতে হবে । যাকে কিনা কিছুদিন আগেও আপনি হোমওয়ার্ক করে দিতেন সেই আজ আপনাকে জ্ঞান দিতে আসবে । তার টুটি চাপবেন কি মান সম্মানের ভয়ে আপনাকেই সবকিছু চেপে যেতে হবে ।
• এই বয়সে আপনার কার্টুন নেটোয়ার্কও ভাল লাগবে আবার নিউজ চ্যানেলও দেখতে মন চাইবে ।
• গায়ে বাতাস লাগিয়ে চলার দিনের অবসান হয়ে হঠাৎ অনেক দায়িত্ব এসে পড়বে ঘাড়ে ।
• চাচি-মামি-খালারা আপনি বেকার জেনেও বিয়ে-শাদি নিয়ে অবান্তর প্রশ্নে জর্জরিত করে তুলবে ।
• চাচা-খালু-মামারা আপনার ক্যারিয়ার নিয়ে যতবার দেখা হবে ততবার প্রশ্ন করবেন এবং একগাদা উপদেশ বানীর ডালি সাজিয়ে বসে পরবে্ন ।
• ঐ মুহূর্তে অনেকেরই চোখে পরবে ছেলেটা অনেকদিন ধরে বেকার পরে আছে । সমবেদনা সুলভ উক্তি আহারে,উহুরে,বেচারা এরকম কত ধরনের কথা বার্তাই না তখন আপনাকে শোনতে হবে ।
• ঐ সব দিনগুলতেই আপনি দেখবেন যারা এতদিন আপনার পেছনে খাওয়া দাওয়ার উছিলায় ঘুরত তারাই আপনাকে দেখলে টিনের চশমা পরে চিনতে না পারার ভান করবে ।
• ধৈর্য্যশক্তির সবচেয়ে বড় পরিক্ষাটা আপনাকে আপনাকে তখন প্রতিদিনি দিতে হবে । ইন্টারভিউ বোর্ডে বসলে নিজের বাবার চৌদ্দগোষ্ঠি উদ্ধার করবেন এই কারনে যে কেনো তিনি বিল গেটস’এর বংশে বিয়ে করেন নি । মামা ভাগ্য ফেরাতে পারলে নিজের বাবাকে আর একটি বিয়ে দিয়ে আবার নতুন করে জন্মান আর কি ।
• বাসায় বসে থাকলে বাজার করা থেকে গ্যাস বিল,বিদ্যুৎ বিল,টেলিফোন বিল,কাজের বুয়াকে বাড়ি পৌছে দেওয়া,ছোট ভাতিজা-ভাতিজি কে স্কুলে আনা নেওয়া,খালাতো-মামাতো-চাচাতো বড় বোন খালা-মামী-চাচীদের সাথে মার্কেটিং প্রভৃতি মহান কাজের ভার আপনার উপরই বর্তাবে ।
• এই বয়সেই আয়নায় আপনার প্রথমবারের মতো চোখে পরবে চুলে পাঁক ধরেছে,কপালটা আরো দু’ইঞ্ছি বেড়ে গেছে ।
• আর যদি আপনি সরকারী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন তবে আপনার প্রতি অশেষ সমবেদনা এবং দুঃখ প্রকাশ । এক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয় হলে তো আপনার বিদেহী আত্নারও কয়েক দফা মাগফেরাত কামনা করি । যেখানে প্রাইভেট ভার্সিটিতে মাস্টার্স করছে আপনার ৩ বছরের ছোট প্রেমিকার সারে ৩ বছরের ছোটভাই সেখানে আপনি দিন গুনছেন কবে আপনার অনার্স ফাইনাল হবে । এমনও হতে পারে যে ছেলেটাকে ফার্স্ট ইয়ারে আপনি প্রাইভেট পড়িয়ে ক্লাস ফাইভে গোল্ডেন A+ পাইয়ে দিয়েছেন আপনি ফাইনাল দেওয়ার সময় সে প্রাইভেট ভার্সিটিতে অনার্স ফোর্থ ইয়ারে উঠে গেছে ।
• এই বয়সে প্রথম যে ধাক্কার মুখামুখি হতে হয় তার উৎপত্তি ও কেন্দ্রস্থল হলো একটা বিবাহ অনুষ্ঠান । এবং তা অতি অবশ্যই আপনার অতি প্রিয় কলিজার টুকরা ময়না পাখি,বেকার জীবনের একমাত্র বিনিয়োগ স্থল প্রাণ-প্রিয় প্রেমিকার ।
• এই সময়ে সব ছেলেরা হিমু হতে চায় কেন জানেন ? সবচে বড় কারন হিমুদের পকেট থাকে না...আরে বাবা পকেটে টাকা থাকলে না পকেট থাকবে । তবে যাদের যাদের পকেট এবং মানিব্যাগ থাকে তাদের মানিব্যাগটা সবসময় হৃষ্ঠপুষ্ঠ থাকে যতটা না টাকার ভারে তার কয়েকগুন বেশি ভিজিটিং কার্ডের ভারে ।
এতো কষ্টের মাঝে থেকেও এরা বেঁচে থেকে কিসের আশায় ? কারন বাড়ি ফিরলে এদের মমতাময়ি মা কখনও জিজ্ঞাসা করেন না এতোসব ঝমেলার কথা । শুধু মমতা মাখা বুকে জড়িয়ে ধরে সারাদিনের হতাশা,ক্লান্তি জড়ানো মুখখানা আচঁল দিয়ে মুছে দেন । যত দেরিই হোক নিজে না খেয়ে ভাতের থালা সাজিয়ে বসে থাকেন, একমাত্র মা’য়েদের চোখেই যে তাদের ছেলে পৃথিবীর সেরা ছেলে । এই বয়সেই প্রথম উপলব্ধি হয় মা-বাবাকে একটু শান্তিতে রাখার,বাবাকে একটু জিরতে দেওয়ার । এই উপলব্ধিটকুই এই সব ফটিকদের বেঁচে থাকার অবলম্বন । দাঁত কামড়ে তাই নতুন দিনের আশায় আবার জীবন শুরু করে ।
‘MIRAKKEL AKKEL CHALENGER’ এর ফেইসবুক গ্রুপের একটি স্ট্যাটাস থেকে অনুপ্রানিত হয়ে লিখা ।
সর্বশেষ এডিট : ৩১ শে জুলাই, ২০১২ দুপুর ১২:১৯
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২০


৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

দেখা হবে যুদ্ধ ফুরোলে সন্ধের মাহফিলে;
দেখা হবে ঠিক চেনা রাস্তার অচেনা-অন্ত্যমিলে।
ছড়াব আবার শস্যের দানা দেশ থেকে মহাদেশে
মানুষই জেতে, খুঁজে নেয় আলো অন্ধকারের শেষে...

তোমার গল্পে... ...বাকিটুকু পড়ুন

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

×