somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিশিতে আমার অভিমান ধরেছিলো....

২৬ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হাতটা ধরেই বসেছিলে। আবাক হয়েছিলাম। খুব শক্ত করে ধরেছিলে, এইবুঝি কোথাও সুতোটা ছিড়ে যাচ্ছে। আর আমার প্রতিটা নিঃশ্বাস যেন বহু পথ ঘুরে এসে অনেক ক্লান্ত হয়ে গড়িয়ে পড়ছিল। চারপাশটা কেন জানি অনেক নিস্তেজ নিশ্চল মনে হয়েছিল। আমি কখনো চাইনি এভাবে তোমার পাশে বসতে অথবা কয়েকটি স্পর্শ, কিছু মুহূর্তের ছোঁয়ায় আবার মূক হয়ে যেতে। অসার চলৎশক্তিহীন ক্ষোভগুলো এই কয়দিনে বোধহয় অনেক নিষ্ঠুর করে দিয়েছে তা না হলে কিভাবে রিয়াদ তোমার পাশে বসে এত চুপসে ছিল। তুমি চাইতে আমি যেন তোমার মত বাস্তবিক হই প্রেম ভালোবাসার আবেগ ছিল তোমার পছন্দের বাইরে। "কাউকে ভালোবাসো ভালোকথা তার জন্য কাঁদতে হবে এটা কি ধরনের কাজ?"
তোমার যুক্তিতে কখনো এক হতে পারিনি, আগেও পারিনি এতদিনেও পারিনি। তাইতো বিকালে তোমার পাশে বসে এলোমেলো হাতে শুধু চোখ দুটোই মুছছিলাম।




নিশি পরিচয় আমার কলেজ লাইফে। ভালোবাসার কুড়ি উন্মক্ত ফুল তাকে দিই অনার্স প্রথম বর্ষের মাঝামাঝিতে। ফুলদানিতে সেই ফুলটা রাখার জন্য আমাকে টানা সাতদিন আমাকে ঝুলিয়ে রেখেছিল। অষ্টম প্রহরে স্ফীত হাসি দিয়ে বলেছিল, জানো ছোটবেলা থেকে আমি ভালোবাসি এই শব্দটাকে অপছন্দ করি এবং এখন বলতেও কেমন জানি বিশ্রী লাগছে তবু বলতে পার আমি তোমাকে ভালো-জেনে ফেলেছি, ভালোবাসি কিনা জানিনা। তবে "ভালোজানি"। আমি তখন চিন্তা করতে চাইনি ভালোবাসি অথবা ভালোজানির পার্থক্য কি হতে পারে। শুধু তাকে পবিত্র ভেবেছি, অনেক পবিত্র। কারণ কখনো আমি নিজেও বুঝতে চাইতাম না তার মধ্যে যে কিছুটা সৌন্দর্যের অহংকার কাজ করে। শুধু ভাবতাম সৌন্দর্য সবসময় বহুবচন। ভুলের উর্ধ্বে হয়তো আমিও ছিলাম না।




সামু'তে হয়তো তোমার আসা হয়না তাই আমার অনেকগুলো অব্যক্ত গোপন অভিব্যক্তির মত আজ বিকেলের রহস্যময়তাও কেবল গোপনই থেকে যাবে।





তোমার সাথে পরিচয় অথবা আমাকে তোমার ভালো জানার পর থেকে দুজনে মিলে অনেক সারপ্রাইজ খেয়েছি। হয় তুমি নয়তো আমার দেয়া। শেষ জন্মদিনটার(২০০৮) সকালে, খুব সকালে তুমি সাধারণত ফোন দিতে না কখনো। রিসিভারের ওই প্রান্তের কোমল স্নিগ্ধ কণ্ঠটা ততক্ষনে আমার কাচা ঘুমের জড়তা কাটিয়ে দিলো।

সেটাতো তুমিই ছিলা তাই না?

যা নিয়ে আমি আজো সন্দেহপ্রবন। নিজেকে এখনো বলি সে নিশি ছিলনা। যাই হোক তোমাকে অস্থির শুনেছিলাম। বলতে শুরু করলে। একনাগাড়ে এলোমেলো অনেক কিছুই শুনলাম। শেষদিকে এসে বললে,''রিয়াদ তোমার জন্য একটা সারপ্রাইজ আছে কতদিনের পরিচয় কত পুরানো সম্পর্ক তোমাকে এভাবে মিস করানো যায়না,অবশ্য তোমাকেই প্রথম বলব তুমি ছাড়া আর কেউ না''। তোমার মুখে আমাদের গভীরতার পরিমাপটা সেদিন আরও গভীর টের পেয়েছিলাম। সকাল থেকে বিকাল অব্দি ভাবছি আর ভাবছি কিভাবে আগামীকালটা শুরু হবে। তুমি হয়তো আজ আমাকে ভালোবাসি বলেই ফেলবে। তুমি যখন আমাকে ভালোবাসি তখন আমি একটানা অনেকক্ষণ ধরে চিৎকার করবো, না না চিৎকার করবো না একচক্করে একদৌড়ে পুরো TSC ঘুরে আসবো আর আসার পথে দেয়ালগুলোতে চিকা মেরে আসবো রিয়াদ+নিশি। আর এভাবে অনেকগুলো কাহিনীকল্প ভেবেই চলছিলাম কিন্তু আমবসসার চাঁদ যে সবসময় ঘোমটা টেনে থাকে শুধু তাই ভাবা হয়নি।



আমাকে ইতস্তত করে বলেই ফেললো,''যে ওর একজন ভালোবাসার মানুষ আছে। যাকে নাকি অনেক ভালোবেসে ফেলেছে"। কিছুক্ষন থেমে আবার বললো,"রিয়াদ তুমি খুশি হওনি"। কিছু বিয়োগাত্তক বিকর্ষণ "হ্যাঁ" উত্তর হয়ে আমার কণ্ঠে ঝরে গেলো।

বাসায় ফিরে দেখলাম ছিঁচকাঁদুনে আমি অনেক অভিমানী। অভিমান এতই চেপে ধরেছিল তাকে জিজ্ঞেস না থাকতে পারলাম না।

আমি কেন না?

তোমাকে স্রেফ বন্ধু ভাবেই ভালোজানতাম, এখনো জানি আর এটা কি ধরনের কল্পনা তোমার? আর ভালোজানলে ভালোবাসা নাও হতে পারে, দুটো ভিন্ন।

--আমাকে ভালোবাসলেই বা কি হত?


--সবাইকে ভালোবাসা যায়না। তুমি আমার বন্ধু শুধুই বন্ধু। যাকে ভালোবাসা যায় তার জন্য ভেতর থেকেই আসে।


প্রচণ্ড ব্যাথায় চিৎকার করে উঠলাম।


--হওনা আমার।


--তোমার লজ্জা নাই?


অভিমান সেও দেখালো। আমাকে ভুলে যাওয়ার কথা শুনালো। প্রত্যুত্তরে আবেগের প্রগাড়তা দেখিয়ে বললাম, কিইবা ভুলবে কাকেইবা ভোলাবে?




নিশি আজ বিবাহিত। আমি এখনো চলছি তবে থেমে থেমে। আজ কেনইবা আমার সাথে দেখা করল তাও জানা হলোনা। এখন ভাবছি আর কোনদিন জানা হবে না কিন্তু আগামীকাল যদি আজকের মত আবার দেখা হয়ে যায় তাহলে কি হবে? জানব?
নাকি আজকের মত আরও অজস্রবার আরও অনেক কিছু এমন অজানাই থেকে যাবে। নিশি এত আবেগ কারণ তোমাকে আমি এখনো ভালোবাসি।




সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০১৩ রাত ১১:১৩
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×