somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভালোলাগার কিছুক্ষণ B-)

০২ রা আগস্ট, ২০১৩ রাত ১২:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ঢাকা টাইমস টোয়েন্টিফোর ডটকম ফলো করছি শুরু থেকেই। অনেকটা ভালো লাগা থেকেই নিয়মিত একবার হলেও ঢুঁ মারি ঢাকাটাইমস'এ। হঠাৎ করেই চোখে পড়ে ঢাকা টাইমসের পক্ষ থেকে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ফেসবুকের মাধ্যমে কুইজে অংশ নেই তৎক্ষনাত। মাত্র পাঁচটি প্রশ্নের সঠিক উত্তর দিতে হয়

উত্তর দিতে পেরে আমি অনেকটা আশাবাদী ছিলাম বিজয়ী হওয়ার। আর শেষমেষ ভাগ্যদেবতা আমার উপর সুপ্রসন্ন হওয়ায় উইনার হিসেবে মনোনিতও হয়ে যাই।

গতকাল যখন আমাকে বিজয়ী হওয়ার খবর জানানো হয়, তখন অনেক আনন্দিত হয়েছিলাম। আর সেই আনন্দ আর গভীরভাবে উপভোগ করলাম আজ। দুপুর দুইটায় রিক্সাযোগে পৌছে গেলাম ৪৪, ইস্কাটন গার্ডেনস্থ ঢাকা টাইমস এর অফিসে।

অন দ্যা ওয়েতেই বেশ কয়েকবার ফোন করা করা হলো অফিস থেকে। আমি আসছি কিনা তা নিশ্চিত হওয়ার জন্য। তাদের ফোন পেয়ে যারপর না খুশি হয়েছি। অফিসে যেতেই তাদের অসাধারণ বন্ধুত্বপুর্ণ আচরণে মুগ্ধ হয়েছি আমি। ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ফারহানা নাজনীন ম্যামের সৌহাদ্যপূর্ণ ব্যবহারে পুলকিত হয়েছি বারবার। মাননীয় সম্পাদক আরিফুর রহমান এর চেম্বারে যেতেই হাসিমুখে অভিবাদন জানিয়ে বরণ করে নেন আমাদের। বসতেই চোখে পড়লো দেশবরেণ্য সাবেক ফুটবলার খন্দকার রকিবুল ইসলামকে। অবাক হয়ে শুনলাম উনার কৃতিত্বপুর্ণ খেলোয়ার জীবনের সেই স্মৃতিময় দিনগুলোর কথা।



মুক্তমনে বেশ কিছুক্ষণ আলোচনাও হলো মাননীয় সম্পাদক , মাননীয় অতিথি আর আমাদের মাঝে। আমরা একেকজন ভিন্ন পেশার মানুষ হলেও বেশ হাসি-তামাশা হচ্ছিল আন্তরিকতাপূর্ণ পরিবেশে। এরপরে মুল পুরুস্কার বিতরণী শুরু হয়। গুলশানের ফুড ফ্যাক্টরী রেস্টুরেন্ট এর বুফে ইফতার ও ডিনার করার কুপন হাতে তুলে দেন দেশবরেণ্য কৃতি ফুটবলার খন্দকার রকিবুল ইসলাম। পরে ফুলের তোড়া দিয়ে আমাদের অভিনন্দন জানান মাননীয় সম্পাদক আরিফুর রহমান।



এরপরে চলে ফটোসেশণ। একের পর এক ক্যাপশন নিতে থাকেন ঢাকা টাইমসের ফটোগ্রাফার। নেয়া হয় গ্রুপ ফটো। ফটো তোলা শেষে অনুভুতি জানিয়ে ছোট্ট এক সাক্ষাতকার দেয়ার মাধ্যমে শেষ হয় পুরুস্কার বিতরণী অনুষ্ঠান। আসার সময় আবারো বেশ কয়েকমিনিট কথা হয় মাননীয়া ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এর সঙ্গে। অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কথা বলেন উনি।

আনন্দ তো জীবনে এক দুবার নয়, বার বার বহুবার এসেছে। তবে যা কিছু নতুন তার আনন্দই আলাদা। পুরুস্কার কি পেয়েছি এটা আমার কাছে মুখ্য নয়, আজ আমি পেয়েছি জীবনের নতুন এক অভিজ্ঞতা, পেয়েছি বেশ কিছু বড় মানের মানুষের স্বান্নিধ্য, পেয়েছি আনলিমিটেড আনন্দ।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তেহরানের ছায়া কি এখন ঢাকা সেনানিবাসে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ৩:০১


সোমবার সকালে জলসিঁড়িতে একটা অনুষ্ঠান হলো। ফিতা কাটা, ফুলের তোড়া, বক্তৃতা, ক্যামেরার ফ্ল্যাশ, স্বাভাবিক একটা উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকে সবই ছিল। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজে হাজির, পাশে... ...বাকিটুকু পড়ুন

বাতিঘর (Lighthouse)

লিখেছেন খায়রুল আহসান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৬



বাতিঘর (Lighthouse)

বাতিঘর নিয়ে সেই ছোট্টবেলা থেকেই আমার অনেক কৌতুহল ছিল। কেন ঐ বয়সেই বাতিঘর নিয়ে আমার এতটা আগ্রহ ছিল, তার কারণ আজও খুঁজে পাই না। অথচ আমি নিজ... ...বাকিটুকু পড়ুন

"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯



"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

"৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে। শেখ হাসিনার প্রয়োজন ছিল বিশ্রাম। আওয়ামী লীগের দরকার ছিল শুদ্ধিকরণ। অন্যান্য দলগুলোরও... ...বাকিটুকু পড়ুন

যে বিষয়ে মজিবর ও হাসিনা এক বিন্দুও ভুল করেনি!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮... ...বাকিটুকু পড়ুন

জুলাই যোদ্ধা!

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৪৭


এই লোকটির নাম আল আমিন। সে বিশেষ একটি দলের হয়ে জুলাই মঞ্চে জ্বালাময়ী বক্তব্য দেয় মাঝেমধ্যে। এর সম্পর্কে গুরুতর একটি অভিযোগ উঠেছে, সে নাকি ৫ আগস্ট দিবাগত রাতে ময়মনসিংহের দাপুনিয়া... ...বাকিটুকু পড়ুন

×