somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার ভূতবিলাস B-)

২৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভূত বলতে নাকি পৃথিবীতে কিছু নেই। আমি কখনই দেখিনি তাই এসবে একদমই বিশ্বাস করিনা আমি। তবে বিশ্বাস যে করিনা, এটা মন থেকে জোর দিয়ে বলতেও পারবোনা। ছোটবেলায় নানীর কাছে অনেক ভুতের গল্প শুনেছি। অজানা এক অনুভুতি কাজ করতো মনের ভেতর। গা ছ ছম করত। ভয়ে ভয়ে নানী'র কাছে জানতে চাইতাম, "নানু, ভুতের বাড়ি কৈ? কোথায় থাকে ওরা? অজ পাড়াগায়ের শিক্ষাহীন, কুসংস্কারাছন্ন নানী আমার হাসতো। বলতো, ভুতের আবার বাড়ি! আচ্ছা শোন, আমাদের বাড়ির পিছনটায় ঐ তেতুল গাছটায় একটা ভুত আছে। ভরদুপুরে আর রাতে একদমই একা ওদিকে যাবিনা। শেওড়া, তাল, দেবদারু, বেল, অশ্বত্থ, বাঁশঝাড়, শশ্মানঘাট আর কবরস্থানেও ভুত থাকে। একলা কখনোই এসব জায়গায় যাবিনা। সুযোগ পেলেই মানুষের রুপ ধরে ডেকে নিয়ে যাবে আর ঘাড় মটকাবে।

সেই থেকেই মনের ভেতর দানা বাঁধতে থাকে ভুতের ভয়। রাতে কখনোই একা বেরোতাম না। এমনকি প্রকৃতির ডাকে সাড়া দিতে হলেও মাকে অনেক কষ্ট দিতাম। কি শীত আর কি ভারী বর্ষণ মাকে আমার সঙ্গে উঠতেই হবে। আমার দেয়া এই সীমাহীন কষ্ট একমাত্র মায়ের দ্বারাই সম্ভব ছিলো সহ্য করা। রাতের বিদঘুটে অন্ধকার আর ঝিঁঝিঁ পোকার আওয়াজে ভয় পেতাম আমি। বিছানায় বাবা-মার মাঝে শুয়েও কাঁথামুড়ি দিয়ে মাথা ঢেঁকে ঘুমাতাম। কখনো কোনো আত্মীয় বেড়াতে গেলে, রাতে বাবার কাঁধে চড়ে বাড়ি ফিরতাম। রাতের আঁধারে গাছগুলো দিকে তাকালে মনে হতো, এই বুঝি ভূত দেখে ফেলি। ভূতের ভয়ে তাই চোখ মুদে রাখতাম। আমার এই পূর্বপ্রস্তুতি দেখে ভূত বেচারী সাক্ষাত দেয়নি আমাকে। তাই ভূত জিনিসটা কেমন তা দেখাও হলো না । কেমন চেহারা ভূতের? নখ গুলো কি বড় বড়, দাঁতগুলো কি হাতির দাঁতের মত সাদা বাঁকা লম্বা। মুখটা কি বন মানুষের মত চেঁপটা পোড়া মুখ। পা আছে, না নাই, থাকলেঁও কি মাটিতে হাঁটে, না আকাশে উড়ে। নাকি জলের মধ্যে সাঁতার কাটে । আসলে ভূত দেখতে কেমন হয় কল্পনায় আবিস্কার করা ভূতের সঙ্গে তা মিলিয়ে দেখা হলোনা আমার।

এভাবেই শৈশব কাটিয়ে কৈশোরে পা দিলাম আমি। পেলাম না কোনো ভূত, প্রেত বা কোনো প্রেয়সী লাস্যময়ী পেত্মীর দেখা। তবুও মনের ভিতর ভয়টা রয়েই গেলো। কিন্তু কোনো এক মাঝরাতের ভয়ংকর বিঁদঘুটে অন্ধকার, ঝিঁঝির আওয়াজ, শশ্মানঘাট, কবরস্থান, শুকনো পাতার মর্মর শব্দ, শিয়ালের হুক্কাহুয়া ডাক, আর ভূতুরে পায়ের আওয়াজ সব কিছু উপেক্ষা করে এই ভীতু আমি যেদিন মানুষ নামের ঘৃণ্য এক শয়তানের বাড়িতে গিয়ে হাজারো অনুনয় বিনয় করে ফিরে পেতে চেয়েছিলাম আমার আমিকে। কিন্তু নিষ্ঠুর স্বার্থপর গাদ্দার ঐ শয়তান আমার শত কান্না সত্ত্বেও রিক্তহস্তে ফিরিয়ে দিয়েছিলো আমায়, ঠিক সেদিনই ভূতের ভয়টা দুর হয়ে গেছে আমার মাঝ থেকে। আমি ভূতে ভয় পাইনা। ভয় পাই মানুষ নামের শয়তানদেরকে। যারা মানুষের ক্ষতি করতে একটুও দ্বিধাবোধ করেনা।
সর্বশেষ এডিট : ২৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৩৩
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফকিরের রাজা ভাবা; রাজা হওয়া

লিখেছেন সামছুল আলম কচি, ১১ ই এপ্রিল, ২০২৬ দুপুর ২:২৮


ছোট বেলায় আমি শুধু একা শুনেছি তা নয় ! আমার মতো অনেকেই এ বাক্যটি শুনেছে; বাদশাহ ফকির হলেও তার বাদশাহী মন যায় না আর ফকির যদি বাদশাহ-ও হয়, তার... ...বাকিটুকু পড়ুন

সন্ধ্যা

লিখেছেন কালো যাদুকর, ১১ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৩:১১

সময় নেই, এটাই কেন মনে আসে,
চিত্ত চঞ্চল হয় তব পিয়াসে,

তবে কি দিনের শেষে সন্ধ্যা নেমেছে
সুন্দর মুহূর্ত সাজিয়ে ওই আকাশে ।

আমার না হয় দিন গেল
পৃথিবীর সময় কেবল বেড়েই গেল,
তাতে... ...বাকিটুকু পড়ুন

অন্ধ উন্মত্ততার কাছে মানবতা কেন পরাজিত?

লিখেছেন রাবব১৯৭১, ১১ ই এপ্রিল, ২০২৬ রাত ৮:৫১

অন্ধ উন্মত্ততার কাছে মানবতা কেন পরাজিত?
---------------------------------------------------------------
কুষ্টিয়ার দৌলতপুরে এক পীরের আস্তানায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং শেষ পর্যন্ত নির্মম হত্যাকাণ্ড এ ঘটনা কেবল একটি বিচ্ছিন্ন সহিংসতা নয়; এটি আমাদের সমাজের গভীরে পচে... ...বাকিটুকু পড়ুন

লাল সালুতে মজিদ টিকে গিয়েছিল, শামীম সেটা পারেনি।

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই এপ্রিল, ২০২৬ রাত ১০:৪৮


আজ শনিবার বেলা আড়াইটার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর গ্রামের তৌহিদি জনতা মব করে একজন মানুষকে পিটিয়ে ও কুপিয়ে মেরে ফেলেছে, তার আস্তানা ভাঙচুর করেছে, আগুন দিয়েছে। নিহত ব্যক্তির... ...বাকিটুকু পড়ুন

কোরআন , হাদিস ও ফিকাহ মতে ইসলামে সঠিক পথ অনুসরণ প্রসঙ্গ কথামালা ( সাময়িক পোস্ট)

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই এপ্রিল, ২০২৬ সকাল ৭:১৫


“আল্লাহ অভিন্ন ফিকাহ মানার কথা বললে রাসূল (সা.) কোরআন ও হাদিসের মানার কথা কিভাবে বললেন? “ এই শিরোনামে গতকাল সামুতে প্রকাশিত ব্লগার মহাজাগতিকচিন্তার একটি বিশালাকার... ...বাকিটুকু পড়ুন

×