somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার জন্মদিনে সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা...

২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত সোমবার আমার প্রিয় ভাই, সবচেয়ে কাছের বন্ধু মারুফ অর্ণ ভাইয়া কৌশলে সংসদ ভবনের সামনে ডেকে নিয়ে হ্যাপি বার্থ ডে বলে চকোলেট কেক খাইয়ে শুভেচ্ছা জানালো আমাকে। আমি তো রীতিমতো অবাক! আমি জানতামই না আজ আমার জন্মদিন। অর্ণ ভাইয়ার, অকৃত্রিম ভালোবাসা আর পরম স্নেহমাখা শুভেচ্ছায় যারপর না আনন্দিত হয়েছি আমি। :)

আর তখনই মনে পড়লো... আজ থেকে ১৯ বছর আগে ঠিক এইদিনে এক পশলা বৃষ্টিমিষ্টি রোদ্রময় সকালে নাদুসনুদুস শরীর আর কাকামার্কা চেহারা নিয়ে অনিন্দ্র সুন্দর এই পৃথিবীতে জন্মেছিলাম আমি। মাবাবা খুশি হলেও আমার চেহারায় কানাকানি করেছে অনেক নানীদাদীরা :D :P

গ্রামের দরিদ্র নিম্নবিত্ত পরিবারে আমার জন্ম। জীবনে জন্মদিন নামক বিশেষ দিনটির সঙ্গে পরিচিত হতে পারিনি কখনো। ফুঁ দিয়ে নেভানো হয়নি মোমবাতি, করতালিতে কেউ জানায় নি জন্মদিনের শুভ বার্তা, কেকের বুকে পারিনি ছুরি চালাতে, পাইনি লাল নীল কাগজে মোড়ানো গিফট। টুংটাং আওয়াজ করে মোবাইলে আসেনি ছন্দময় শুভেচ্ছার ক্ষুদে বার্তা! জন্মদিন কবে আসে কবে যায়! কেউ মনে রাখে না, আমিও না। B-)

কিন্তু স্মৃতির পাতায় আজ বারবার মনে পড়ছে স্কুল জীবনের আমার সেই একটা দুষ্টুমিষ্টি ভালো বন্ধুটির (?) কথা। যে কিনা আমাকে শুধুই কাঁদাতো। আমাকে কাঁদাতে বড্ড ভালোবাসতো আমার সেই প্রিয় বন্ধুটি। ২০১০ সালের ২৮ অক্টোবর আমার সেই বন্ধুটি জীবনের প্রথম আমার জন্মদিন পালন করেছিল। আমার নিউজ প্রিন্ট খাতায় লুকিয়ে সুন্দর করে আর্ট করে লিখেছিল, জন্মদিনের শুভেচ্ছা বার্তা। নিজে ১২ টাকায় কেক কিনে কাছের কয়েকজন বন্ধু-বান্ধবীদের নিয়ে জন্মদিনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছিল। আর ১০ টাকায় রঙিণ কলম উপহার দিয়েছিল আমাকে। আমি খুশিতে কেঁদে ছিলাম সেদিন। আজও কেঁদেছি আমার জীবনে তার অনুপস্থিতি উপলব্ধি করে।:(( :(( :((

তবে আজকের দিনটি ছিলো আমার জন্য অনেক বেশি আনন্দের আর উপভোগের। অন্য দিনের মতো সারাদিন অফিসে ব্যস্ত ছিলাম ঠিকই কিন্তু মনজুড়ে ছিলো অফুরন্ত ভালো লাগা। তবে বরাবরেই মতোই এবারও ছুরি চালানো হয়নি কেক নামের বাজে বস্তুটির বুকে।:D

কিন্তু আজ আমি অত্যন্ত আনন্দিত। কেনো না, ফেসবুকের মাধ্যমে এই ক্ষুদ্র আমি আজ পেয়েছি, দেশের খ্যাতনামা অনেক সিনিয়র সাংবাদিক-সম্পাদক, কবি-সাহ্যিতিক, ব্লগার-অনলাইন এক্টিভিটিস্ট, রাজনীতিবিদ আর নানা পেশার আমার পরিচিত অপরিচিত ভাই বন্ধুদের শুভেচ্ছা বাণী। অনুপম কাব্যিক শুভেচ্ছাবার্তা, ভার্চুয়াল নৈসর্গিক উপহার আর ফুলেল শুভেচ্ছায় মন প্রফুল্ল হয়েছে বারবার। গুণিজনদের প্রাণডালা আশির্বাদ পেয়ে হয়েছি ধন্য! আমার প্রিয় গ্রুপ আলোকিত মধুপুরে আমাকে ঝুলিয়ে আমাকে করেছে ভালোবাসা আর শুভেচ্ছাসিক্ত। B-)

আমি সত্যিই ধন্য। আমি কৃতজ্ঞ আমার সব প্রিয় বন্ধুদের কাছে।
আমার জন্মদিনে আমার সকল বন্ধু, ভাই, ও শুভ্যানুধায়ীদের জানাই ,আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা । সবার জন্য রইলো আমার হৃদয়জ শুভ কামনা। আমাদের হৃদয়ের বন্ধন অটুট হোক। — B-)
সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:৪৬
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চারদিকে অদ্ভুত নীরবতা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৫ ই জুন, ২০২৬ রাত ১০:৪০



নিশ্চিত গন্তব্যের দিকে ধেয়ে চলেছি।
ঊর্ধ্বলোক আর নিম্নের অতল অন্ধকার কোন জায়গায়,
সে নিয়ে আর চিন্তা কি!

প্রিয়ার আহবানে আমরা কতো কিছুই না করি!
এবারে প্রিয়ার আহবানে দিক-শূন্যই নাহয় হলাম!... ...বাকিটুকু পড়ুন

১৬ জুনের বিশ্বকাপ কড়চা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই জুন, ২০২৬ রাত ৩:২৩

দারুণ একটা ম্যাচ হয়ে গেলো একটু আগে। মিসর দারুণ খেলেছে আজ। সালাহ নেমে যাওয়ার পরে তাদের খেলার ধার বেশ বেড়ে গিয়েছিলো বলে মনে হলো! কিন্তু, বেলজিয়ামের ফরোয়ার্ডদের পাসিং আর ড্রিবলিং... ...বাকিটুকু পড়ুন

আমন্ত্রন পত্র থাকলে ভিসার দরকার কী! আপনি জানেন আমি কে?

লিখেছেন মাথা পাগলা, ১৬ ই জুন, ২০২৬ সকাল ৯:০০



ভারত বাংলাদেশের কোনো একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিকে আমন্ত্রণ জানাতে চাইলে সেই আমন্ত্রণপত্র ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ হাইকমিশনে পাঠাবে। সেখান থেকে আমন্ত্রণপত্র যাবে সেই রাজনৈতিক ব্যক্তির ডিপার্টমেন্টে, তারপর তার কাছে। এরপর... ...বাকিটুকু পড়ুন

সাদিক হাসনাতের প্রোগামে রাজাকার মঈনুদ্দীন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৬ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



এই ছবিটি লন্ডনে অনুষ্ঠিত হওয়া নিজেস্ব অর্থায়নে সাদিক হাসনাতের প্রোগামের। অসংখ্য আঙ্কেল আন্টিদের মাঝে একজন বিশেশ লোককে দেখা গেল সেখানে। লোকটাকে চিহ্নিত করে দেওয়া হয়েছে ছবিতে। এই লোকটি... ...বাকিটুকু পড়ুন

আমি দিতে এসেছি শ্রাবণের গান

লিখেছেন রাজীব নুর, ১৬ ই জুন, ২০২৬ দুপুর ২:০৫



'এই জল ভালো লাগে; বৃষ্টির রূপালি জল কত দিন এসে
ধুয়েছে আমার দেহ- বুলায়ে দিয়েছে চুল-চোখের উপরে
তার শান-স্নিগ্ধ হাত রেখে কত খেলিয়াছে, আবেগের ভরে
ঠোঁটে এসে চুমো দিয়ে চলে গেছে কুমারীর... ...বাকিটুকু পড়ুন

×