গোলাপ কিনব বলে চষে বেড়িয়েছি হাজার হাজার দোকান ,
পেরিয়েছি বাগানের পর বাগান , পাপঁড়ি মেলে তো শিশির মেলে না , হতাশ না হয়ে নিরন্তর খুঁজে যেতে হয় তোর প্রিও গোলাপ কলি - পাচ্ছি না । বাগান উজাড় , দোকান উজাড় , ফুলেরাও উজাড় , ঘ্রানেরাও উজাড়ে বন্দী । আমি ফুল পাইনি - তোকে দিবো বলে । পাচ্ছি না আর তার কারন - তোর চেয়ে সুন্দর কোন ফুল আমার চোখে পরছে না । পরবে না ।
খুঁজে খুঁজে ক্লান্ত এই অপারগ এই আমি ।
- তোমার হাতের পেছনে অইটা কি ?
কিছু না । শোন , যখন ঘরে এসে দেখি আমার ঘরে এত্তো সুন্দর ফুলের মতো কোমল মুখ - কি করে দেখাই ? ওটা বরং ফেলেই আসি ।
- কি এটা ?
ফুল , গাছের ফুল , ঘ্রান টাও মেকি । তোমার সুবাস তো আর মেকি নয় । অপ্স কই ?
- ঘুমোয় ।
চলো এই ফাঁকে একটু বেড়িয়ে আসি ।
- ভালো লাগছে না শুভ , তুমি যাও ।
যাবে বলেছিলে তো !
- এখন বলছি যাবো না ।
কিছু মনে কর না । নাও , এই ফুলগূলো তোমার ।
- ইশশ !!! এত ঢঙ করলে কেনো ? happy valentines...
ha ha ha ......
জাগতিক নিয়মে আমার ফুল ভুল ফুলের ঘ্রানে মাতোয়ারা আর আমি মিছেই আমার ভেতরে অসংখ্য ফুলের বাগান চাষ করি ।
- কি ?
kichu na, banglay bolbo na english-e ?
-তোমার খুশি ।
বাংলা বললে আবেগ বেড়ে যায় , তাই happy valentine....ও , আরেকটা কথা - কাল থেকে কি আবার ভালোবাসায় ঝর উঠবে ? ঝগড়া ? ঘেনর ঘেনর !!! যাক , নির্লজ্জের মতই বলে ফেলি , আমার ফুল কই ?
- আমি বিশ্বাস করি , তোমার ফুলের ঘ্রান , ফুল আর ফুলের সতেজতা তুমি পেয়েছ সেই নিগূঢ় খোঁজে । পাওনি ?
পেয়েছি , সত্যি । চলো ।
"ভালোবাসি ভালোবাসি ভালোবাসি -
এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায়
বাজায় বাশিঁ ভালবাসি ভালবাসি ..."
সর্বশেষ এডিট : ১৬ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৩:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



