দেশ নিয়ে ভাবিবার মতো অনেক লোক রইয়াছে , জ্ঞানে , মননে , যার যার দর্শনে । আমার মতো ছাপোষার ভাবিতে গেলে পেটে টান পড়িয়া । এইখানেই তোমার ( জন্মভূমি ) পুত্র স্বার্থপর জননী । তুমি তো দেখোই , কতক লোক চিল্লায় - ধর্ম নিয়া ব্যবসা হইতাছে , বন্ধ কর , ব্যবসা করিতেছেও । দেশের মাথাগুলা তোমার শাড়ির আঁচল ছাড়াও পুরো শাড়ির সূতো খুলিয়া খুলিয়া ব্যাবচ্ছেদ করিতেছে , উহা কাহারো চোখে পড়িতেছে না , মাগো ( জন্মভূমি ) তোমার দ্বায়িত্ব যাহারা কাধেঁ তুলিয়া লইয়াছে তাহারাও যে তোমাকে লইয়া ব্যবসা করিয়া দ্বায়িত্ব এড়াইয়া মাসের পর মাস বেহিসাবি দিন কাটাইতেছে , তাহা কাহারো গোচরে পড়িতেছে না আমি গোবেচারা ছাড়া - আমি ছাপোষা তো গ্যাঁড়াকলে । যাক , এই প্যাঁক প্যাঁক করিতে আসিনি । জননী গো , আমি তোমার শাসককে দিবসচোর বলিবো না তবে এতোসব কার্যাদি করিয়াও আমার মতো বোকা-সোকা লোকদের বাঁচিতে ( ইঁদুরের মতো ) অন্যান্য কর্মে হস্তক্ষেপন করিতে পারে , দেশ ও দশের কল্যাণ করিতে পারে । আমি লজ্জিত জননী , সত্যিকার অর্থে তোমার শাড়ির আঁচল অক্ষত রাখিবার মতো ক্ষমতা আমার নাই-তবে চক্ষে জল রইয়াছে , নিভৃতে সত্যিকার কান্না আসে ।
আলোচিত ব্লগ
কোথায় পাই পাগলের শ্বশুর

পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।
মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু... ...বাকিটুকু পড়ুন
পরিস্থিতি কি জটিল?

আজকের ডায়েরী- ২০৩

খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন
আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন
Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা
সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।