somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দীর্ঘ ভ্রমণে অসুস্থতা?

১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিমানে বা বাস, ট্রেনে অনেকেই দীর্ঘ সময় ধরে ভ্রমণ করেন। এই সময়ে আসনের সামনে স্বল্প জায়গায় পা ভাঁজ করে অনড় হয়ে বসে থাকা ছাড়া কোনো উপায় নেই। কিন্তু এ থেকে একটা গুরুতর সমস্যা হতে পারে, যার নাম ডিভিটি বা ডিপ ভেইন থ্রম্বসিস। প্রতি ছয় হাজার ভ্রমণকারীর (চার ঘণ্টার বেশি ভ্রমণকালে) মধ্যে একজনের এই সমস্যা দেখা দিতে পারে। বিমান যাত্রায় এই ঝুঁকি সবচেয়ে বেশি, যেখানে দীর্ঘ সময় পা গুটিয়ে বসে থাকা এই ঝুঁকি আরও বাড়িয়ে দেয়।

কাদের হয়, কেন হয়?
১. বিমান, বাস বা ট্রেনে দীর্ঘ ভ্রমণ (চার ঘণ্টার বেশি), একটানা দীর্ঘ সময় পা ভাঁজ করে অনড় বসে থাকা। পূর্বে রক্ত জমাট বাঁধার ইতিহাস বা নিকট-অতীতে দীর্ঘ সময় ধরে শল্যচিকিৎসা হয়ে থাকলে এই ঝুঁকি অনেকাংশে বেড়ে যায়।
২. কোনো রোগ বা আঘাতের কারণে যদি দীর্ঘদিন অচল থাকতে হয়। যেমন: ফ্র্যাকচার বা স্ট্রোকের রোগী।
৩. শিরার প্রদাহ, জরাগ্রস্ত রোগী, ৬০ বা এর বেশি বয়সে ঝুঁকি বেশি, গর্ভাবস্থা, স্থূলতা, ধূমপান, ইসট্রোজেনযুক্ত ওষুধ।

ভ্রমণে সতর্কতা:
দীর্ঘ ভ্রমণকালে বিশেষ করে বিমানে পায়ের ব্যায়াম করবেন, যাতে পায়ের শিরায় রক্ত চলাচল ঠিক থাকে। বসা অবস্থায় ৩০ মিনিট পরপর বারবার পা ভাঁজ এবং পা সোজা করুন। আঙুল এবং পায়ের পাতা দিয়ে মেঝে বা পা-দানিতে কিছুক্ষণ পরপর চাপ দিন। পায়ের গোড়ালি ঘুরিয়ে এবং আঙুল নেড়ে পা সচল রাখুন।
– কিছুক্ষণ পরপর পা আসন বরাবর উঁচু করে কয়েক সেকেন্ড ধরে রাখুন।
– ঘণ্টায় একবার যানবাহনের ভেতরই এবং বিরতিতে অবশ্যই নেমে একটু হেঁটে নেবেন।
– পানিস্বল্পতা এড়াতে প্রচুর পানি এবং অ্যালকোহলমুক্ত ও ক্যাফেইনমুক্ত পানীয় পান করুন, ধূমপান পরিহার করুন।
– ঘুমের ওষুধ খাবেন না, এটি শারীরিক সচলতা কমিয়ে দেয়।
– আঁটোসাঁটো পোশাক বা মোজা পরবেন না, ভ্রমণকালীন ইলাসটিক স্টকিং ব্যবহার করতে পারেন।
– চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনে ওষুধ সেবন করতে পারেন।

ডা. নাজমুল কবীর কোরেশী
মেডিসিন বিভাগ, ইউনাইটেড হাসপাতাল
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সীমিত মগজ, লিলিপুটিয়ান, ডোডো পাখি (সৌজন্যে - চাঁদগাজী)...

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ০৮ ই মে, ২০২৬ সকাল ১১:২৯



১. যেনা করব আমরা, ৫০১-এ যাব আমরা, পার্কে যাব আমরা। তুমি তো আলেম। তুমি কেন যাবে? তুমি তো ইসলামের সবক দাও সবাইকে। তুমি মাহফিলে কোরআন, হাদীস বয়ান কর। তুমি... ...বাকিটুকু পড়ুন

মহাজন জিন্দা হ্যায়!!!

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪৭



মনে পড়ে, ঠিক এক বছর আগে গত বছর এই সময়ের দিকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছিল 'মহাজন স্যারকে আরও ৫ বছর বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দেখতে চাই' টাইপের... ...বাকিটুকু পড়ুন

ধর্ম অটুট, মৌলভিরা নন: সমালোচনা মানেই অশ্রদ্ধা নয়

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



নবী ইউসুফ (আ.)-এর সময় মিসরীয়রা 'আমুন' দেবতার পূজা করত। মিসরের শাসক আপোফিসকে তার পিতা তৎকালীন পুরোহিতদের কুচক্রী স্বভাব সম্পর্কে সতর্ক করেছিলেন। এই পুরোহিতরা ধর্মের দোহাই দিয়ে রাজ্যসভা থেকে... ...বাকিটুকু পড়ুন

শৈশব- কৈশোর বেলার গল্প

লিখেছেন রাজীব নুর, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭



আমাদের শৈশব ছিলো অতিশয় প্রাণপ্রাচুর্যময় যদিও শৃঙ্খলাপূর্ণ।
একালের মতো বিলম্বিত শয্যা ত্যাগ রীতিমতো গর্হিত অপরাধ! শয্যা ত্যাগ করেই বিশেষত অবকাশের দিন গুলোতে নিয়মিত গন্তব্য ছিলো কারো কারো খেলার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

×