somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শ্যামল কান্তির স্কুলে কি ঘটেছিল সেদিন? কি ছিল তার মন্তব্য?

১৮ ই মে, ২০১৬ দুপুর ২:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ইসলামের বিরুদ্ধে শ্যামল কান্তির মন্তব্য কিভাবে এতটা জটিল আকার ধারণ করলো? এই প্রশ্নের উত্তর খুঁজতে মঙ্গলবার আমি গিয়েছিলাম কল্যান্দি গ্রামে।
গ্রামের সবার মাঝেই এখন বিষয়টি নিয়ে আলোচনা চলছে। গ্রামে ঢুকেই দেখলাম একদল কিশোর স্কুলের মাঠে ফুটবল খেলছে। এদের মধ্যে একজন পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। তার নাম মো: মৃদুল। এই দশম শ্রেণীর একটি ক্লাসেই প্রধান শিক্ষক ইসলাম ধর্ম অবমাননা করে মন্তব্য করেছেন।
কী ছিল সে মন্তব্য? দশম শ্রেণীর ছাত্র মো: মৃদুল বলেন, একজন শিক্ষকের ক্লাসে শিক্ষার্থীরা হট্টগোল করছিল। এমন সময় প্রধান শিক্ষক সে ক্লাসের পাশ দিয়ে প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্ত যাচ্ছিলেন। ছাত্র মৃদুলের বর্ণনায়, “হেড স্যার আইয়া ক্লাসের ভিতরে দাঁড়াইছে। তারপর বলতাছে তোগো আর শিক্ষা হবে না। তোরা অনেক কথা বলছ। শিক্ষকদের কথা শুনছ না। শুনবি কিভাবে? তোগো আল্লাহও নাপাক তোরাও নাপাক। ”
যেদিন এ কথিত ঘটনা ঘটে সেদিন ছিল রোববার। সে একই দিন বিকেলে দশম শ্রেণীর আরেকজন ছাত্র রিফাত হাসানকে প্রধান শিক্ষক বেধড়ক পিটিয়েছে বলে অভিযোগ উঠে।
এ বিষয়টি নিয়ে শিক্ষার্থী রিফাত হাসান স্কুলের ম্যানেজিং কমিটির কাছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে লিখিত নালিশ করেন। সে আবেদনের পরিপ্রেক্ষিতে গত শুক্রবার সকাল দশটায় স্কুলের ম্যানেজিং কমিটির বৈঠক বসে।কিন্তু প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্ত জানালেন তিনি তার বিরুদ্ধে অভিযোগ নিয়ে আগে থেকে জানতেন না। ম্যানেজিং কমিটির বৈঠকে এসে তিনি এটি জানতে পারেন।
প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্ত বলেন, সে একই বৈঠকে তার বিরুদ্ধে আকস্মিকভাবে ইসলাম ধর্ম অবমাননার অভিযোগ আনা হয়। কিন্তু প্রধান শিক্ষকের বিরুদ্ধ অভিযোগকারী ছাত্র বিবিসি বাংলাকে জানিয়েছেন, তিনি তার লিখিত অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে ইসলাম ধর্ম অবমাননার কোন অভিযোগ আনেননি।
কিন্তু প্রধান শিক্ষক ইসলাম ধর্মকে অবমাননা করে মন্তব্য করেছেন বলে দাবী করেন অভিযোগকারী ছাত্র রিফাত হাসান। তিনি বলেন , “ আমার ক্লাসে একশ ছাত্র-ছাত্রী আছিলো। এই ব্যাপারটা সবাই শুনছে। শুধু আমি একলা শুনি নাই। ” যদি প্রধান শিক্ষক ইসলাম ধর্মকে নিয়ে অবমাননাকর মন্তব্য করেই থাকেন তাহলে লিখিত অভিযোগ সে বিষয়টি উল্লেখ করা হলো না কেন?
জবাবে ছাত্র রিফাত হাসান বলেন, “ সব ছাত্ররা একলগে কইছে আন্দোলন করব। সেজন্য উল্লেখ করি নাই।” পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয় থেকে কিছুটা দুরেই একটি মসজিদ আছে। শুক্রবার ম্যানেজিং কমিটির বৈঠক যখন চলছিল তখন সে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে বলা হয় প্রধান শিক্ষক ইসলামকে অবমাননা করেছে এবং এলাকার মুরুব্বিদের স্কুলের আসতে আহবান জানানো হয়। কিন্তু মসজিদের ভেতরে ঢুকে মাইকে ঘোষণা দিল কে? এটি এক বড় প্রশ্ন।
মসজিদের ইমাম মাহমুদুল হাসান বিবিসিকে জানিয়েছেন, কে এই ঘোষণা দিয়েছে সেটি তার জানা নেই।
স্থানীয় বাসিন্দারা বলেছেন, এই ঘোষণার পর স্কুলের মাঠে কয়েকশত মানুষ জড়ো হয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় তখন তাদের মধ্যে কয়েকজন মিটিং রুমের ভেতরে ঢুকে প্রধান শিক্ষককে পিটিয়েছেন। এমন অবস্থায় উপজেলা কর্মকর্তা মৌসুমী হামিদকে খবর দেয়া হয়। তিনি ঘটনাস্থলে আসেন দুপুর সাড়ে ১২টায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান , “ ম্যানেজিং কমিটির কাছে অভিযোগ ছিল যে উনি (প্রধান শিক্ষক) ছাত্রকে মেরেছেন। সেটার বিচার হচ্ছিল।” তিনি বলেন, উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণের জন্য প্রশাসনের কর্মকর্তারা সেখানে যায়।
ধর্মীয় অনুভূতিতে আঘাত দেবার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজিত মানুষজন সেখানে জড়ো হয়েছিল বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান। তিনি বলেন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবার আশংকায় স্থানীয় সংসদ সদস্য সেলিম ওসমানকে খবর দেয়া হয়। বিকেল সাড়ে চারটা নাগাদ সেলিম ওসমান সেখানে উপস্থিত হন। কোন কোন গ্রামবাসী এবং সেলিম ওসমানের সমর্থকরা বলছেন প্রধান শিক্ষককে কোন অপমান করার উদ্দেশ্যে নয়, বরং তাকে উত্তেজিত জনতার হাত থেকে রক্ষার জন্যই কানে ধরে উঠ-বস করানো হয়েছে।
সুত্র: বিবিসি
সর্বশেষ এডিট : ১৮ ই মে, ২০১৬ দুপুর ২:৩২
৪০টি মন্তব্য ২৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভয়ংকর সেই খবরের পর… সন্তানের হাতটা শক্ত করে ধরুন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৩ ই মে, ২০২৬ সকাল ১০:৪৫

আজ সকালে খবরটি পড়ে আমার মনটা একদম ভেঙে গেল। ভাবতেই ভয় লাগছে—আমাদের সন্তানদের আমরা আসলে কতটা অরক্ষিত পরিবেশে বড় করছি! ছোট্ট একটি নিষ্পাপ শিশু, যে পৃথিবীটাকে ঠিকমতো চিনতেই শেখেনি, তাকে... ...বাকিটুকু পড়ুন

হিন্দু খতরে মেঁ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই মে, ২০২৬ বিকাল ৩:২৫


শুধুমাত্র মুসলিম বিদ্বেষী বক্তব্য দিয়ে ক্ষমতায় এসেছে শুভেন্দু। তার বক্তব্যের মূলপ্রতিপাদ্য হলো হিন্দু খতরে মেঁ! আশ্চর্যের বিষয় হলো সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা নাকি মুসলিমদের দ্বারা নির্যাতিত হচ্ছে, কিছুদিন পরেই নাকি পশ্চিমবঙ্গ... ...বাকিটুকু পড়ুন

সময় খুব দ্রুতই ফুরিয়ে যাচ্ছে।

লিখেছেন শ্রাবণ আহমেদ, ১৩ ই মে, ২০২৬ বিকাল ৫:৩০

দিনগুলো কেমন যেন দ্রুতই ফুরিয়ে যাচ্ছে!
দেখতে দেখতে মাস শেষ হয়ে যাচ্ছে,
এইতো সেদিন থার্টি ফার্স্ট নাইট উদযাপন করলাম,
আর এদিকে দেখি চার মাস শেষ হয়ে পাঁচ মাস চলছে। অথচ আমরা... ...বাকিটুকু পড়ুন

সূর্য পশ্চিম দিকে উঠে:)

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই মে, ২০২৬ রাত ১১:২০


আমাদের দেশে রাজনীতিতে নেতা যাই বলে তার কর্মীরা সেটাকে সঠিক মনে করে। সেটা নিয়ে দ্বিমত করে না। এখন ধরুন নেতা মুখ ফসকে বলে ফেলেছে “সূর্য পশ্চিম দিক থেকে উঠে।” তার... ...বাকিটুকু পড়ুন

ডেঙ্গু আবার ধেয়ে আসছে তাই ডেঙ্গু প্রতিরোধে একটি সমন্বিত কার্যক্রম রূপকল্প

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই মে, ২০২৬ সকাল ১০:৪১


লেখাটির উপক্রমনিকা
মাস কয়েক আগে সামুর পাতায় ব্লগার কলা বাগান ১ এর একটি গুরুত্বপুর্ণ লেখা প্রকাশিত হয়েছে । লেখাটিতে থাকা মুল কথাগুলি ছিল... ...বাকিটুকু পড়ুন

×