বিভিন্ন অপারেটিং সিস্টেম পরীক্ষা করার সময় বেশ কয়েকবার আমার হার্ডডিস্ক এ সমস্যা হয়েছিল, কোনমতেই "এক্সেস" পাচ্ছিলাম না। তবে ধারনা ছিল যে যতক্ষন পর্যন্ত পুণঃরায় "ফরম্যাট" না করা হয়, ততক্ষন পর্যন্ত হার্ডডিস্ক এর "ডাটা" তথা উপাত্ত উদ্ধার করার সম্ভাবনা থেকে যায়।
নিচে উল্লেখিত সফ্টওয়্যার ব্যবহার করে আমি আমার শুধু পার্টিশানই খুজে পাই নি, উপাত্ত ও অধিকংশ ক্ষেত্রে উদ্ধার করতে পেরেছি।
এই তথ্য সমুহ যারা হার্ডডিস্ক নিয়ে সমস্যায় পড়েছেন তাদের জন্য।
http://www.cgsecurity.org/wiki/TestDisk
থেকে "টেষ্টডিস্ক" সফ্টওয়্যারটি ডাউনলোড করে চালিয়ে চেষ্টা করতে পারেন। এতে হার্ডডিস্ক এর গঠন সন্মন্ধে ধারনা থাকতে হবে।
http://www.sysresccd.org/Download.en.php
থেকে SystemRescueCd-x86-0.3.4 (115.18 MiB)
ডাউনলোড করে "আইএসও" সিডি বানিয়ে এটাও চালিয়ে চেষ্টা করতে পারেন; এটা লিনাক্স ভিত্তিক; এতেও "টেষ্টডিস্ক" সফ্টওয়্যারটি আছে।
PCLinuxOS2007
সিডি ড্রাইভ থেকে চালালে এটি ntfs, fat, ext3, ext3 filesystem
সহ হার্ডডিস্ক চিনতে পারেবহু ক্ষেত্রে। জরুরী নথি সমূহ এটা দিয়ে স্থানান্তর করতে পারেন। Knoppix Linux CD ও একই কাজ করতে পারে।
সর্বশেষ এডিট : ১৮ ই এপ্রিল, ২০০৭ সকাল ১১:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




