somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

১০ ই ডিসেম্বর

১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৩:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা, বাংলাদেশিরা অনেক আন্তর্জাতিক দিবসই আড়ম্বরে পালন করার চেষ্টা করি।

কিন্তু এ ক্ষেত্রে ব্যতিক্রম দেখা গেল, তা হোল বিগত ১০ ই ডিসেম্বর।

মানবাধিকার দিবস,
আমাদের মৌলিক স্বাধীনতা নিশ্চয়তা এবং সব মানুষের অধিকার রক্ষা গ্যরান্টি দেবার জন্য কাজ করি।


- আন্তর্জাতিক মানবাধিকার দিবসে জাতিসংঘ মহাসচিব বান কি মুনের বানি।


১০ ই ডিসেম্বর হচ্ছে আন্তর্জাতিক মানবাধিকার দিবস। জাতিসংঘ ঘোষিত এটি।

যেমনটি আছেঃ-
১। আন্তর্জাতিক পরিবেশ দিবস; যেটা ঘটা করে পালন করা হয়।
২। টেলিযোগাযোগ দিবস, বিটিসিএল অতি উৎসাহ নিয়ে এটা পালন করে প্রতি বছর।
৩। অটিযম সচেতনতা দিবস, ২রা এপ্রিল, এটা আমরা ঘটা করে উদযাপন করি, কারন আছে।

আরও অন্যান্য অনেক ঘোষিত দিবস

প্রতি বছর ১০ ই ডিসেম্বর মানবাধিকার দিবস পালিত হয়। ১৯৪৮ সালে জাতিসংঘ সাধারণ পরিষদে সার্বজনীন মানবাধিকার ঘোষণা করা হয় এবং তা পরিষদে গৃহীত হয়। ১৯৫০ সালের বিধানসভার বৈঠকে প্রতি বছর ১০ই ডিসেম্বর মানবাধিকার দিবস হিসেবে পালন করার জন্য সকল রাজ্য ও আগ্রহী সংগঠন আমন্ত্রণে, রেজল্যুশন ৪২৩ (v) পাশ করা হয়।

এ্যমনেষ্টি ইন্টারন্যশানাল, আন্তর্জাতিক মানবাধিকার দিবসটি নিয়ে বেশ কিছু সচেতনতা মূলক ক্যম্পেইন বা প্রচারনা করে থাকে।
তার মধ্যে একটি আছে সৌদি আরবে ফিলিপিনে এক গৃহকর্মীকে "পাথর দিয়ে মারার" মৃত্যুদন্ড থেকে রেহাই দেয়া। এই কারনে ১,০০,০০ সই অনলাইনে গ্রহণ করত তা সৌদি সরকার বরাবর পেশ করবেন বলে আশা করছেন।

মহিলাটিকে বাঁচানো যাবে কি, না, এ্যমনেষ্টি ইন্টারন্যশানাল তা জানে না, তবে চেষ্টা করতে তো অসুবিধা নেই!!!

ক্যনাডার এ্যমনেষ্টি সংস্থা, এই বছরে যে প্রচারনা চালাচ্ছেন, তা হোলঃ

WRITE FOR RIGHTS[/sb



বাংলাদেশের মানবাধিকার সংস্থার প্রধান হচ্ছেন, ডঃ মিযানুর রহমান (তিনি তা অবশ্য "মিজানুর" বলে লিখেন; বাংলায় "জ" ও "য" এর উচ্চারনে কোন পার্থক্য নাই, আমি "য" কে = " Z " উচ্চারনে ব্যবহার করি)।

ডঃ মিযান গত পরশু কোন উল্লেখযোগ্য অনুষ্ঠান এই দিনে করেছেন কি, না আমার গোচরে আসেনি। কোন ক্রোড়পত্র প্রকাশ সম্ভবত হয়নি কোন পত্রিকাতে, অন্ততঃ আমি দেখিনি। (পত্রিকা অধিকাংশই বর্তমানে অনলাইনে দেখি, অনলাইনের পত্রিকায় "ক্রোড়পত্র" খুব একটা দেখানে হয় না)।

সরকার ও তাদের শাষনামলে ১০ ই ডিসেম্বর মানবাধিকার দিবস পালন করতে আগ্রহী নন। কারনটি স্বাভাবিক, তা হোল বাংলাদেশের সাম্প্রতিক কালের মানবাধিকার পরিস্থিতি।

বাংলায় কিছু শব্দের বিপরীতার্থক শব্দ বের করলে বা উদ্ভাবন করলে তা বিশেষ আগ্রহ জাগায়।
তেমনি একটি শব্দ এক পত্রিকার পাঠক ব্যবহার করেছেন মানবাধিকার এর বিপরীতার্থক শব্দ হিসেবে।
তিনি ব্যবহার করেছেন, "দানবাধিকার"; কতটুকু উপযুক্ত এই শব্দটি, আপনার কি মনে হয়?
সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৩:২৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

মধু মাসে বিয়া

লিখেছেন রোকসানা লেইস, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৫৮


সকাল থেকেই মেঘলা আকাশ অথচ রাতের বেলা দেখেছিলাম অনেক তারার মেলা আকাশে। একটুখানি অরোরার আলো ও ঝিলিক দিয়েছিল। রাত ভোরের দিকে অনেকটা সময় আকাশের নিচে দাঁড়িয়ে ছিলাম। জরুরী কিছু... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

×