somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কবিতা : বন্ধুসব, তোদের নিয়ে!

০৭ ই মার্চ, ২০১৬ রাত ৯:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




কোন এক বিকেলে রাখি পা এ পথে
হাসিভরা মুখ নিয়ে বসি সব একসাথে।
কে কোন ঠিকানার তা মনে রাখিনি,
দিন-ক্ষণ ঠিক করে সে বাঁধন বাঁধিনি।
ছিলনাতো জাত-ভেদ, বংশীয় ব্যবধান,
একসাথে গাইতাম মুখে মুখে একই গান।

মইনুল ভাল ছেলে হাসে যে ঠোট মেলে,
টাকা জমা আগে দিয়ে, ছিল সে এক-রোলে।
মাসুদ তো লম্বা, লজ্জায় মরে যায়!
বিয়ে-থা করেছে আম-দেশে চাঁ-পাই।
মাসুদ-২ ফুটফুটে কি যে মধু মুখখান,
অকালে বিয়ে করে আজ মাথা চুলকান।

নাজমুল বেশ ‘জোশ’ বান্ধবী সবে বলে,
আজও তার স্মৃতি জেগে, ফোরামের দেয়ালে।
জাহিদ তো নম্র, ইয়া বড় দেহ তার,
যে কোন আয়োজনে, সেই বড় ভূমিকার।

ইবলিশ ও শয়তান, ফাজিল সে বড্ড,
সরলতা মাখা মন মায়া-ধনে ধনাঢ্য।
নাম তার ‘বাবু’ ঠিক, নয় মোটে শান্ত,
সবাইকে জ্বালিয়েও হত না সে ক্ষান্ত।

‘বর’ ছিল ‘আফতাব’ বেশ মাথা তপ্ত,
চুল ছিল আধপাকা, মনটা যে ক্ষিপ্ত!
যুবরাজ ‘সৌরভ’ আমুদে ছিল খুব,
শেষকালে ছ্যাকা খেয়ে হারালো যে সেই রূপ।

আয়নাল নাহিদা রিকশায় খেত পাক,
ফুট করে শাদী সেরে লাগিয়ে দিল তাক!
‘সুজাউল’ হিসেবী জীবনের সবখানে,
সফলতা বরাবরই মিলে তাই তার পানে।

দু’ ‘হাসান’ দু’ জেলার তবু মিল ছিল ঢের,
ফর্সা দুজনই, হ্যাংলা শরীরের।
জ্ঞানী জ্ঞানী ভাব নিয়ে ‘আশা’ কথা বলত,
ক্লাসে বসে চুপচাপ লেকচার শুনত।

‘কলি’ আর ‘লুৎফর’ রোমিও-জুলিয়েট
বন্ধু হতে তাই করেনিতো কোন লেট।
একসাথে সারাক্ষণ অযথাও যদি তা,
দু’ জনের হাতে মুখে ঝরত যে কবিতা

কেন জানি ‘খাদেমুল’ হয়ে গেল বেশ মোটা,
তবুও তো সবখানে লেগে ছিল তার ছটা।
লিকলিকে আজও আছে আমাদের ‘শাহাদাত’,
পিকনিকে নেচে গেয়ে করত যে পুরো মাত।
নাম দেয় ওকে সব আমাদের ‘জ্যাকসন’,
কোন মেয়ে তবু ওকে দেয়নিতো আজও মন।

প্রাণ-দিল সব ছাফ, ছিল সে ‘ইমদাদ’,
নোটগুলো করতো খেটে খুটে দিন রাত।
মেয়েগুলো নিতে নোট তার কাছে ভিড়ত,
শেষ হলে এক্সাম, ব্যস্ সরে পড়ত !

খুব খুব সরলা ‘খালকীন জা-দীদ’,
স্যারদের মন জয়ে সে ছিল মনোবিদ।
ত্রিভুজের তিন বাহু ছিল তিনজনা,
‘শান্তা’, ‘শম্পা’, ‘রুনি’ ছাড়া কেউনা।

‘সাফি মামা’ পড়ুয়া হয়ে থাকে ন্যাঅ্যাড়া,
ভিনদেশ ঘুরে তার চোখ ছানাবড়া।
‘মাহবুব’ স্টাইলিশ, হাটে তাই হেলেদুলে,
চাকমা পটাতে সে রঙ করে চুলে।
তবুও সে মেধাবী, করি তাকে সম্মান,
রপ্ত সে করেছিল ছোট খাটো অভিধান।

‘নাহারুল’ যেন ফুল শুভ্‌রো চেহারা,
হালকা দুষ্টুমি করতো যে বেচারা।
আরেকটা ছিল বদ, বসত যে পেছনে,
‘বিড়ালের ডাক’ দিত মোবাইল টিউনে।
কত মেয়ে পটাত যে এই ঝানু মিয়া,
ফুটফুটে মুখ তার নাম ‘কিবরিয়া’।

‘শ্রাবনী’ ফার্স্ট গার্ল পুরোপুরি আলাদা,
তার থেকে দূরে তাই সব শাহাজাদা।
দু,বছরে সব ছেড়ে চলে গেছে ‘জহুরুল’,
মাফ করে দিস্ ভাই, যদি থাকে কোন ভুল।

‘মুক্তার’ কথাতে যেন ঢালে মুক্তা,
নোট নিয়ে ছুটত সে, জুড়ে পুরো সপ্তাহ।
‘লিটনের’ যে হাসির নেই কোন তুলনা,
হেসে হেসে অস্থির তবু সে তো থামেনা।
‘ঐ মিয়া’ বলে স্যার, দিত যবে গালি,
হাসিতে হাসিতে তার পেট আরও খালি।

পাশ ফিরে সেই সব যতবারই খুঁজি,
দীর্ঘ নিঃশ্বাসে চোখ দুটো বুঁজি।
একসাথে ছুটে চলে সবখানে যারা,
একা একা আজ তারা যেন দিশেহারা!













সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০১৬ রাত ৯:৫৭
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রহমতের দরজা কখনো বন্ধ হয় না; কবীরা গুনাহ, জাহান্নাম ও আল্লাহর অসীম ক্ষমা: কুরআন ও হাদীসের আলোকে একটি বিশ্লেষন

লিখেছেন নতুন নকিব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৭

রহমতের দরজা কখনো বন্ধ হয় না; কবীরা গুনাহ, জাহান্নাম ও আল্লাহর অসীম ক্ষমা: কুরআন ও হাদীসের আলোকে একটি বিশ্লেষন

ছবি গুগল থেকে গৃহিত।

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

◆ ভূমিকা: এক... ...বাকিটুকু পড়ুন

শুভ জন্মদিন কিং খান....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৫


আশি ও নব্বইয়ের দশকে জন্ম নেওয়া বিশাল এক প্রজন্মের শৈশব, কৈশোর আর বেড়ে ওঠার গল্পে জড়িয়ে আছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। নব্বইয়ের দশকে ভারতীয় অ্যাকশন সিনেমার একচ্ছত্র আধিপত্যের বিপরীতে... ...বাকিটুকু পড়ুন

আফগানিস্তানে একজন বেগম রোকেয়া কোনোদিন জন্মাবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা নভেম্বর, ২০২৬ রাত ২:২৮


২০২৪ সালের জুলাই আন্দোলনের পর বাংলাদেশে ফ্যাসিবাদের চিহ্ন মুছে ফেলার এক অভিনব অভিযান শুরু হয়েছিল। শেখ হাসিনার ছবি, আওয়ামী লীগের কুশপুত্তলিকা, শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য, কিছুই বাদ যায়নি। বড়... ...বাকিটুকু পড়ুন

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

×