এই যে শুনছেন, কাকে বলছেন ?
আপনাকে ! আমাকে ?
কেন ? মনে হয় চিনি যেন!
দেখেছি কোথাও! শহর কি গাঁও !
হয়তো ভুল করে, ভেবেছেন আমারে
অন্যের জায়গায় । নাহ, চেহারাতো মিল অনেকটাই
বাড়ি কোথায় আপনার? বলুন তো একবার ?
নাটোর, কী দরকার এত কিছুর ?
আহসান উদ্দিন ,আপনার নাম ! ঠিক কিনা বলে দিন ।
হ্যা, কিন্তু আপনাকে তো ঠিক... , ঐ যে পিকনিক,
আপনার স্কুলের পাশে , কত গল্প করেছিলেন অনায়াসে !
ও ও ............সেই তুমি আজ এত বড় !
বিশ্বাসই হয়না ! সময় তো আর থেমে রয় না ।
চলবে............
সর্বশেষ এডিট : ১৩ ই মার্চ, ২০১৬ রাত ২:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




