অষ্টাদশী বালিকা আমি তখন,
নিত্য নতুন স্বপনের ভেলায় আমার চোখে তৃষ্ণার্থের আকুতি ।
অনেকটা নিজের জেদের বশেই এই শহরটাকেই নিজের আপন আলয় ভেবে নিলাম ।।
নতুন শহরের মানুষগুলো যেন মানুষ নয় ; বরং কতকটা ফানুস সদৃশ ,
তবুও এই নতুন কিছু মানুষের পদশব্দে মুখর এই ক্যাম্পাস
অসংখ্য অচেনা মুখের ভিড়ে কিছু যেন চেনা মুখ, অপরিচিতের ভিড়ে একটু যেন পরিচিতি
ধীরে ধীরে নিজেদের মধ্যকার দূরত্বগুলো গতিপ্রাপ্ত হয়,
শুরু হয় নিকটে আসার প্রতিযোগিতা ।।
যে ইলেকট্রনটি অরবিটের অনেক দূরে ছিল,
সেই যেন নিউক্লিয়াসের খুব কাছাকাছি অবস্থান নেয় ,
যেন তারা বহুকালের সঙ্গী-সাথী ।
কেউ কেউ খুব দ্রুতই নিজের দ্বিতীয় সত্ত্বাটিকে খুঁজে নেওয়ার দৌড়ে মেতে ওঠে ,
যারা খুঁজে পায়, তাদের কাছে হলুদাভ ম্যাড়ম্যাড়ে চাঁদটাকেও মনে হয় ভরা পূর্ণিমা ।।
যোজন যোজন দূরে থেকেও তারা যেন নিজেদের হৃদয়ের অতি নিকটে থাকে ,
এখান থেকেই আরেকটি গল্পের সূচনা পর্বের উদ্ভব হয় ।
কেউ কেউ খুঁজে না পাওয়ার আক্ষেপে , কেউ বা খুঁজে পেয়েও তাকে হারিয়ে ফেলার যন্ত্রণায় দগ্ধ হয় ,
জন্ম হয় নতুন একটি জীবনানন্দের , যার বনলতার থাকে অন্ধকার বিদিশার নেশার মতো কেশরাশি ।।
একসময় আবার কিছু অষ্টাদশীদের আগমনী বার্তায় মুখরিত হয়ে ওঠে ক্যাম্পাস প্রাঙ্গন,
ফানুস, পরিচিতি অপরিচিতি , চেনা অচেনা , জীবনানন্দ-বনলতা , প্রাপ্তি অপ্রাপ্তির শব্দগুলো কিয়দংশ শুন্য পড়ে রয় ।।
আলোচিত ব্লগ
চাপ

রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর... ...বাকিটুকু পড়ুন
আমার সমাধিতে কোনো ফলক রেখো না

আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।
কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম... ...বাকিটুকু পড়ুন
১৮ বছর পর্যন্ত সবাই শিশু!
১৮ বছর পর্যন্ত সবাই শিশু!
শিশুর অধিকার রক্ষা অবশ্যই সভ্য সমাজের দায়িত্ব। কিন্তু প্রশ্নটা তখনই কঠিন হয়ে ওঠে, যখন ১৭ বছর ১১ মাস ২৯ দিন বয়সী কেউ ধর্ষণ বা হত্যার মতো... ...বাকিটুকু পড়ুন
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস: ঢাকার রাজপথ, ধারণক্ষমতার সংকট এবং গণপরিবহনের বাস্তবতা

আজ ২২ সেপ্টেম্বর—বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস। কল্পনা করুন তো, কর্মব্যস্ত এক মঙ্গলবারের সকালে ঢাকার রাজপথে কোনো ব্যক্তিগত গাড়ি নেই! কানে তালা লাগানো অহেতুক হর্নের গর্জন নেই,... ...বাকিটুকু পড়ুন
ফুনফুনা ফুন

ছয় হাজার হাজার আগে পৃথিবীর জনসংখ্যা ছিলো মাত্র দশ লাখ।
হ্যা দশ লাখ। পুরো পৃথিবীর সব জায়গায় মানুষ থাকতো না। বনজঙ্গল ছিলো। আর সমুদ্র এবং নদী। পাহাড় পর্বত।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।