ইহজগতের সব হিসাব নিকাশের পালা শেষ। স্বর্গ ও নরকের মাঝামাঝি দাঁড়িয়ে আছে পৃথিবীতে সৃষ্ট সকল মানুষ।
স্বর্গের দরজায় একে একে সকলের সাক্ষাৎকার নেয়া হচ্ছে। নাম ডাকার সাথে সাথে একজন একজন করে সামনে এগুচ্ছে। কেউ সাক্ষাৎকারে পাশ করে লাফাতে লাফাতে স্বর্গের দিকে চলে যাচ্ছে, কাউকে আবার পাঠিয়ে দেয়া হচ্ছে নরকে। ইহজগতের হিসাব নিকাশ ক্লিয়ার করে আবুলও অন্য অনেকের মতো স্বর্গে ঢুকে গেল।
একে একে এল মফিজের পালা। স্বর্গের দ্বাররক্ষী মফিজকে প্রশ্ন করার আগেই মফিজ রক্ষীকে প্রশ্ন করলো, ‘আবুলকে কেন স্বর্গে ঢুকতে দেয়া হলো ?’ রক্ষী হকচকিয়ে গেল, সে-ই সবাইকে প্রশ্ন করে তার ভাগ্য নির্ধারণ করছে, আর এই লোক এসে তাকেই কিনা প্রশ্ন করে। রক্ষী আমতা আমতা করে বললো, ‘তাতে আপনার কি ? আপনার হিসাব আপনি দিয়ে যান।’ মফিজ আরো এককাঠি সরেস, ‘অসম্ভব। আবুল একজন ব্রাজিলের সাপোর্টার। যেই স্বর্গে একজন ব্রাজিলের সাপোর্টার চলে যায় সেখানে আমি নাই। আমি গেলাম।
সঙ্গে সঙ্গে আবুল স্বর্গ থেকে বেরিয়ে এসে রক্ষীকে বললো, “দেখসেন, ব্যবহারটা দেখসেন ? আর্জেন্টিনার সাপোর্টার গুলা এমুনই হয়। সবগুলা বেয়াদব।” মফিজ এবার মারমুখী ভঙ্গীতে ছুটে আসে, “আর আপনারা খুব ভালো? আপনাদের সবাইরে চেনা আছে। দুই হাজার দুইয়ে আর্জেন্টিনা যখন আউট হইয়া গেল সেইদিন হাশেমের দোকানে কি করসিলেন মনে আছে?” আবুল আরো চেচিয়ে বললো, দুই হাজার ছয়ে ব্রাজিল যেদিন আউট হইল ওইদিন আপনারা কি করছেন কিছুই ভুলি নাই। আপনাদের মতো এত নিচে আমরা নামিনা!" মফিজ রেগে গিয়ে মারতে গেল, আবুল বললো, "হাত উঠাইবেন ? উঠান! আপনাদের তো আবার হাতটাই বেশি চলে!..."
শুরু হয়ে গেল শোরগোল আর আগের বিশ্বকাপের হিসাব নিকাশ। লাইনে দাঁড়ানো সব মানুষ ব্রাজিল আর্জেন্টিনা দুই ভাগে বিভক্ত হয়ে গেল। ঘন্টাখানেক এরকম বিশৃঙ্খলা চলার পরে বের হয়ে এলেন স্বর্গের সিনিয়র কেয়ারটেকার। তিনি ঘোষণা দিলেন, যারা যারা ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে ঝগড়া করবে তাদের কেউ স্বর্গে ঢুকতে পারবে না। স্বর্গে ঢুকতে হলে পরস্পরের সাথে বন্ধুত্ব করে এরপর ঢুকতে হবে।
তারপর দেখতে দেখতে মফিজ আর আবুলের পেছন পেছন সবাই ঝগড়া করতে করতে নরকের দিকে এগোতে থাকলো!
স্বর্গ ও নরকের মাঝামাঝি দাঁড়িয়ে আছে পৃথিবীতে সৃষ্ট সকল মানুষ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৮টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
দ্য ব্লাইন্ড স্পট

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন
কাতুকুতু'র কাহিনীনামা
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন
বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন
আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।