ইংরেজি ভাষার শ্রেষ্ঠ সাহিত্যিকদের একজন চার্লস ডিকেন্স। জন্মগ্রহণ করেন ১৮১২ সালের ৭ ফেব্রুয়ারি। তিনি স্মরণীয় হয়ে আছেন মূলত তার লেখার ধরন আর বহু স্মরণীয় চরিত্র সৃষ্টির জন্য। তার উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে ‘আ ক্রিসমাস ক্যারল’, ‘অলিভার টুইস্ট’, ‘ডেভিড কপারফিল্ড’ ও ‘আ টেল অব টু সিটিজ’ ইত্যাদি।
চার্লস ডিকেন্সের একটি উপন্যাস ‘দ্য মিস্ট্রি অব এডউইন ড্রুড’। এটি অসমাপ্ত রেখেই তিনি ১৮৭০ সালের ৯ জুন মারা যান। মৃত্যুর আগে ডিকেন্স তার বন্ধু ও জীবনীকার জন ফ্রস্টারকে এই গল্পের সংক্ষিপ্ত রূপরেখা বলে গিয়েছিলেন। তার মৃত্যুর পর অসংখ্য লেখকই চেষ্টা করেছিলেন গল্পটির সমাপ্তি টানার।
সম্প্রতি হত্যা, রহস্য আর হেঁয়ালিময় সব চরিত্রে ভরপুর এ কাহিনীটির সমাপ্তি টানার ঘোষণা দিয়েছে বিবিসির এক গুরুত্বপূর্ণ টিভি প্রোগ্রাম। লেখাটি সমাপ্ত করেছেন বিবিসির স্ক্রিপ্ট লেখক গিনেথ হিউজেস। তিনি ‘বিবিসি ফোর ড্রামা’র জন্য লেখাটি সমাপ্ত করেছেন।
আশা করা হচ্ছে ডিকেন্সের ২০০ বছর উদযাপন উপলক্ষে এটি বিবিসি প্রচার করবে।
ডিকেন্সের উপন্যাস ‘দ্য মিস্ট্রি অব এডউইন ড্রুড’ সম্পূর্ণ করল বিবিসি
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৫টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
সেই মেয়েটিকে খোঁজ....

সেই মেয়েটিকে খোঁজ....
ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।
ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন
তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-
বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন
ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন
দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন
DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।