somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইসলামে বসন্ত আসবে কবে?

০৫ ই মার্চ, ২০২৩ রাত ১:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ইসলামে বসন্ত আসবে কবে?

"সুদ হারাম" সুদের সাথে সম্পৃক্ত সমস্ত লেনদেন পদ্ধতিও হারাম। কথাটি নতুন কিছু নয়। এবং এটা আলোচনার কোনো বিষয়‌ও নয়। যখন
মুসলিম বিশ্ব "হারাম ও না'জায়েজ" পরিস্থিতির সম্মুখীন হয় তখন স্বাভাবিক ভাবেই তার বিকল্প বৈধ কোন পথ থাকতে হবে যাতে করে কোন মুসলিম হারামের দিকে অগ্রসর না হয়। হালাল বা বৈধ কোন পদ্ধতি থাকার পরেও যদি কোন মুসলিম হারামের দিকে ধাবিত হয় তার জন্য সে নিজেই দায়ী থাকবে। কিছু ইসলামী স্কলারদের মতামত অনুযায়ী আমাদের দেশের সকল ব্যাংকিং পদ্ধতি "সুদের" সাথে সম্পৃক্ত যা ইসলামী দৃষ্টিকোণ থেকে হারাম। তাহলে প্রশ্ন আসে আমরা সাধারন মুসলমান এরকম হারাম পদ্ধতি থেকে কিভাবে বেরিয়ে আসবো ও আমাদের টাকা- পয়সার নিরাপত্তা কে দিবে?

আমরা মাঝে মাঝেই শুনে থাকি নিদৃষ্ট কোন কম্পানি বা দেশের
"পন্য বর্জন করুন" । আমাদের কে যারা এই পন্য বর্জনের বার্তা দেয় তার বিকল্প কোন পন্য কি আমাদের দিতে পেরেছে? যদি দিতে না পারে তাহলে আমাদের কে বলুক নিরাপদ কোন কম্পানি বা দেশের নাম যা ইসলাম ও মুসলিম উম্মাহর জন্য নিরাপদ। অথচ সেটাও আমাদের বলা হয় না। কিন্তু কেন? তাহলে কি আমরা অন্য সকল জাতি বা ধর্ম থেকে পিছিয়ে? আসলে কতদূর পিছিয়ে? তার সঠিক উত্তর কি আমাদের জানা আছে?

আধুনিক বিশ্বে শিক্ষা ব্যবস্থায় যে আমূল পরিবর্তন এসেছে যার ফলে নিত্য নতুন আবিষ্কার আমরা দেখে যাচ্ছি। আধুনিক বিজ্ঞানের বহু মতামত ইসলামের সাথে সাংঘর্ষিক কিন্তু তাদের কোন আবিষ্কার আমরা অস্বীকার করতে পারি না। যদিও বা তার ভালো বা মন্দ উভয় দিক আছে। আমরা ইতিহাস থেকে বহু মুসলিম বিজ্ঞানী দার্শনিকদের নাম জানতে পারি। যাদের অবদান পৃথিবী কখনোই ভুলবে না। ইবনে সিনা, ইমাম গাজালী, জালাল উদ্দিন রুমী, আল্লামা ইকবাল প্রমুখ। প্রশ্ন আসে অতীত ১০০ বছরে ইসলামী শিক্ষা ব্যবস্থায় কতজন গবেষক, আবিষ্কারক, বিজ্ঞানী, দার্শনিক উপহার দিতে পেরেছে? যদি দিতে না পারে তাহলে কেন দিতে পারেনি? নাকি ইসলামী শিক্ষা ব্যবস্থায় কোন ত্রুটি আছে ?


সর্বশেষ এডিট : ০৫ ই মার্চ, ২০২৩ রাত ১:১৪
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ-ভারত বাণিজ্য ঘাটতি : ভারসাম্যের লক্ষ্যে বাংলাদেশে উৎপাদন ও রপ্তানি কৌশল

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:০২


ভারত বাংলাদেশের অন্যতম বৃহৎ ও নিকটতম বাণিজ্য অংশীদার। ভৌগোলিক নৈকট্য, দীর্ঘ সীমান্ত, পরিবহন সুবিধা এবং পরস্পর-নির্ভরশীল উৎপাদনব্যবস্থার কারণে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের গুরুত্ব অস্বীকার করার উপায় নেই। কিন্তু এই... ...বাকিটুকু পড়ুন

//১৫ ই আগস্ট ১৯৭৫ ও জীবনের সমীকরণ//

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ১৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৯

নিশ্ছিদ্র পরিকল্পনার পর নিখুঁতভাবে তা মাঠ পর্যায়ে প্রয়োগ করা হলো, অতঃপর আশানুরূপ অথবা আশাতীত ফলাফলও এলো। আপাতদৃষ্টিতে সমীকরণের রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইট হয়ে পরলো কেমন যেন ভারসাম্যহীন।... ...বাকিটুকু পড়ুন

সম্ভবত বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবেই তারেক রহমান ভারতে যাচ্ছেন....

লিখেছেন জুল ভার্ন, ১৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:২৭

সম্ভবত বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবেই তারেক রহমান ভারতে যাচ্ছেন, যদিও এখন পর্যন্ত সফরটি চূড়ান্ত হয়নি। বাংলাদেশের সম্মতি আদায়- এক্ষেত্রে বাংলাদেশের 'কচিকাঁচা কুটনৈতিকদের' হারিয়ে ভারতীয় 'প্রবীণ কুটনৈতিকরা' জয়ী হয়েছে।

শেখ হাসিনার আমলে... ...বাকিটুকু পড়ুন

শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর কারা মিষ্টি বিতরণ করেছিল?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:১৬


যদি কোনোদিন টাইম ট্রাভেল মেশিন আবিষ্কার হয়, পঁচাত্তরের ঘটনা নিজের চোখে দেখার চেষ্টা করতাম। সে সময় কিছু মানুষ মিষ্টি বিতরণ করেছিল বলে শোনা যায় । আমি তাদের কাছ থেকে মিষ্টি... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯৭

লিখেছেন রাজীব নুর, ১৫ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:০২



আজ জাতীয় শোক দিবসের।
জাতির পিতাকে আজকের দিনে স্বপরিবারে নির্মম ভাবে হত্যা করা হয়েছিলো। আজ শেখ মুজিবের ৩২ নম্বরের ভাঙ্গা বাড়িতে একজন গিয়েছেন শ্রদ্ধা জানাতে। তার হাতে ফুল... ...বাকিটুকু পড়ুন

×