কিভাবে শুরু করব বুঝতে পারছি না। আমার কষ্টের তীব্রতা হয়ত এ লেখার মাধ্যমে বোঝানো সম্ভব নয়।



ব্লগে আমার বয়স মাত্র দেড় বছর হতে চলল।
মাঝে মাঝে আমার যত ভালোলাগা, আবেগ, দুঃখ-কষ্ট গুলোর সমন্বয় সাধনের অভিপ্রায়ে . . . এই শিরোনামে আমার যাত্রা শুরু। তবে আমার লেখার চেয়েও অন্যের লেখা আমাকে বেশী আকর্ষণ করত, এটা নেহায়তই আমার একার না আমার বিশ্বাস প্রায় সবার। এত চমৎকার ও উপকারি সব লেখা গুলো আমি
আমার প্রিয় পোস্ট এ রাখতাম। নিজের লেখার চেয়ে অন্যের লেখা পড়া এবং সেটা নিজের
আমার প্রিয় পোস্ট এ রাখাটা অনেকটা অভ্যেস হয়ে গিয়েছিল। কিন্তু আজ হঠাৎ করেই দেখি
আমার প্রিয় পোস্ট এ রাখা পোষ্টের
৩ ভাগের ২.৫ ভাগই নেই। আমি ভুল করেও কখনো প্রিয় তে রাখা ১টি পোষ্টও মুছে ফেলি নাই। কম্পিউটারে একটা কিছু ডিলিট করতে গেলে একটা মেসেজ আসে আমি সেটা ডিলিট করব কিনা, কিন্তু এই ব্লগে কেন সেই নিয়ম নেই। আমার লেখা গুলো মুছে ফেলার আগে একটা মেসেজ কি দেয়া যেত না !!!!!
নিজেকে একজন অন্ধ/ পঙ্গু / ডায়াবেটিস রোগী মনে হচ্ছে।




জীবন আছে কিন্তু নিথর। একবার আমার কম্পিউটার এর হার্ডডিস্ক নষ্ট হয়ে গিয়েছিল তখনও এত কষ্ট পাইনি।
কোনভাবে কি আমার প্রিয় পোষ্ট গুলো ফিরে পাওয়া সম্ভব না !?!?!?!
মাননীয় মডারেটর প্লিজ প্লিজ আমার প্রিয় পোস্ট গুলো আমায় ফিরিয়ে দিন। (কোন মডারেটর সাহায্য করবেন কি ? ... জাবির ১জন শরৎ ভাই আছেন, শুনতে পাচ্ছেন .....)
সর্বশেষ এডিট : ৩০ শে জুন, ২০১২ বিকাল ৩:৪৩