প্রথম আলোর কাছে আমার চাওয়া
১৬ ই অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৬:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
একান্ত ব্যক্তিগত একটি অভিমত শেয়ার করছি। আশা করছি এটাকে একটি গঠনমূলক সমালোচনা হিসেবে গ্রহণ করবেন। কেউ এই বিষয়টাকে অন্য ভাবে নিবেন না, দয়াকরে। চোখ খুললেই প্রথম আলো, চোখ খুলে দেয় প্রথম আলো - এ স্লোগানকে বুকে ধারণ করে চলেছি আজ অনেকদিন। প্রথমআলোর যে কোন রিপোর্ট বা যে কোন খবরের বিশ্বাসযোগ্যতা আমার কাছে ছিল ধ্রুবতারার মত সত্য। কিন্তু গত ২দিনে ২টি বিষয় দেখে আমার কিছু জিজ্ঞাসা ভর করেছে মাথায়। তা হল গত ১২ অক্টোবর প্রথম আলোর শেষ পাতায় দেখলাম ইন্টারনেট সেবা প্রদানকারী নতুন কোম্পানী ওলো কে নিয়ে একটি অনুসন্ধানী রিপোর্ট। এটা দেখে ভালবাসা আরো বেড়ে গেল - রিপোর্ট এর একটি ছবি -

আগের রিপোর্ট টা দেখে যতটা ভালবাসা বা দেশের জন্য কাজ করে যাচ্ছে প্রথম আলো এই মনোভাব ফিকে হয়ে গেল ২ দিন পর যখন ঐ কোম্পানীর বিজ্ঞাপন দেখলাম প্রথম আলোতে। এই হলো সেই ছবি -
তবে কি ব্যবসার স্বার্থে বিভিন্ন কোম্পানী নিয়ে এ ধরনের রিপোর্ট !! প্রথম আলোর একজন শুভাকাঙ্খী হিসেবে কর্তৃপক্ষের কাছে অনুরোধ “বদলে যাও, বদলে দাও” - এ স্লোগানকে যখন বুকে ধারন করছি তখন এসব কোম্পানীর কটাকার বিজ্ঞাপনের লক্ষ্যে রিপোর্ট আর দুদিন পরে তার বিজ্ঞাপন ছাপিয়ে আমাদের বিশ্বাসের জায়গায় আঘাত হানবেন না ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪
একটা গল্প দিয়ে শুরু করা যাক।
শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন