somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দায়বদ্ধতা - /:)

২৮ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খবর: দক্ষিণ কোরিয়ায় ফেরিডুবি - ব্যর্থতার দায় কাঁধে নিয়ে প্রধানমন্ত্রীর পদত্যাগ (২৮ এপ্রিল ২০১৪ প্রথম আলো - পৃষ্ঠা ০৭)

[ ১৬ এপ্রিল ২০১৪ তে ফেরিডুবে ১৮৭ জন মারা যাওয়ায় ১১ দিনের মাথায় রাজধানী সিউলে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন প্রধানমন্ত্রী চাং হং-ওয়ান যা টেলিভিশনে প্রচার করা হয়। এ সময় ব্যর্থতার দায় স্বীকার করে তিনি দেশবাসীর কাছে ক্ষমা চান। ‘এই ফেরি দুর্ঘটনা রোধে অক্ষমতা এবং পরে যথাসময়ে উদ্ধার তৎপরতা শুরু করতে না পারায় আমি ক্ষমাপ্রার্থী। আমি বিশ্বাস করি, প্রধানমন্ত্রী হিসেবে আমাকে দুঃখজনক এ ঘটনার দায়দায়িত্ব নিতে হবে।’ ]

না না ভাববেন না যে রানা প্লাজা ধসে ১,১৩৫ জন মারা যাওয়ার ১ বছর পর এসে আমি আমাদের প্রধানমন্ত্রীকে নিয়ে কিছু বলতে চাইছি। আমি প্রধানমন্ত্রী বা তাঁর আশে পাশে যারা আছেন তাঁদেরকে নিয়েও কিছু বলে তাঁদের ঝিমুনিকে কমাতে চাইনা, তাঁরা এই প্রচন্ড গরমেও এসিতে থাকুক, আরো দোয়া রাখি তাঁদের লোডশেডিং স্পর্শ না করুক, রাস্তার জ্যামে ভুল করেও কোনোদিন সিগন্যাল না পড়ুক, ওয়াসার পানির লাইনে পানির বন্যা বয়ে যাক।

শুধু একটিই প্রত্যাশা দেশে যত প্রকার মিডিয়ায় আন্তর্জাতিক খবর প্রকাশ হয় সেগুলো যাতে তাঁদের পড়ে শুনানো হয়। এসব খবর শুনে শুনেও যদি কোনোদিন তাঁদের মনে পদত্যাগ এর কিঞ্চিৎ ইচ্ছে প্রতিফলিত হয়।
আর হ্যাঁ যারা রানার বিচারের সাথে সম্পর্কিত তারা যেকোন কারণেই হোক রানার কিছুই করতে পারবেন না বলেই হয়তো মৃত্যুর সময়ে কিছু পা আপনাদের পশ্চাৎদেশ এর উদ্দেশ্যেই বের করে রেখে গেছে যা আমাদেরে আলোকচিত্রী সাংবাদিক ভায়েরা দেখিয়েছে . . . .



দক্ষিণ কোরিয়ায় ফেরিডুবে (যা ডুবতেই পারে ) ১৮৭ জন মারা যাওয়ায় ১১ দিনের মাথায় পদত্যাগের ঘোষণা দেন প্রধানমন্ত্রী। আর আমাদের দেশে ভবন ধসে ( যা ধসার কথা না ) ১,১৩৫ জন মারা যাওয়ার ১ বছর পেরিয়ে গেলেও অপরাধীর শাস্তি হয়না !!! সত্যিই সেলুকাস .... দেশ অনেক বদলায়ে যাইতেছে রে ভাই।

সর্বশেষ এডিট : ২৮ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:১১
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

আমরা এমন কেন?

লিখেছেন তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪

একটা গল্প দিয়ে শুরু করা যাক।

শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×