somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বার্থপর প্রেমিক

২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পকেটে ম্যাচ না রাখার অভ্যাস টা অনেক পুরোনো। তাই হোটেল থেকে বের হয়েই একটা লাইটারের খোঁজে এদিকওদিক উকি দিচ্ছি। হঠাৎ পাশ থেকে কে জানি ভাই,ভাই বলে ডাকছে। যদিও জানি এই এলাকায় ডাকার মতো আমার পরিচিত কেউ নেই, তাও স্বভাবসরূপ না তাকিয়ে থাকতে পারলাম না। অদ্ভুত বলি আর কাকতালীয় বলি, ডাক টা আমার জন্যই ছিলো। লোকটা আনোয়ার ভাই। আনোয়ার ভাইয়ের সাথে আমার পরিচয় টা খুব বেশি পুরোনো না। সম্পর্কের শুরুটা হয়েছিলো একটা সিগারেট দিয়ে। সেদিন প্রচন্ড বৃষ্টি হচ্ছিলো। উনি আসার ১৭ সেকেন্ড পূর্বেই দোকানদারের কাছে থাকা শেষ দুইটা সিগারেট আমার কাছে বিক্রি হয়ে গিয়েছিলো। আর এর পর থেকেই আমাদের মধ্যে একটা ছোট্ট সম্পর্কের শুরু। আনোয়ার ভাই রিকশায় বসা। সিগারেট টা ধরিয়ে উনার দিকে হাঁটা দিলাম। কি ভাই, এই এলাকায় যে.? না,তেমন কিছু না, ছোট্ট একটা কাজ ছিলো,তাই। ওওওও, তা কাজ কি শেষ হইছে, না বাকি আছে.? কাজ তো অনেক আগেই শেষ হইছে, ভাবলাম দুপুরের খাওয়া টা আপনাদের এলাকায় করে যাই, তাই একটু হোটেলে ঢুকছিলাম আরকি। এখন সোজা বাসায় যাবো। এটা একটা কথা কইলেন ভাই, আমার এলাকায় আইসা আমার বাড়িতে পা না দিয়া চইলা যাবেন,এইটা কেমনে হয়.? না,না আনোয়ার ভাই,আজ না,অন্য কোনো দিন। আমি কোনো কথাই শুনতে চাই না,আপনি রিকশায় উঠেন। আনোয়ার ভাই কে খুব বেশি জোরজবরদস্তি করতে হলো না,আমি রিকশায় উঠে পড়লাম। গোটা রাস্তাটা আনোয়ার ভাইয়ের ছোটবেলার গল্প শুনতে শুনতে আসলাম। বাসাটা খুব বেশি খারাপ না। সব কিছুই গোছানো গাছানো। আনোয়ার ভাই একটা তেল কম্পানী তে চাকরি করে। বেতন খুব বেশি না, তবে ঠিক কতো সেটাও জানি না। আনোয়ার ভাইয়ের মেয়ে টা টিভিতে হিন্দি গান দেখছে। সাথে আমিও।
ক্ষানিকটা চমকে দিয়ে হঠাৎ ঘরে একটা পরীর আগমন ঘটলো। কালো পরী, সাদা পরী। পোশাকটা কালো, মেয়েটা সাদা। ক্ষানিকটা বিস্মিত আমি। অদ্ভুত একটা হাসি। অতি অদ্ভুত। একটি মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচাতে পারে এই হাসি। আমি তাকিয়ে আছি। হা করে। আনোয়ার ভাই ঘরে ঢুকলো। ও আমার ছোট বোন মুমু। ওর কথাই বলতেছিলাম আপনাকে। আল্লাহ সব দিছে, শুধু জবান টা দেয় নি। ভাবি আর মুমু আমার জন্য নানা রকমের খাবার আনতেছে। একটা ব্যান্সোনের বিনিময়ে যে এতোটা ভালবাসা পাওয়া যায় সেটা নিজে না দেখলে বিশ্বাস করতাম না। খাওয়া শুরু করলাম। মুমুর কথা ভাবতে ভাবতে বেশ খানিকটা খেয়ে ফেলেছি। আমার খাওয়ার সক্ষমতা এতোটা জানা ছিলো না। যাই হোক। আমি ভাবছি মুমুর কথা। সত্যিই কি একটা মেয়ে এতোটা সুন্দর হতে পারে.!! আমার জানা ছিলো না। কিন্তু ওর তো বাকশক্তি নেই। তাতে কি.? জগৎ-য়ের সবাইকে বকবক করতে হবে এমন তো কোনো শর্ত নেই। ভাবছি ও কি জানে, ও কতোটা সুন্দর.? হয়তোবা। আমি কি ওর সৌন্দর্যের ক্ষানিক টা প্রশংসা করবো.? নাহ্। পারবো না আমি। সৃষ্টিকর্তা এতোটা দুঃসাহস দেয়নি আমাকে। বুকটা ধড়ফড় করছে, শ্বাসপ্রশ্বাস ঘন হচ্ছে, চোখ দিয়ে আগুন বের হবে মনেহয়, দম আটকে আসছে আমার। আর একটিমুহূর্তও থাকতে পারবো না আমি এখানে। একটি মুহূর্তও না। আর একটুখানি দেড়ি হলে হয়তো আমি মুমুর প্রেমে পড়ে যাবো। যা আমি চাই না। কোনো ভাবেই না।
বাচ্চাটার হাতে ২০০ টাকা দিয়ে আনোয়ার ভাইয়ের কাছে দ্রুত বিদায় নিলাম। কথা দিলাম আবার আসবো। শিগ্রই আসবো.....
সর্বশেষ এডিট : ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৪৫
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সে আমার এআইনোক্কিও

লিখেছেন শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪


এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:২২



ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে
==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,
তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি... ...বাকিটুকু পড়ুন

দরজায় কড়া নাড়ছে সংকট: ডেঙ্গু কি তবে শুধুই দূরের পরিসংখ্যান?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:০০


অনেক দিন আগে সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি লেখায় এমন একটি ভাবনা পড়েছিলাম—যুদ্ধ যখন দূরে থাকে, তখন তাকে নিয়ে আমরা উত্তেজিত হই, আলোচনা করি, পক্ষ-বিপক্ষ নিই। কিন্তু সেই যুদ্ধ যখন নিজের উঠোনে... ...বাকিটুকু পড়ুন

Somewhereinblog.net বাঁধ ভাঙ্গার আওয়াজ থেকে ডিজিটাল পাবলিশিংএ পরিনিত করে আর্থিক দিক দিয়ে স্বাবলম্বির লক্ষ্যে Substack-inspired Membership/Subscription Model প্রস্তাবনা

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১৯


একজন সাধারণ নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিন আমি লক্ষ্য করি, আমাদের এই Somewhereinblog.net ( সামু) প্ল্যাটফর্মটি কত চমৎকারভাবে বাংলা সাহিত্যের এবং তথ্যভিত্তিক লেখার... ...বাকিটুকু পড়ুন

×