somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

িফল্ড মার্শাল
সংবিধিবদ্ধ সতর্কীকরণ: এই নিকটি অবশ্যই (১৮+) দের জন্য এবং দুর্বল ও সংবেদনশীলদের বিশেষ ভাবে অনুরোধ রইলো এই নিকের পোস্ট সমূহ এড়িয়ে যাওয়ার। এর পরও যাদের ভিতরে খুব বেশি কুড়কুড়ি আছে তারা অবশ্যই নিজ দায়িত্বে ঢুকবেন। আর পোলাপাইন!!! এই গুলান বহুত শয়তান ।

অসমাপ্ত বিয়ে

০১ লা জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সীমা তার বান্ধবী সোহেলীকে ফোন দিতে গিয়ে একটি ডিজিট ভুল করায় অন্য নাম্বারে ঢুকেছিল।
ওপাশ থেকে একটি পুরুষ কণ্ঠ বললো, হ্যালো, কে বলছেন?

সীমা আমতা আমতা করে বললো, এখানে সোহেলী আছে?

ওপাশ থেকে বললো, সোহেলী নামে এখানে কেউ থাকে না। এটা র‌্যাবের অস্থায়ী ক্যাম্প।

সীমা সরি বলে লাইন কেটে দিল।



পরের দিন সীমার মোবাইল ফোনে গতকালের ভুল করা নাম্বার থেকে ফোন আসে।

সীমা রিসিভ করে ওই লোকটির সঙ্গে কথা বললো। সীমার সঙ্গে তার পরিচয় বিনিময় হলো।

তার নাম রেজা, র‌্যাবের অফিসার।

তাদের মধ্যে আস্তে আস্তে বন্ধুত্ব হয়। পরে সেটা প্রেম, ভালোবাসায় রূপ নেয়।



শুরু হলো সীমা ও রেজার মধ্যে চলছে গভীর প্রেম।

ওরা দুজন দুজনের সঙ্গে প্রয়ই দেখা-সাক্ষাৎ করে। একেক সময় একেক জায়গা, পার্ক, সিনেমা, রেস্টুরেন্টে যায়।

সীমা সম্পর্কে রেজা সব তথ্যই জানে। কিন্তু সীমা রেজার সম্পর্কে তেমন কিছু জানে না। শুধু এইটুকুই জানে, রেজা র‌্যাবের অফিসার, থাকে ঢাকায়, গ্রামের বাড়ি রংপুর।

সীমাকে নিয়ে রেজা একদিন পার্কের কটেজে নিয়ে গেল রেজার যৌন চাহিদা মিটিয়ে নিল।

সীমা তেমন বাধা দেয় না। কারণ রেজা কথা দিয়েছিল, কিছুদিন পর সীমাকে বিয়ে করবে।

রেজা অল্পদিনে সীমার পরিবারের সবার সঙ্গে সখ্যতা গড়ে তোলে। মাঝে মধ্যে সীমাদের বাড়ি গিয়ে রাত কাটায় সীমার সঙ্গে।

এলাকায় কথা হতে লাগলো, সীমার বিয়ে হচ্ছে র‌্যাবের অফিসারের সঙ্গে। এলাকার লোকজন সীমাদের বাড়ির সকলকেই সমীহ করে চলে।

রেজাকে সীমার মা-বাবা জামাই আদর করেন। কারণ কয়েকদিন পর তো সে তাদের জামাই হবেই।

রেজা সুযোগ বুঝে সীমার বাবা কাছ থেকে নিজের বড় ধরনের প্রমোশনের কথা বলে এক লাখ টাকা নেয়।

সীমার বাবাও মেয়ের সুখের কথা চিন্তা করে টাকা দেন।

কথা অনুযায়ী রেজা ও সীমার বিয়ের আয়োজন সম্পন্ন করা হয়।

রেজা বরবেশে আর পাশেই সীমা কনে বেশে বসে ছিল।

কাজি সাহেব বিয়ের পয়গাম নিয়ে ওদের দুজনের সামনে হাজির। সীমাকে তিনবার কবুল বলতে বললেন।

সীমা যখন কবুল বলবে ঠিক তখনই র‌্যাবের দশ-বারো সদস্য বিয়ের আসরে উপস্থিত। সবাই ভাবলো, সীমার জামাই তো র‌্যাবের অফিসার, হয়তো তার সব বন্ধু এসেছে। কিন্তু ঘটনা ছিল এর উল্টো।

র‌্যাব সদস্যরা সরাসরি বিয়ের আসরে এসে রেজাকে টেনে-হেচড়ে নিচে নামিয়ে কিছু উত্তম-মাধ্যম দিয়ে হ্যান্ডকাফ পরিয়ে গাড়িতে তুললো।

সীমার বাবা র‌্যাব সদস্যদের কাছে জানতে চাইলেন, রেজাকে গ্রেফতার করছেন কেন? ওর অপরাধ কি?

সীমা অবাক হয়ে দেখছিল ওর হবু স্বামীর সঙ্গে র‌্যাব সদস্যদের ঘটনা এবং শুনছিল র‌্যাব সদস্যদের সঙ্গে ওর বাবার কথোপকথন।

র‌্যাব কর্মকর্তারা বললেন, রেজা নিজেকে একেক সময় একেক অফিসার পরিচয় দিয়ে বিভিন্নজনের সর্বনাশ করেছে। ও হচ্ছে প্রফেশনাল প্রতারক। ওর নামে এমন এক ডজন প্রতারণার মামলা আছে। আমরা ওকে হন্যে হয়ে খুজছিলাম।



সীমার সব স্বপ্ন-সাধ ধুলায় মিশে গেল।

রেজাকে গ্রেফতার করে র‌্যাব সদস্যরা নিয়ে গেলেন।

সীমার বিয়ে ভেঙে গেল।

সীমা বিয়ের আসরেই অজ্ঞান হয়ে পড়ে গেল।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×