somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ফিরোজ-২
চাই আমি সারা পৃথিবী ঘুরে বেড়াতে কিন্তু পারি না তবে পারব একদিন এটা আমার বিশ্বাস।

!! জোকস২০ !!!

১১ ই এপ্রিল, ২০১২ সকাল ১০:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



জোকস কমন পড়লে ও পড়তে পারে......................।


৯৩। কোন কাল?

ব্যাকরণ ক্লাস চলছে। মোতালেব স্যার ক্লাশের সবচেয়ে অমনোযোগী ছাত্রী তুলিকে দাঁড় করালেন। জিজ্ঞেস করলেন- বল তো, বাইরে বৃষ্টি পড়ছে, এটা কোন কাল?

তুলি তো আর পড়াশুনা করে না, কতোক্ষণ মাথা চুলকে শেষে বলল- বর্ষাকাল স্যার!


৯৪। রুমালটাও ভাঙবে?

আজকে আজমল সাহেবের ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল। তাড়াতাড়ি করে কোনোমতে রেডি হয়ে দৌড়াতে দৌড়াতে ঘর থেকে বের হলেন। বিল্ডিং থেকে মাত্র বের হয়েছেন, শুনলেন, উপর থেকে তার স্ত্রী চিৎকার করে বলছেন- তুমি ঘড়ি, মোবাইল আর রুমাল ফেলে গেছ। নিয়ে যাও।

কিন্তু আজমল সাহেবের হাতে একদমই সময় নেই, বললেন, সময় নেই। তুমি ছুঁড়ে দাও, আমি ধরছি। তার স্ত্রী প্রথমে মোবাইল ছুঁড়ে দিলেন। আজমল সাহেব ধরতে পারলেন না, পড়ে ভেঙে গেল। তারপর তার স্ত্রী ঘড়ি ছুঁড়ে মারলেন। সেটাও ধরতে পারলেন না আজমল সাহেব, পড়ে ভেঙে গেল। সবশেষে যখন তার স্ত্রী রুমাল ছুঁড়ে দিচ্ছিলেন, তখন আজমল সাহেব খেঁকিয়ে উঠলেন, দেখছ না, আমি ধরতে পারছি না, তারপরও সবকিছু ছুঁড়ে মারছ! রুমালটাও ভাঙবে নাকি তুমি? দাঁড়াও, আমি আসছি।


৯৫।রোগটার নাম কী?

করিম সাহেবের যে কী ভীষণ রোগ হয়েছে, সারা শরীরে ফোলা ফোলা দাগ। তাই নিয়ে গেছেন এক ডাক্তার দেখাতে। ডাক্তারও পরীক্ষা করে রোগের আগামাথা কিছুই বুঝতে পারছেন না। এমন বিদঘুটে রোগ তিনি এর আগে দেখেননি। সব দেখেশুনে জিজ্ঞেস করলেন- আপনার আগে এমন হয়েছিল?
- জি। আচ্ছা, আমার আসলে কী রোগ হয়েছে বলেন তো?
- আগেরবার যে রোগ হয়েছিল, এবারও সেই রোগটাই হয়েছে।
- তা রোগটার নাম কী?
- আরে, আগেরবার ডাক্তার যে রোগের নাম বলেছিল, এবারও সেই রোগটাই হয়েছে।

৯৬।দাঁত ছাড়া কুকুরের কামড়

একদিন পাপ্পু মুন্নাকে জিজ্ঞেস করল, তুই তো সবই জানিস। বল তো, ‘তোকে একটা কুকুর কামড়ে দিল। কিন্তু কুকুরটার কোনো দাঁত নেই। তুই তখন কী করবি?’
মুন্না বলল, ‘কী আর করব, সুঁই ছাড়া একটা সিরিঞ্জ দিয়ে ইঞ্জেকশন নিয়ে নেব!’

৯৭।কবে হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ?

একদিন ইতিহাস স্যার ক্লাসে ঢুকেই রবিনকে দাঁড় করিয়ে জিজ্ঞেস করলেন- ‘রবিন, বল তো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে হয়েছিল?’
রবিন তো পড়াশোনা করেই না। ও কীভাবে জানবে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল ১৯৪১-৪৫ সালে! ও কতোক্ষণ মাথা চুলকে নিয়ে কাচুমাচু করে বলল, ‘স্যার, প্রথম বিশ্বযুদ্ধের পরে!’

৯৮।গাধা চড়ালে কী হয়?

একদিন সোনাই আর রূপাই গল্প করছিল। গল্প করতে করতে একবার সোনাই রূপাইকে জিজ্ঞেস করলো, ‘আচ্ছা বল তো, যারা গরু চড়ায়, তাদেরকে কী বলে?’
- রাখাল।
- আর যারা গাধা চড়ায়?
- শিক্ষক!

৯৯। দুই মিনিটের ব্যাপার!

কয়দিন ধরে করিম সাহেবের খুব দাঁতে ব্যথা করছে। তিনি গেলেন এক দাঁতের ডাক্তারের কাছে। ডাক্তার বাবু দাঁতটা একটু টিপেটুপে আলোতে নিয়ে দেখে বললেন, ‘দাঁতটা তুলে ফেলতে হবে। প্রত্যেক দাঁত তোলার জন্য তিনশ’ টাকা করে দিতে হবে।’

- করিম সাহেব বললেন, ‘কিন্তু সে তো মাত্র দুই মিনিটের ব্যাপার।’

- ‘আপনি চাইলে আমি আরো বেশি সময় নিয়ে দাঁত তুলতে পারি!’ বললেন ডাক্তার বাবু।

১০০। আমার দাম কতো?

দুষ্ট ছেলে একদিন মায়ের কোল ঘেঁষে আদুরে গলায় বললো, ‘মা, তোমার কাছে আমার দাম কতো? অনেক, না?’

- ‘অ-নে-ক!’

- ‘অনেক কতো? এক কোটি টাকা?’

- ‘কোটির চেয়েও অনেক বেশি। কোটি কোটি কোটির চেয়েও বেশি।’

- ‘তাহলে সেখান থেকে আমাকে দশ টাকা দাও না, একটু আইসক্রিম খাব।’









৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সেই মেয়েটিকে খোঁজ....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৮:২৩



তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-

বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন

ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯



Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

লিখেছেন দানবিক রাক্ষস, ০২ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১:১২



১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

×