somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এটা কোন কবিতা না, সায়েরীও না...কিছু কথা

২৯ শে ডিসেম্বর, ২০১০ বিকাল ৫:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাঝে মাঝে মানুষ নিজেও বোঝে না, সে কি লিখছে, কিন্তু লিখতে ইচ্ছা করে, সেরকম একটা চেষ্টা এটা........................

জানি, এভাবেই হারিয়ে যাবো চোখের অবহেলায়
নিছক খেলায়, ভেঙ্গে যাবে আমার জগতের তাস-ঘর
কেউ থাকবে না সময়ের পট চেয়ে, অপেক্ষার জট হবে চেয়ে
ফেরার পথে মেলে ধরে আচঁল অর্ধ চোখ ঢেকে, পথ চেয়ে, উৎকন্ঠার ঘন্টায় জানি হবে না কারো
আবেগের দরপতন, উত্তরন, জাগরন, কিংবা পলায়ন। তাতে কি?
ত্ইা বলে কি আমি খুজবো কেউ আছে যে চেয়ে রবে পথ আমার? রথে দাড়িয়ে হবে আমার উৎকন্ঠি
কেউ চেয়ে রবে না পথে, যখন সন্ধ্যা নামবে, ঠিক তখন, ফেরার পথে মেলে ধরে আচঁল অর্ধ চোখে, পথ চেয়ে আমার ? কখন পড়বে চরণ ফেরার পথে! হাহাহা ......হা , না, রবে না, কেউ..হাহা - হা
জানি, রবে না কোন বন্ধন, কারো সাথে কোন সন্ধি
জানি, মুছে যাবে আমার সাথে সাথে আমার ছায়া, আমার কায়া, আমার গন্ডি
যদি কেউ থাকতো, কেউ একজন থাকবে, কেউ চেয়ে রবে পথ-
সে তো স্বপ্ন, মানব অন্তরে, আমার যে নেই সেই অন্তর, আমি যে অন্তর হীন
এক যন্তর মাত্র। তোমায় বলিনি, না কখনও বলিনি, কেন বলবো ?
রবে তুমি পথ চেয়ে আমার রথে, আমার তরে, না হবে না আমার দ্বারা বলা
জানি শেষ হবে পথ-চলা তোমার আমার, ভিন্ন ভিন্ন উদ্দেশ, ভিন্ন ভিন্ন আবেগ নিয়ে
ভালবাসার অপেক্ষা, ওরে সেতো অনেক পরে! যখন হৃদয়েই ন্ইা জানাশোনা
যখন কোন দাবী নাই আবেগের একে-অপরে! তবে সে কথা কেন আসছে?
বলো, বলো কেন, আসছে? আমি তো বলিনি, আমি তো ঢালিনি স্রোতের শীতলতার মাত্রা
আমি তো বাসরের স্বপ্নে করিনি হিমালয়ের ব্রত-যাত্রা, আমি কি কখনও বলেছি সে শ্লোগন তোমার ব্যানার পানে তোমার দরজায় কি ছিল আমার কোন মিছিল? ভালবাসার অধিকার আদায়ে, কিংবা প্রতিষ্ঠায়? না ওরে না
সে আমার অন্তর নয়, আমি কেবলি এক জন্তর মাত্র, আমি কেবলি এক প্রান্তর মাত্র-
যেখানে আর পড়ে না কোন মানবের কদম, পুরাতন ছ্যাবলা পড়া আমার পথে কেবলি
কাটা মেলে অজানা ডায়নোশোর মুখে নিয়ে আগুন, নখিল হায়না, মুখে নিয়ে ক্ষুধা। যেখানে
ঝি ঝি ডেকে যায় অবিরাম। ঝি ঝি... নাম না জানা সর্প তার বিষাক্ত শরীর নিয়ে শিহরিত করে যায় মাঝে মাঝে, কিন্তু কোন সাপুরে আর আসে না, বীষের উপর আবারও বিষাক্ত কামড় দিয়ে যায় সময়েল ময়াল
যন্ত্রনার প্রান্তরে আঁতকে ওঠে আত্ব্যা, প্রেতাত্বারা ডাকে ভয়াল, কেউ আসে না, অবিরাম বর্ষনে ছেয়ে যায় আকাশ, কোন বসন্ত আর আসে না, অভিশপ্ত জাদুকরের মন্ত্রনার সেই প্রাচীন থেকে আজ অবধি কদমার্ক্ত শ্রাবনই কেবল
জেগে রয় আমাদের কান্নার পাহারায়, আমি জানি, কেউ বাড়াবে না হাত আমার শ্রাবনে, আমার প্লাবনে
প্রতি রাতের যে অবিরাম ক্রন্দন, যে সয়লাব, অশ্র“র জলে যে বাধ, কেউ দাগবে না তালাক সেই বাধনে, তাতে কি? আমিও তো ফরিয়াদ নিয়ে বসিনি, বিধাতার দরবারে,কিংবা লম্বা সুপারিশ নিয়ে পথ আগলে ধরিনি তোমার
আমি জানি, কেউ চেয়ে রবে না পথে, যখন সন্ধ্যা নামবে, ঠিক তখন, ফেরার পথে মেলে ধরে আচঁল অর্ধ চোখে, পথ চেয়ে আমার ? উৎক›ঠা নিয়ে, শংকা নিয়ে দরজার কোনায় দিয়ে সামান্য বের চোখ কিংবা জানালার পর্দা সরিয়ে আড়াল হতে চেয়ে পথ, আমি জানি এভাবেই গত হবো স্বপ্ন দেখে অযথাই, খামোখাই, হবে না কিছু, আমি সামনে যাবো কিন্তু থাকবে শূণ্য পিছু, বর্তমানের স্রোতে “কখনও কোন এক অজানা পথিক” শব্দটা ছাপা হবে আমার নামে, তারপর কোন এক জং-ধরা খামে, আসবে পরওয়ানা, বেওয়ারিশ লাশের আত্ব্যা শান্তি কামনায় আঞ্জুমানে মফিদুল হয়ে খোদার শানে। চেহালাম, কিংবা দোয়া মাহফিলের বার্তা তোমার দরবাওে বেরং কোন খামে, যা এককোন হবে সামান্য ছেড়া, শোকবার্তার পাতা ভরা অজানা পথিক নামে। জানি।
কেউ চেয়ে থাকে না পথ, এখনকার পথে, বাড়ির ফেরার কাজল সময়ে আলো দিয়ে পথের কৃষ্ণতায়
বাড়িয়ে দিতে ভালবাসার রেখা পানে, মনের টানে। জানি, কেউ থাকে না, জানি কেউ থাকবে না।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

জীবন চালাতে শহরে থাকা কিন্তু বেঁচে থাকা যেন বাড়িতেই

লিখেছেন Sujon Mahmud, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৯

ঈদের ছুটিটা কেমন যেন চোখের পলকে শেষ হয়ে গেল। মনে হচ্ছিল, এই তো সেদিন বাড়ি গেলাম—মায়ের হাতের রান্না, বাবার গল্প, ছোট মেয়ের হাসি, আর স্ত্রীর সেই নীরব অভিমান… সবকিছু মিলিয়ে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

×