সরকারী বিদ্যুত উৎপাদন শূণ্য। আমলা আর নেতাদের তোষামোদী, টেন্ডার, অযোগ্যতা, অশিক্ষিত জনবল, অকারিগরী জ্ঞানসম্পন্ন লোকদের দৌরাত্মায় বিদ্যুত বিভাগ আজ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। দেশের কোটি কোটি টাকা বিদেশ পাচার হচ্ছে, নিজের ভাবমূর্তি বজায় রাখার কথা চিন্তা করে সরকার ২০ টাকা করে বিদেশী/বেসরকারী বিদ্যুত উৎপাদনকারী প্রতিষ্ঠানের কাছ থেকে বিদ্যুত ক্রয় করছে, আর তা জনগণের কাছে বিক্রি করছে মাত্র ৩ থেকে ৫.৫০ টাকায় (আবাসিক ও বাণিজ্যিক ভিত্তিতে)। গতকাল (বার্জমাউন্টেন্ট ) খ্যাত খালিশপুর খূলনার বেসরকারী বিদ্যুত প্রতিষ্ঠানের একজন ইন্জিনিয়ারের সাথে কথা হচ্ছিল, দেশ প্রেমিক সেই মানুষটি কান্নার মত শব্দ গুলো উচ্চারন করছিলেন, কেন, দেশের সরকার এভাবে দেশের টাকা নষ্ট করছে, তা কারও বোধগোম্য হয় না। সাধারন মানুষ তো জানে না, এসব কাহিনী। হায় আমার দেশ, হায় রে সরকার.............................
টেলিটক মানুষ ব্যবহার করতে চায়, সরকারী কর্মকর্তারাও ঘুষ খাওয়ার মাধ্যমে টেলিটকের অফারগুলো আটকে রাখে, অথচ প্রতি সেকেন্ডে গ্রামীনফোন, একটেল, সিটিসেল কোটি কোটি টাকা বিদেশে নিয়ে যাচ্ছে, কবে হুশ হবে আমাদের সরকারের কিংবা জনগনের।
সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে টেকনিক্যাল লোক না দিয়ে, অযোগ্য লোকদের মন্ত্রি করা হচ্ছে। ফলে তারা আরও অযোগ্য লোকদের সুপারিশ করে, পুরো সেক্টরকে অযোগ্য করে চলছে, আর পুরো চক্র দেশকে অযোগ্য করে চলছে, হায় রে জনগন, কবে হবে হুশ......................

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


