somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমরা কেন কুরআন বুঝে তেলাওয়াত করব???

১৪ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ১:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা যারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করি (বিশেষ করে বাংলাদেশে) তাদের মধ্যে শতকরা কতজন লোক কুরআন তেলাওয়াত করতে জানি ? আর যারা তেলাওয়াত করতে জানি তাদের মধ্যে শতকরা কতজন লোক কুরআন এর অর্থ বুঝি ?? ১ম প্রশ্নের উত্তর আমার কাছে মনে হয়, "খুবই কম"। আর দ্বিতীয় প্রশ্নের উত্তর আপনাদের উপর ছেড়ে দিলাম।
একটি উদাহরণ দেখা যাক, "যদি কোন কোম্পানি কোন যন্ত্র বাজারে ছাড়ে তাহলে সেটির নিরাপদভাবে ব্যবহারের জন্য সেই কোম্পানির পক্ষ থেকে User Guide ও দেয়া হয়ে থাকে। সেটি যথাযতভাবে বুঝে শুনে পাঠ করে যন্ত্রটি ব্যবহার করলে তা নিরাপদে ব্যবহার করা যাবে।আর যদি কেউ User Guide অনুসরণ না করে নিজের মন মত ব্যবহার করতে যায় তাহলে যে যেকোন বিপর্যয় ঘটতে পারে তা আর বলার অপেক্ষা রাখে না।"
ঠিক তেমনিভাবে আল্লাহ তায়ালা আমাদেরকে সৃষ্টি করে আমাদের চলার নিয়ম কানুন বিভিন্ন সময় বিভিন্ন নবী রাসুলদের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। তেমনি একটি User Guide হলো আল কুরআন, যা সর্বশেষ রাসুল মুহাম্মদ (সঃ) এর উপর অবতীর্ন হয়েছে।তাই এটিকে ভালভাবে বুঝে শুনে পাঠ করতে হবে এবং সেই আলোকে জীবন পরিচালনা করতে হবে।তা না হলে বিপর্যয় আসবেই।
অনেকেই আবার কোরআন শুধু পাঠ করতে জানি কিন্তু এর অর্থ জানতে আগ্রহী না বা অর্থ জানাটাকে অর্থহীন করি।আল্লাহ পৃথিবীতে মানুষকে তার প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন।আর তার কর্তব্য কি হবে তা একটি চিঠির মাধ্যমে জানিয়ে দিয়েছেন।চিঠির আরবী শব্দ হল রিসালাত আর যিনি তার বাহক তাকে রাসুল বলা হয়।তাই আল কোরআন হল তেমনি একটি রিসালাত বা চিঠি যার বাহক হলো মুহাম্মদ (সঃ)। এখন আমার প্রশ্ন হলঃ যদি কারো কোন বন্ধু কোন গুরুত্ত্বপুর্ণ চিঠি আরবীতে লিখে পাঠায় তাহলে সে কি করবে? শুধু অর্থ না বুঝে প্রতিদিন পাঠ করবে আর চুমু খেয়ে যত্ন করে রেখে দেবে?? যদি কেউ এমন করে তাহলে আমরা তাকে কি বলব ??? তাই আল্লাহ তায়ালার এত গুরুত্ত্বপুর্ণ চিঠি খানা এভাবে দিনের পর দিন না বুঝে পাঠ করা তেমনি বোকামী নয় কি?
তাই আসুন সকল ভাই বোনেরা আমরা যারা কোরআন পড়তে জানিনা তারা কোরআন পড়া শিখি আর যারা পড়তে জানি তারা এর অর্থ জানার চেষ্টা করি।এখন বাজারে, Internet এ অসংখ্য তাফসীর পাওয়া যায় তা থেকে একটু জানার চেষ্টা করি আমাদের সৃষ্টিকর্তা তার চিঠিতে আমাদের জন্য কি নির্দশনা দিলেন?
আল্লাহ তায়ালা আমাদের সকলকে হেদায়েত দান করুন...........
আমীন.............।
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছবি ব্লগ -২

লিখেছেন হুমায়রা হারুন, ২০ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪৭

ছবিব্লগ প্রকাশের পর আপনাদের ভাল লাগায় আরেকটি ছবি ব্লগ এবার।
সময়ঃ রাত ৮টা
স্থানঃ টরোন্টর আকাশ
তাপমাত্রাঃ ৫ ডিগ্রী সেলসিয়াস
সূর্যাস্তের পূর্ব মুহূর্তঃ টরণ্টোর আকাশে আজকের সন্ধ্যায় সূর্যের শেষ উঁকি

... ...বাকিটুকু পড়ুন

আছছে পিনু ভাই

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২০ শে এপ্রিল, ২০২৬ দুপুর ১২:০২


ঘরের ছোল নাকি ঘরত আছছে
পুটি, বওল, টেংরা মাছ কুটিরে?
পাতিলত ভরে পুরপুরি ছালুনের
বাসনা যেনো আকাশত উরে-
কি সখ ছোলপল নিয়ে হামি এনা
যমুনাত যামু গাওধুমি, সাতরামু;
কে বারে শুন শুন হামাগিরে... ...বাকিটুকু পড়ুন

নৈতিকতা, দ্বিচারিতা এবং গণতান্ত্রিক মূল্যবোধ কি আছে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে এপ্রিল, ২০২৬ দুপুর ২:২০



নৈতিকতা, দ্বিচারিতা এবং গণতান্ত্রিক মূল্যবোধ কি আছে?

এখানে ছবি আছে ক্লি করে দেখতে হবে, যেহেতু আমাকে ছবি আপলোডে ব্লক করেছে এডমিন।

দেশের রাজনীতিতে একটি পুরোনো প্রবণতা আবারও স্পষ্ট হয়ে উঠছে- জনগণের বাস্তব... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৮৮

লিখেছেন রাজীব নুর, ২০ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৪:৫৩



আপনারা কেমন আছেন?
আমি কেমন আছি, বুঝতে পারছি না। মনে হচ্ছে কোনো অলৌকিক কিছু যেন জেনে ফেলেছি। না জানলেই বুঝি ভালো হতো। দুনিয়াতে যে যত কম জানে, সে... ...বাকিটুকু পড়ুন

আল্লাহর সাথে আমার দিদার কেমন ছিল?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২০ শে এপ্রিল, ২০২৬ রাত ৯:১২



আমি বিশ্বাসী মানুষ। আমার আল্লাহর দিদারে বিশ্বাস আছে। আল্লাহর সাথে আমার দিদার হয়েছে চার বার। প্রথমবার আমি স্বপ্নে দেখলাম হাসরের মাঠ। পূর্বে জাহান্নামের গভীর খাদ। খাদের উত্তর পাড়ে... ...বাকিটুকু পড়ুন

×