আমার মহান বিজয় দিবস পালন..................
১৫ ই ডিসেম্বর, ২০১০ রাত ৯:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আগামীকাল আমাদের মহান বিজয় দিবস.....................
ভাবতেই মনে কি যেন এক অনুভূতি হচ্ছে।এবার ই আমার দেশের বাইরে থেকে প্রথম বিজয় দিবস পালন। রুমে একা একা বসে আছি, কোন কিছু ভাল লাগছে না, শুধু সেই ছোট বেলার কথা গুলি মনে পড়ছে। এই দিবসটি এলে আমরা কি যে আনন্দ করতাম।খুব ভোরে ঘুম থেকে উঠতাম, কোনমত হাত মুখ ধু্য়ে মায়ের পিরাপিরির মধ্যদিয়ে কিছু একটা মুখে দিয়ে স্কুল মাঠের দিকে ছুটতাম। আমাদের স্কুলের মাঠ বেশী বড় ছিল না বিধায় শিক্ষকগণ পাশের একটি বড় ঈদগাহ মাঠে নিয়ে যেতেন।খেলা ধুলায় আমি বেশী পারদর্শী ছিলাম না, তবে ইভেন্ট গুলোতে অংশ নিতাম। কোনদিন খেলাধুলায় কোন পুরস্কার পাইনি, তবে নিকটতম কোন বন্ধু পুরস্কার পেলে আমি না পাওয়ার সব কষ্ট ভুলে যেতাম। সর্বোপরি এইদিনটিকে খুব উপভোগ করতাম। আজ এই স্মৃতিগুলো চোখের সামনে ভাসছে।সেই দিন গুলি থেকে আজ আমি কত দুরে ভাবতেই চোখে পানি এসে যায়। মানুষের জীবন আসলে এমনি, সময়ের সাথে সব কিছুর কেমন পরিবর্তন। সময়ের সাথে সাথে আমি গ্রাম ছেড়ে শহরে, শহর ছেড়ে রাজধানীতে, তারপর রাজধানী ছেড়ে আজ বিদেশের মাটিতে। তার পরেও ছোটবেলার স্মৃতি গুলো আজ ও আমাকে তাড়িয়ে বেরাচ্ছে.................
সর্বশেষ এডিট : ১৫ ই ডিসেম্বর, ২০১০ রাত ৯:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন