
নাটাই ছাড়া ঘুড়ি দেখেছ শ্যাম বালিকা ?
আমি এখন ওর মতই উন্মুক্ত
তোমার নিয়ন্ত্রণের বাইরের কেউ।
নিজেকে আকাশের বিশালতায় সোপর্দ করেছি
সেই এখন ঠিক করবে আমার যাত্রাপথ।
তোমার আর আমাকে নিয়ে ভাববার কিছু নেই,
মেঘে মেঘে দিন ঠিক চলে যাবে
এতদিন যেমন গিয়েছে।
আমারও কাটবে বেশ
গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত বুকে ধরে।
সর্বস্বত্ব সংরক্ষিত
সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



